জুলাই নিয়ে রাজনৈতিক বিভাজন
মাসুদ করিম, ঢাকা থেকে
প্রকাশিত: ৪ জুলাই ২০২৬
দুই বছর আগে জুলাই মাসে গোটা বাংলাদেশ ছিল উত্তাল এক তরঙ্গমালা। রক্তাক্ত সেই জুলাইয়ের চেতনা বাস্তবায়ন নিয়ে এখন বাংলাদেশের রাজনীতি স্পষ্টত বিভক্ত। সংস্কারের উপায় নিয়ে জুলাই আন্দোলনের পক্ষের দুই বড় দলের পথ রীতিমত পৃথক। ক্ষমতাসীন বিএনপি সংস্কার বাস্তবায়ন করতে সংবিধান সংশোধনের সংসদীয় কমিটি করতে চায়। কিন্তু বিরোধী জামায়াতে ইসলামী বলছে, তারা সংবিধান সংশোধনের কমিটিতে কোনও নাম দেবে না। জামায়াত-এনসিপি চায় সংবিধানের সংস্কার। অনেকটাই নতুন সংবিধান প্রণয়নের মতো। কিন্তু বিএনপি বলছে, এই সংবিধানের অধীনে শপথ নিয়ে গঠিত সংসদ সংবিধান পরিবর্তনেও সাংবিধানি রীতিই অনুসরণ করতে হবে।
জুলাই আন্দোলনের শুরুতে ২০২৪ সালে প্রথমে ছাত্ররা সরকারি চাকুরীতে কোটা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করলেও শেষ পর্যন্ত তা এক দফা তথা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের আন্দোলনে রুপ নেয়। সেই অভ্যূত্থানে একদা শিক্ষক, অভিভাবক, সর্বস্তরের মানুষের সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামীর মত দলগুলোও যোগ দেয়। শেখ হাসিনার ভারতে চলে যাবার মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট ওই আন্দোলনের পরিসমাপ্তি ঘটে। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অর্ন্তবর্তি সরকার গঠিত হয়। ওই সরকার শুধু নির্বাচন নয়; বরং রাজনৈতিক, প্রশাসনিক ও সাংবিধানিক সংস্কার সাধনের লক্ষ্যে দীর্ঘ রাজনৈতিক সংলাপ পরিচালনা করে। যুক্তরাষ্ট্রের প্রবাসী অধ্যাপক আলী রিয়াজ সংলাপ মধ্যস্থতা করেন। তারা একটি সংস্কার প্রস্তাবনা তৈরী করেন। সংস্কার প্রস্তাবের অনেক জায়গায় বিএনপি তখন আপত্তি জানিয়েছিল। কিন্তু পুরো প্যাকেজকেই গণভোটের মাধ্যমে পাস করানো হয়। অনেকে মনে করেন, সংস্কারের জন্যে গণভোট অপ্রয়োজনীয়। তবে অর্ন্তবর্তি সরকারের কারিগররা মনে করেন, গণভোটে সংস্কারের পক্ষে রায় পাওয়ায় এখন সংবিধান সংস্কারের লক্ষ্যে সংসদ সদস্যদেরকে সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবেও শপথ গ্রহণ করতে হবে। তারপর ১৮০ দিনের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করতে হবে। তবে বিএনপি বলছে, সংবিধান সংস্কার পরিষদ বলে কিছু নেই। তাই এই পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ করা অসাংবিধানিক। অপরদিকে, জামায়াত ও এনসিপি সদস্যরা এমপি হিসাবে শপথ গ্রহণের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবেও শপথ নিয়েছেন।
ইউনূসের অর্ন্তবর্তি সরকার নির্বাচনের আগে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার সকল অঙ্গ সংগঠনের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ করেছে। সরকারের এহেন সিদ্ধান্তের আলোকে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে। ফলে বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারেনি। দলের নেত্রী বিদেশে নির্বাসিত থাকায় আওয়ামী লীগের অবস্থা শোচনীয়। কতিপয় ঝটিকা মিছিল ছাড়া কোনও কর্মকান্ড নেই। দেশের ভেতরে থাকা বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা গ্রেফতার, হয়রানির শিকার হচ্ছেন। নির্বাসিতরা দেশে ফিরতে পারছেন না।
জুলাই আন্দোলনের বিষয়েও নানা ধরনের কথা বার্তা চলছে। আগামী ৫ আগস্ট জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীর দিনে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর হিসাবে ব্যবহার হচ্ছে। গণভবন জাদুঘর হয়ে যাওয়ায় এই মূহুর্তে বাংলাদেশে প্রধানমন্ত্রীর কোনও বাসভবন নেই।
জুলাই আন্দোলনে হতাহতের সংখ্যা, নিহত পুলিশের সংখ্যা, ট্রাইব্যুনালে জুলাই মাসে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচার এসব নিয়ে বিতর্কও চলছে। বিএনপি’র এক সময়ের এমপি নিলুফার চৌধুরী মনি সম্প্রতি একটি টকশোতে বলেছেন, জুলাই আন্দোলন সফল করার পক্ষে সেনাবাহিনীর হাত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী নামানো হলেও সেনাবাহিনী তার উল্টো কাজ করেছে। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের কেউ কেউ স্নাইপার শটে মারা গেছেন। এই ধরনের শব্দহীন গুলি কে করেছে তা রহস্যময়। কারণ মিছিল থেকে পড়ে যাওয়া এক যুবক মরার সময়ে আশেপাশে পুলিশ ছিল না। মনির এহেন মন্তব্যে সোস্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠে। জুলাই আন্দোলকে কটাক্ষ করে ফেসবুকে পোষ্ট দেওয়ায় সোস্যাল মিডিয়ায় তীব্র আলোচনা সমালোচনার মুখে পড়েছেন বিশিষ্ট অভিনেত্রী প্রয়াত হুমায়ুন আহমদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন। তিনি আওয়ামী লীগ ঘরানার শিল্পী হিসাবে পরিচিত।
বিএনপি নেতাদের ইদানিং মন্তব্যে অনুমান করা যাচ্ছে যে, অর্ন্তবর্তি সরকারের দুরভিসন্ধি ছিলো। সেটা বুঝতে পেরেই তারা নির্বাচনের পাশাপাশি গণভোটে অংশ নিয়েছেন। আদতে সংস্কারের জন্যে গণভোটের প্রয়োজন নেই। সংস্কারের জন্যে প্রয়োজন রাজনৈতিক মতৈক্য। অর্ন্তবর্তি সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের ভূমিকার কঠোর সমালোচনা হচ্ছে জাতীয় সংসদে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, অর্ন্তবর্তি সরকারের সময়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। ওই সকল দুর্নীতির বিচার হতে হবে।
জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগ ও তার সহযোগী রাজনৈতিক দল গুলোর নেতাদের বিচার হচ্ছে। শেখ হাসিনা যুদ্ধাপরাধের বিচারের দায়ে যে ট্রাইব্যুনাল করেছিলেন সেখানেই এখন খোদ শেখ হাসিনারই বিচার হচ্ছে। একটি মামলার বিচারে শেখ হাসিনার মৃত্যুদন্ড হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে। অপরদিকে, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নেতা হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনাল ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে। ইনু রায় মেনে নেননি। তিনি ট্রাইব্যুনাল প্রাঙ্গনে চিৎকার করে তার বিরুদ্ধে দেয়া রায়কে ফরমায়েশি রায় বলে অভিহিত করেন। গণহত্যা তথা মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচার হওয়া যেমন প্রয়োজন; ঠিক তেমনিভাবে বিচারকে অবশ্যই আন্তর্জাতিক মানদন্ডে হওয়া প্রয়োজন। রাজনৈতিক কিংবা ক্যামেরা ট্রায়াল যাতে না হয় সেই দিকেও লক্ষ্য রাখা প্রয়োজন।
- গাজায় নেই দাফনের জায়গা
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
- যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের সময় যাত্রীর ল্যাপটপে আগুন
- রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট
- থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা
- মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি
- যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে’ অংশ নিলে শত্রু ভাববে ইরান
- ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভূমি মন্ত্রণালয়ের কর্তারাই ভূমিখেকো
- ‘ফিলিস্তিনকে মুছে দিচ্ছে ইসরাইল’
- ২০২৫ সালে ২০ হাজারেরও বেশি যৌন নিপীড়ন ঘটেছে মার্কিন সেনাবাহিনীতে
- তালাবদ্ধ বাড়িতে চারজনের মরদেহ
- শুল্ক নিয়ে কানাডা ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ঘোষণা
- বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের সেই ভিসানীতি বাতিল
- শিশুদের গোপনীয়তা লঙ্ঘনে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক
- ‘নিষেধাজ্ঞার’ এলএনজি কার্গো আমদানির অনুমোদন
- ভারতে ৭ বাংলাদেশি নিহত: শিখা ইন হোটেল মালিক গ্রেফতার
- তথ্যমন্ত্রী হলেন আন্দালিব রহমান পার্থ
- অস্ট্রেলিয়াকে ২১০ রানে থামালো বাংলাদেশ, শরীফুলের ৭ উইকেট
- এনবিসির উদ্যোগে বার্ষিক বনভোজন ও ম্যাগাজিন উদ্বোধন
- এনবিসির উদ্যোগে বার্ষিক বনভোজন ও ম্যাগাজিন উদ্বোধন
- কুইন্স লাইব্রেরিতে কবি শহীদ কাদরী’র ওপর আলোচনা
- ডালাস বাংলা উৎসব আনুষ্ঠানিক যাত্রা শুরু
- আটলান্টিক সিটিতে ‘ওয়েডিং অব দ্য সী’ অনুষ্ঠিত
- নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস (ডিওবি)-এর কমিশনারের সঙ্গে
- কানাডার ওপর নতুন শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
