টাইমস স্কয়ারে অভাবনীয় দৃশ্য
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৪
উৎসব মুখরতায় সহস্রকন্ঠে বাংলা নববর্ষকে বরণ
এ ছিল এক অভাবনীয় দৃশ্য। বাংলা বর্ষ বরণে গত শনিবার পুরো টাইমস স্কয়ার দখলে নিয়েছিল বাংলাদেশিরা। সারা বিশ্বের মানুষের অতি পরিচিত ম্যানহাটানের টাইমস স্কয়ার, ইংরেজি বর্ষবরণে যেখানে নতুন বছরের প্রথম প্রহরে বল ড্রপিং দেখতে শত শত মানুষের ভীড় জমে সেই টাইমস স্কয়ার হাজারো বাংলাদেশির সমাগমে মুখর হয়ে উঠেছিল বাংলা নববর্ষ উদযাপনে। এবার নিয়ে দ্বিতীয়বার বাংলা বর্ষবরণের উৎসবে মেতে উঠল টাইমস স্কয়ার। এখানে গত বছর থেকে শুরু হয়েছিল এই উৎসব উদযাপন।
বিশ্বের রাজধানী হিসেবে খ্যাত নিউইয়র্কের এই টাইমস স্কয়ারে প্রবাসী বাঙালিরা নববর্ষকে বরণে আয়োজন করেছিল নানা অনুষ্ঠানের। এদিন বিকেল থেকে রাত পর্যন্ত টাইমস স্কয়ার হয়ে ওঠে শ্বাশত বাঙালির এক মহামিলন কেন্দ্র।
এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড আয়োজিত এই উৎসব উপলক্ষে বাংলাদেশের সঙ্গে সময় মিলিয়ে বিকেলে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। এছাড়া অনুষ্ঠিত হয় আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা, নাট্যানুষ্ঠান। সবচেয়ে উল্লেখযোগ্য ছিল সহ¯্র কন্ঠে বর্ষবরণের গানের আয়োজন।
টাইমস স্কয়ারে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন আয়োজনের আহবায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম এবং স্বাগত বক্তব্য দেন এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড’র প্রেসিডেন্ট বিশ্বজিৎ সাহা। এ ছাড়াও বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব লায়লা হাসান, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা, আইএফআইসি ব্যাংকের হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন সৈয়দ মনসুর মোস্তফা, আইএফআইসি ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ার, শাহ নেওয়াজ গ্রুপের প্রধান এবং গোল্ডেন এইজ হোম কেয়ারের সিইও ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ্ নেওয়াজ, এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান রানো নেওয়াজ, নিউইয়র্ক সিটি মেয়র অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাসার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান, থ্যাইল্যান্ড এবং নেপালের কনসাল জেনারেল প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শামীম আল আমিন, ফাতেমা শাহাব রুমা, মৃদুল আহমেদ ও এলভিস।
রাত এগারোটা পর্যন্ত অব্যাহত থাকা এই অনুষ্ঠানে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল ও থ্যাইল্যান্ডের শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। উৎসবে ছিল শিশুদের নিয়ে বিশেষ পরিবেশনা। এছাড়া সঙ্গীত পরিবেশন করেন রানো নেওয়াজ, শাহ মাহবুবসহ অনেকে। সহ¯্র কন্ঠে সংগীতে নেতৃত্ব দেন মহিতোষ তালুকদার তাপস।
ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম রাত পৌনে ১০টায় টাইমস স্কয়ারের মঞ্চে বেশ কয়েকটি সংগীত পরিবেশন করেন। এ সময় তিনি বলেন, ‘কনকনে শীতের মধ্যে হাজার দশেক মানুষ আমার গান শুনতে দাঁড়িয়ে আছেন; এটা আমার জন্য অসম্ভব রকম সম্মানের।’ পরিবেশনা ছিল শিল্পী পার্বতী বাউলের।
উৎসবের উদ্বোধন করে সৈয়দ হাসান ইমাম বলেন, টাইমস স্কয়ারে হাজারো বাঙালির উপস্থিতিতে মঙ্গল শোভাযাত্রা এবং সহ¯্র কণ্ঠে বাংলা নতুন বছরকে বরণ করে নেওয়ার যে ইতিহাস সৃষ্টি করেছেন বাঙালি অভিবাসীরা, তা অবিস্মরণীয়। এভাবে বাঙালির সংস্কৃতিকে বিশ্বময় উদ্ভাসিত করতে, জাগ্রত রাখতে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সরব থাকতে হবে।
লায়লা হাসান বলেন, বাংলা সংস্কৃতি, কৃষ্টির সঙ্গে প্রবাসী প্রজন্মকে জড়িয়ে রাখার এ উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। আমাদের দেখিয়ে যাওয়া সাংস্কৃতিক কর্মকান্ড সামনের দিনগুলোতে নতুন প্রজন্ম ধারণ ও লালনে উৎসাহিত হবে বলে আশা করছি।
কনসাল জেনারেল নাজমুল হুদা বলেন, ইতিহাস সৃষ্টিকারী এই আয়োজন আগামী প্রজন্মকে বাংলা সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করবে।
শাহ আলম সারওয়ার বলেন, আমেরিকার অভিবাসীরা টাইমস স্কয়ারে যে অভূতপূর্ব আয়োজন করেছেন, তার সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে আমরা গর্বিত।
বিশেষ অতিথির বক্তব্যে গোল্ডেন এজ হোম কেয়ারের কর্তধার, সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ্নেওয়াজ বলেন, ‘আমেরিকায় বাংলাদেশিরা স্বতন্ত্র একটি অবস্থান তৈরি করতে পেরেছে। টাইমস স্কয়ারের বিশাল এই আয়োজনের মাধ্যমে আমরা বিশ্ববাসীকে বাঙালি সংস্কৃতি সম্পর্কে জানাতে পেরেছি।’
আয়োাজক সংগঠনের সভাপতি বিশ্বজিৎ সাহা বলেন, গত বছর আমরা শত কণ্ঠে নতুন বছরকে বরণ করেছিলাম, এবার বরণ করেছি সহ¯্র কণ্ঠে। এ আনন্দ আয়োজন অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে শিল্পী ও দর্শনার্থীরা অংগ্রহণ করেছেন। আবহমান বাংলার ঐহিত্যবাহী সংস্কৃতি, নাচ গান ও যাত্রাপালা, কোনো কিছুই বাদ ছিল না আমাদের আয়োজনে।
টাইমস স্কয়ারের আয়োজনে সার্বিক দায়িত্বে ছিলেন এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন, প্রধান সমন্বয়কারী শিবলী সাদেক, তানভীর আহমেদসহ অনেকে।
দ্বিতীয় দিন ১৪ এপ্রিল জ্যাকসন হাইসের ডাইভারসিটি প্লাজায় এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের এই বর্ষবরণ উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠান হয়। এদিনও অনুষ্ঠান শুরু হয় সকাল ১১টায় শেষ হয় মধ্যরাতে। এদিনও মমতাজের গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
দুইদিনের অনুষ্ঠানে সংগঠনগত ভাবে অংশ নেয় শিল্পকলা একাডেমি ইউএসএ, প্রকৃতি, সংগীত পরিষদ, বহ্নিশিখা, রবীন্দ্র একাডেমি প্রভৃতি প্রতিষ্ঠান।
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
