জিদান-গার্দিওলাদের তালিকায় আর্জেন্টাইন সোলারি!
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০১৯
যেন একটা ঘুম দিয়েছিলেন। ঘুম থেকে উঠে দেখেন রাজপথ থেকে রাজ সিংহাসনে। কোচ সান্তিয়াগো সোলারির গল্পটা ঠিক একই রকম। সাড়ে তিন মাস আগেও কোচ হিসেবে পরিচয় ছিল না যার, সেই সান্তিয়াগো সোলারির নামটা এখন বিশ্ব জয় করা জিনেদিন জিদান, পেপ গার্দিওলাদের তালিকায়! নিজের সাফল্যে নিজেই বিস্মিত রিয়াল মাদ্রিদের আর্জেন্টাইন কোচ।
এই তো গত ২৯ নভেম্বর তৎকালীন কোচ জুলিয়েন লোপেতেগুইকে বরখাস্ত করে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সান্তিয়াগো সোলারির নাম ঘোষণা করে রিয়াল মাদ্রিদ। অন্যরা তো বটেই, রিয়াল কর্তাদের এইা কাণ্ডে সোলারি নিজেই বিস্মিত হন! শীর্ষ পর্যায়ে কোচিং করানোর বিন্দুমাত্র অভিজ্ঞা নেই যার, সেই সোলারির কাছে কিনা বিশ্বসেরা রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব!
বিস্মিত হলেও হঠাৎ পাওয়া চ্যালেঞ্জটা বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই গ্রহণ করেন ৪২ বছর বয়সী সোলারি। আর সাড়ে তিন মাসের মধ্যে প্রমাণ করে দিলেন দলকে দক্ষ হাতে পরিচালনা করতে অভিজ্ঞতা বড় কোনো বিষয় নয়। আসল বিষয় খেলোয়াড়দের মনের ভাবটা পড়ে সবার সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা। সেই সম্পর্কের জোরে দলকে একট্টা করা। ভালোবাসার মাধ্যমে খেলোয়াড়দের ভেতর থেকে সেরাটা বের করে আনা।
হ্যাঁ, অভিজ্ঞতার ঘাটতিটা ভালোবাসা দিয়েই পূর্ণ করেছেন সোলারি। ফল, লেপেতেগুইয়ের অধীনে মাঠে খাবি খাচ্ছিল যে রিয়াল, সেই রিয়ালই সোলারির অধীনে এখন অনেকটা অপ্রতিরোধ্য। টানা জয়ে লিগ শিরোপা জয়ের দৌড়ে ফিরে এসেছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং কোপা ডেল রের শিরোপা দৌড়েও টগবগিয়ে ছুটছে।
কোচ সোলারির এই সাফল্য মনে করিয়ে দিচ্ছে জিনেদিন জিদান, পেপ গার্দিওলা, লুইস আরাগোনেস, ভিসেন্তে দেল বস্ক, দিয়েগো সিমিওনিসহ সেসব কোচদের। যারা কোচিং ক্যারিয়ারের শুরুতেই পেয়েছেন অবিশ্বাস্য সাফল্যের দেখা। সোলারি এখনো শিরোপা সাফল্য পাননি। তবে এই আর্জেন্টাইন দায়িত্ব নেওয়ার পর যেভাবে রিয়ালকে অন্ধকার গলি থেকে আলোর পথ দেখিয়েছেন এবং টেনে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়।
রিয়াল মাদ্রিদ, বার্সেলোনাসহ লা লিগায় অনেক কোচই ক্যারিয়ারের শুরুতেই দলকে দক্ষ হাতে পরিচালনা করে সবাইকে চমকে দিয়েছেন। পৌঁছেছেন সাফল্যের সুউচ্চ শিখরে।
কোচিং ক্যারিয়ারের শুরুতেই সফল, লা লিগার ইতিহাসে এমন কোচদের তালিকার প্রথম নামটি মিগুয়েল মুনোজের। ১৯৯০ সালে পরপারে পাড়ি জমানো স্প্যানিশ এই কোচ ১৯৫৮ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানেন। পরের মৌসুমেই হয়ে যান রিয়াল মাদ্রিদের মূল দলের কোচ! আর দায়িত্ব পেয়েই সফল তিনি।
দায়িত্বের প্রথম বছরেই রিয়ালকে জেতান ইউরোপিয়ান কাপের শিরোপা। যা বর্তমানে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ নামে পরিচিত। একইসঙ্গে ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপাও জেতান তিনি। প্রয়াত এই কিংবদন্তি দুই দফায় মোট ১৬ বছর কোচিং করিয়েছেন রিয়ালকে। সেই ১৬ বছরে রিয়ালকে ৯টি লিগসহ ১৪টি শিরোপা জেতান। যা এখনো তাকে রেখেছে রিয়ালের ইতিহাসে সর্বোচ্চ শিরোপাজয়ী কোচদের তালিকার এক নম্বরে।
রিয়ালকে দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা জেতানো কোচের নাম জিনেদিন জিদান। ফরাসি এই কিংবদন্তিও ২০১৬ সালে রিয়ালের কোচের দায়িত্ব নেন কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই। অভিজ্ঞতা বলতে রিয়ালে একটা মৌসুমে কার্লো আনচেলত্তির সহকারী ছিলেন তিনি। এরপর দায়িত্ব নেন রিয়ালের বি দলের। কিন্তু ২০১৬ সালে রাফায়েল বেনিতেজকে বরখাস্ত করে জিদানকে প্রধান কোচ করে রিয়াল। দায়িত্ব নিয়েই ফরাসি মহানায়ক রিয়ালকে পাল্টে দেন ভোগভাজির মতো।
বেনিতেজের অধীনে খাবি খাওয়া রিয়ালকে জিদানের হাতের ছোঁয়ায় হয়ে উঠে অপ্রতিরোধ্য। যার ফল, মাত্র আড়াই মৌসুমেই জিদানকে রিয়ালকে জেতান ৯টি শিরোপা। গড়েন টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের অনন্য কীর্তি। যে কীর্তি ইতিহাসের আর কোনো ক্লাবের নেই।
পেপ গার্দিওলার গল্পটাও ঠিক একই রকম। ২০০৮ সালে বার্সেলোনার বি দলের কোচ ছিলেন তিনি। সেখান থেকে হুট করেই তাকে দায়িত্ব দেওয়া হয় মূল দলের। যা দেখে ভ্রু কুচকে ছিল অনেকেই। গার্দিওলা নিন্দুকদের মুখ বন্ধ করতে একদমই সময় নেননি। বরং টিকি-টাকার দর্শনে বার্সেলোনাকে করে তোলেন অপ্রতিরোধ্য। মাত্র ৪ বছরেই ৩টি লিগ, ২টি চ্যাম্পিয়ন্স লিগসহ দলকে জেতান ১৪টি শিরোপা। যা বিশ্বের অনেক নামাদামী কোচ পুরো ক্যারিয়ারেও জিততে পারেননি।
একই রকম ভাবে ভিসেন্তে দেল বস্ক, লুইস আরাগোনেসরাও ক্যারিয়ারের শুরুতেই কোচিং দক্ষতায় চমকে দেন সবাইকে। সোলারির বন্ধু এবং স্বদেশি দিয়েগো সিমিওনির নামটাও যোগ হয়েছে এই তালিকায়। ৪৮ বছর বয়সী এই আর্জেন্টাইন ২০১১ সালে অ্যাতলেতিকো মাদ্রিদের প্রধান কোচের দায়িত্ব নেন। শুরুতে শীর্ষ পর্যায়ের ফুটবলে কোচিং করানোর অভিজ্ঞতা তার তেমন ছিল না।
কিন্তু নিজের ফুটবল মস্তিস্ক দিয়ে সেই অনভিজ্ঞতাকে জয় করেছেন। নিজ দক্ষতায় সাদামাটা অ্যাতলেতিকোকে পরিণত করেছেন জায়ান্ট রূপে। অ্যাতলেতিকো যে এখন রিয়াল-বার্সার সঙ্গে সমানে সমান টক্কর দিচ্ছে, তা এই সিমিওনির হাতের জাদুতেই। সোলারিও সেই বার্তাই দিচ্ছেন। সাড়ে তিন মাসেই জিরো থেকে হিরো বনে গেছেন।
তবে এই হিরোর আসন ধরে রাখতে হলে সাফল্যের ধারাটা ধরে রাখতে হবে তাকে। দলকে জেতাতে হবে শিরোপা। সোলারি পারবেন দায়িত্বের প্রথম মৌসুমেই রিয়ালকে শিরোপার স্বাদ উপহার দিতে?
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
