জয় উপহার নিয়েই বড়দিন উৎসবে মেসি-ডেম্বেলেরা
খেলা ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮

গোল করেই সামনের দিকে দৌড়ানো শুরু করলেন অধিনায়ক লিওনেল মেসি। অভিনন্দন জানাতে তার পেছন পেছন ছুটলেন উসমানে ডেম্বেলে। চাইলে এটাকেই ধরতে পারেন ম্যাচের প্রতীকী ছবি। এই দুইজনের পায়ে ভর করেই শনিবার রাতে সেল্টা ভিগোর বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা।
যে জয়ে মেসিরা আসলে রাঙিয়েছেন দুটি উপলক্ষ। এক, দুদিন পরই বড়দিন। ফলে জয়ানন্দ নিয়েই বড়দিন উদযাপন করতে পারবেন বার্সেলোনার খেলোয়াড়েরা। দুই, ২০১৮ সালে এটাই ছিল বার্সেলোনার শেষ ম্যাচ। ফলে বছরটাও তারা শেষ করতে পারল জয়ের আনন্দ নিয়ে। পাশাপাশি পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই বছর শেষ করলো বার্সেলোনা।
.jpg?1545547356067)
ও হ্যাঁ, চাইলে উপরের ছবিটাকে উল্টিয়েও দিতে পারেন। কল্পনার দৃষ্টিতে দেখতে পারেন ডেম্বেলের পেছন পেছন ছুটছেন মেসি। এই কথার তাৎপর্য হলো, কাল ন্যু-ক্যাম্পে বার্সেলোনাকে প্রথম এগিয়ে দেন ডেম্বেলে। ম্যাচের ১০ মিনিটেই ন্যু-ক্যাম্পকে আনন্দে ভাসান ডেম্বেলে। মৌসুমে এটা ফরাসি তারকার ৭ম লিগ গোল। গোলটি করার পর ডেম্বেলেকে প্রথম অভিনন্দন জানান মেসিই। তবে সেটা দৌড়ে নয়, মুখোমুখি দাঁড়িয়ে হাই-ফাইভ করে!
ম্যাচের ৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। যেটা মৌসুমে তার ১৫তম লিগ গোল। বার্সেলোনার আর্জেন্টাইন তারকা বর্তমানে কেমন উল্কার গতিতে ছুটছেন, সেটি একটি তথ্যেই স্পষ্ট। এ নিয়ে সর্বশেষ ৩ ম্যাচেই তিনি করলেন ৫ গোল।
ম্যাচটি খেলতে নামার সময় ছোট্ট একটা দুঃসংবাদই ছিল বার্সেলোনা শিবিরে। তাদেরকে টপকে ক্ষণিকের জন্য পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যায় অ্যাতলেতিকো মাদ্রিদ। সন্ধ্যায় এসপানিওলকে ১-০ গোলে হারায় অ্যাতলেতিকো। নিজেদের এই ঘরের মাঠের জয়টিই অ্যাতলেতিকোকে তুলে দেয় পয়েন্ট তালিকার শীর্ষে। কিন্তু ঘণ্টা তিনেক পরই আবার শীর্ষে উঠে গেছে বার্সেলোনা।
১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট বার্সেলোনার। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেতিকোর পয়েন্ট ৩৪। ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে ৪ নম্বরে।
- ভোটকেন্দ্র, ভোটার স্লিপ ও সিরিয়াল নম্বর জানবেন যেভাবে
- ক্ষমতায় বসেই বড় অর্থ সংকটে পড়বে সরকার
- পাবনায় জামায়াতের এজেন্টকে কেন্দ্রে প্রবেশে বাধা
- খবর পেতে মানুষ সোশ্যাল মিডিয়ার দিকে ঝুঁকছে, জরিপে উদ্বেগ
- রাজধানী ছেড়েছেন প্রায় এক কোটি মানুষ
- গণতন্ত্রে ফেরার দিন আজ
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু
- ভারত-পাকিস্তান যুদ্ধে ভূপাতিত বিমানের সংখ্যা নিয়ে নতুন তথ্য
- লক্ষ্মীপুরে এ্যানির নির্বাচনী গাড়িতে ১৫ লাখ টাকা
- বরিশালের বাবুগঞ্জে টাকাসহ বিএনপির দুই কর্মী আটক
- রাত পোহালে ভোট
- ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেবে ইসি
- পশ্চিম তীরকে ইসরাইলে সংযুক্তির বিরোধিতায় ট্রাম্প
- ইসরাইলি বোমায় বাষ্পে পরিণত হচ্ছে ফিলিস্তিনিরা
- রাজধানীতে বসছে জিরো ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা
- ৪২ হাজার কোটি টাকার কৃষিপণ্য কেনার প্রতিশ্রুতি বাংলাদেশের
- ভোট চুরি হতে পারে, ফলাফল না নিয়ে ফিরবেন না : ডা. শফিকুর রহমান
- ভয়ংকর নির্বাচনি সাইবার যুদ্ধ
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই
- প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করবো
- জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যা বললেন তারেক রহমান
- নির্বাচনী প্রচারণায় গ্যাস বেলুন বিস্ফোরণ,দগ্ধ ৩০
- ইরানের সঙ্গে বাণিজ্য করলে অতিরিক্ত শুল্ক, হুমকি ট্রাম্পের
- সকালে বেড়ে রাতেই স্বর্ণের দামে পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা
- এনসিপির আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি
- ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠক ১৯ ফেব্রুয়ারি
- ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই
- ২০২৬ সালের হজ ভিসা শুরু ৮ ফেব্রুয়ারি থেকে
- ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পুরস্কার পেল মার্কিন রণতরী
- কোনো কোনো রাজনৈতিক দল অস্ত্রের মজুত করছে: আসিফ মাহমুদ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৮০ তম সংখ্যা
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- আউট, অর নট-আউট!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
