জয়ের অঙ্গীকার কমলার
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৪
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোয় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলন। সোমবার রাত (স্থানীয় সময়) থেকে শুরু হওয়া এই সম্মেলন চার দিনব্যাপী চলবে।
ডেমোক্রেট নেতাদের সঙ্গে সম্মেলনে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে নির্ধারিত সময়ের অনেকটা আগে হঠাৎই মঞ্চে এসে উপস্থিত হন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসও। এ সময় নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্ব›দ্বী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে নিজের জয়ের অঙ্গীকার করেন তিনি। বিবিসি।
বাইডেন মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই ‘ধন্যবাদ জো’ বলে স্লোগান দিতে থাকে জনতা। সেই সঙ্গে কয়েক মিনিট ধরে দাঁড়িয়ে থেকে বাইডেনকে করতালির মাধ্যমে অভিবাদন জানায় তারা। এ ঘটনার পর বাইডেন বেশ আবেগাপ্লুত হয়ে পড়েন। একপর্যায়ে আবেগে কেঁদেও ফেলেন তিনি।
নিজেকে সামলে নিয়ে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘কঠিন সময় শেষ হয়েছে, এখন ভালো সময়।’ প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর নিজের সর্বোচ্চটা দিয়ে দেশের জন্য কাজ করেছেন বলেও জানান তিনি।
সম্মেলনে বাইডেন আরও বলেছেন, ‘প্রেসিডেন্ট হিসাবে দেশের সেবা করতে পারাটা আমার জন্য সম্মানের। এই কাজকে আমি ভালোবেসেছি। তবে সবচেয়ে বেশি ভালোবেসেছি দেশকে।’
একই সঙ্গে, গণতান্ত্রিক ধারা বজায় রাখতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বাইডেন। প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নেওয়ার আগে দলের জাতীয় সম্মেলনে এটাই তার শেষ ভাষণ। ফলে প্রেসিডেন্ট হওয়ার দৌড় থেকে হঠাৎ সরে যাওয়া নিয়ে বাইডেন কী বলেন সেদিকেই নজর ছিল সবার।
বৃহস্পতিবার সম্মেলনের শেষ দিনে কমলা মঞ্চে উঠবেন বলে শোনা যাচ্ছিল। তবে তার আগে প্রথম দিনই সেখানে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন কমলা। হাজার হাজার নেতাকর্মী উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে কমলাকে সম্মেলনে স্বাগত জানান।
বাইডেনের ঐতিহাসিক নেতৃত্বের জন্য তাকে ধন্যবাদ জানাতে নির্ধারিত সময়ের আগে সম্মেলনে এসেছেন বলে জানিয়েছেন তিনি। বাইডেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য শুরু করেন কমলা। তিনি বলেছেন, বাইডেন আপনার ঐতিহাসিক নেতৃত্বের জন্য ধন্যবাদ। আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ।
এ সময় সমবেত জনতার উদ্দেশে কমলা আরও বলেছেন, ‘আমরা যুদ্ধ করি, আমরা জিতে যাই।’ কমলার পরে মঞ্চে হাজির হন ডেমোক্রেটিক পার্টির আরেক প্রভাবশালী নেতা হিলারি ক্লিনটন।
কমলার মতো তিনিও বাইডেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভাষণ শুরু করেন। একই সঙ্গে কমলাকে উদ্দেশ করে ক্লিনটন বলেছেন, সময় এসেছে ‘কাঁচের ছাদ’ ভেঙে দেওয়ার। আরও বলেছেন, তিনি (কমলা) প্রেসিডেন্ট পদে নির্বাচন করছেন। তার দৃঢ়সংকল্প আমাকে এবং আরও লাখ লাখ মানুষকে আরও বড় স্বপ্ন দেখার সাহস জোগায়। ডেমোক্রেটিক জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন মিশিগানের সিনেটর গ্যারি পিটার্সও।
তিনি এক বিবৃতিতে বলেছেন, কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে প্রচার শুরুর পর থেকেই মিশিগানে উত্তেজনা বিরাজ করছে। মিশিগান কমলাকে প্রেসিডেন্ট হিসাবে চায় না বলে দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে ডেমোক্রেটিক পার্টির আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করবেন কমলা। নভেম্বরের নির্বাচনে জিতলে কৃষ্ণাঙ্গ এবং এশীয় ঐতিহ্যের কমলা হ্যারিসই হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট।
এদিকে সম্মেলন চলাকালে আশপাশের এলাকায় প্রায় দেড় হাজার মানুষকে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করতে দেখা গেছে। গাজা যুদ্ধে ইসরাইলকে সমর্থন দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। বিক্ষোভ শেষে পদযাত্রাও করেন তারা। ইসরাইলকে সাহায্য করা বন্ধের পাশাপাশি গাজায় দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানান বিক্ষোভকারীরা।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
