জিদান-মরিনহো গুঞ্জনে টালমাটাল মাদ্রিদ
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯
২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ। বুধ থেকে মঙ্গল। রিয়াল মাদ্রিদের জন্য বিভীষিকার এক সপ্তাহ। চরম বিপর্যয়ের সপ্তাহ। এমন বিপর্যয় ১১৭ বছরের ক্লাব ইতিহাসে কখনোই দেখেনি রিয়াল। এক সপ্তাহে নিজেদের ঘরের মাঠে টানা ৩ হার। ৩ হারে ৩টি টুর্নামেন্টেরই শিরোপা স্বপ্ন চুরমার! মৌসুম শেষের ৩ মাস আগেই মৌসুম শেষ। বিশ্বসেরা রিয়ালের অন্দরের অস্থিরতাটা সহজেই অনুমেয়।
এই চরম বিপর্যয়ের অস্থিরতা তো আছেই। সেই অস্থিরতা রিয়ালের ড্রেসিংরুমে টেনে এনেছে অন্য অনেক অস্থিরতা। মূল অস্থিরতাটা সম্ভাব্য পরিবর্তন নিয়ে। সব শেষ করে ওই ঝড়ে রিয়ালের স্কোয়াডে পরিবর্তন অনিবার্য। এক সপ্তাহের ওই বিপর্যয় এটাও নিশ্চিত করে দিয়েছে, রিয়ালের কোচ পদে সান্তিয়াগো সোলারির আর থাকা হচ্ছে না।
সান্তিয়াগো সোলারি
মৌসুম শেষে তার জায়গায় অন্য কারো কাঁধে রিয়ালের কোচের দায়িত্ব উঠবে, এটা শতভাগ নিশ্চিত। মাদ্রিদে এমন আভাসও ছড়িয়ে পড়েছে, আগামী সোমবার পর্যন্তই চাকরি আছে সোলারির। সোমবারের পরই এই আর্জেন্টাইনের পরিবর্তে রিয়ালের ডাগ আউটে দেখা যাবে অন্য কাউকে!
সেই একজন নাকি হোসে মরিনহো। রিয়ালের সাবেক এই পর্তুগিজ কোচই নাকি মৌসুমের বাকি সময়টুকুর জন্য অন্তর্বর্তী দায়িত্ব নিতে যাচ্ছেন। তবে মরিনহো যে শুধু ঠেকা কাজ চালানোর জন্য দায়িত্ব নেবেন না, সেটি সবারই জানা। স্থায়ী চুক্তির বিষয় চূড়ান্ত হলেই কেবল পাওয়া যাবে মরিনহোকে।
আর এই পাকা চুক্তির প্রসঙ্গে সোলারির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে শুধু মরিনহোর নামটি ভাসছে না। এই পর্তুগিজের সঙ্গে বাতাসে ভাসছে আরও অনেক নাম। জিনেদিন জিদান, লিভারপুলের জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ, টটেনহামের আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনো, জুভেন্টাসের ইতালিয়ান কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি, এমনকি জার্মানির জাতীয় দলের কোচ জোয়াকিম লো’কে জড়িয়েও গুঞ্জন আছে।
জিনেদিন জিদান
তবে এতো এতো প্রার্থীর মধ্যে দৌড়ে রিয়ালের দুই সাবেক কোচ মরিনহো আর জিদানই এগিয়ে। সোলারির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে এই দুজনের নামই বেশি বাজছে মাদ্রিদে। বলা যায়, জিদান-মরিনহো গুঞ্জন মাদ্রিদে ঝড় তুলেছে।
এই দুজনই রিয়ালের কোচ হিসেবে ভীষণ সফল। ফরাসি মহানায়ক জিদান কোচ হিসেবে রিয়ালকে দিয়েছেন অবিশ্বাস্য সাফল্য। মাত্র আড়াই বছরেই ক্লাবকে জিতিয়েছেন ৯টি শিরোপা। যার মধ্যে টানা ৩টি চ্যাম্পিয়ন্স লিগ। মরিনহোর শিরোপা সাফল্য তেমন নেই।
তবে পেপ গার্দিওলার টিটিক-টাকা দর্শনে বার্সেলোনা বিশ্ব ক্লাব ফুটবলে যে একচ্ছত্র রাজত্ব প্রতিষ্ঠা করেছিল, মরিনহো রিয়ালের দায়িত্ব নিয়ে বার্সার সেই রাজত্বে হানা দেন। রিয়ালকেও টেনে তুলেন বার্সেলোনার সমানে সমানে। দুজনের সঙ্গে রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সম্পর্কটাও খুব ভালো।
হোসে মরিনহো
তবে এই দুজনের মধ্যে পেরেজের নাকি জিদানকেই বেশি পছন্দ। আর এই পছন্দের মর্যাদা দিয়ে পেরেজ নাকি এরই মধ্যে জিদানকে ফেরানোর প্রস্তাবও দিয়েছেন। কিন্তু পেরেজকে নাকি জিদান ‘না’ শুনিয়ে দিয়েছেন। রিয়ালের সাবেক সভাপতি রেমন কালদেরন এই রহস্য ফাঁস করেছেন। তিনি স্পষ্ট কণ্ঠেই বলেছেন, পেরেজ জিদানকে পুনরায় দায়িত্ব নেওয়ার অনুরোধ করেছিল। কিন্তু জিদান রাজি হননি। ‘না’ বলে দিয়েছেন।
কালদেরনের এই দাবি মরিনহোর সম্ভাবনাকে আরও জোরালো করে। তবে কালদেরনের এই দাবির পরও জিদানকে নিয়ে গুঞ্জন থামছে না। পরিস্থিতি যা, তাতে আনুষ্ঠানিকভাবে নাম না জানা পর্যন্ত গুঞ্জন থামবে না।
দেখা যাক গুঞ্জনের শেষ ফল কী হয়? কে হন সোলারির উত্তরসূরি?
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
