জামায়াতের ১২ নারীকর্মী সহ দেড় শতাধিক আটক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮
নারায়ণগঞ্জে জামাত শিবির বিরোধী সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ ও র্যাব সদস্যরা। ফতুল্লায় একটি স্কুল ও একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে গোপন বৈঠক থেকে ৫ নারীসহ জামাত শিবিরের শতাধিক নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকাল থেকে ফতুল্লা থানা পুলিশের এ অভিযান এখনো চলছে। এদিকে শহরের চাষাঢ়া এলাকা থেকে নাশকতার মামলার আসামী মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি গোলাম সারোয়ার সাঈদকে গ্রেফতার করেছে র্যাব।
ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঞ্জুর কাদের জানান, সকাল সাড়ে দশটায় সদর উপজেলার ফতুল্লা থানার পাগলা হাই স্কুলে বসে নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে গোপন বৈঠক চলাকালে পুলিশ সেখানে অভিযান চালায়।
এসময় জামাত শিবিরের বিভিন্ন স্তরের নেতা-কর্মী সহ ৪৯ জনকে আটক করা হয়। দুপুর বারোটায় মাসদাইর এলাকায় অবস্থিত ইসলামীয়া আদর্শ মাদ্রাসা থেকে ৫নারীসহ ৫৪ জন জামাত শিবিরের নেতাকর্মীকে গোপন বৈঠক থেকে আটক করে পুলিশ।
তিনি জানান, এ নিয়ে সকাল থেকে এ পর্যন্ত জামাত শিবিরের ১০৩ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে আটককৃতদের নাম পরিচয় এখন প্রকাশ করা এখন সম্ভব নয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আটককৃতদের মধ্যে জামায়াত নেতা ইয়াসিন মাস্টার রয়েছেন।
আটকের পূর্বে পুলিশের উপস্থিতি টের পেয়ে জামাত শিবির ও বিএনপির অনেক শীর্ষ নেতারা পালিয়ে গেছে। তাদেরকে গ্রেফতারে অভিযান চলছে।
দুপুরে শহরের আমলাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৭ নারীসহ ৩৯ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। তবে তাদের মধ্যে স্কুলের প্রধান শিক্ষক আশুতোষ ভট্টাচার্যসহ ৭ জন মহিলা শিক্ষক ও অভিভাবক রয়েছেন।
বিদ্যালয়টির অন্যান্য শিক্ষকরা জানান, জেলার বিভিন্ন স্কুলে একযোগে জিনিয়াস বৃত্তি পরীক্ষা চলছে। শুক্রবারও পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালীন অবস্থায় পুলিশ বিদ্যালয়ে প্রবেশ করে জামাত শিবির কর্মী অভিযোগে প্রধান শিক্ষক, মহিলা শিক্ষক ও অভিভাবক সহ ৩৯জনকে আটক করে থানায় নিয়ে গেছে।
শিক্ষকদের দাবী আটককৃতদের মধ্যে কমপক্ষে দশ বারোজন সনাতন ধর্মাবলম্বী রয়েছেন, যারা কোনভাবেই জামাত শিবির কর্মী হতে পারেন না।
তারা জানান, এ ব্যাপারে জেরা শিক্ষক সমিতির নের্তৃবৃন্দের সাথে তারা কথা বলবেন এবং থানায় গিয়ে বিষয়টি অবহিত করবেন।
তবে এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম শিক্ষকদের অভিযোগ অস্বীকার করে জানান, আমলাপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে গোপন বৈঠক চলাকালে ১৩ জনকে আটক করা হয়েছে যারা জামাত শিবিরের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। তবে তাদের মধ্যে কোন নারী সদস্য নেই। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
এদিকে সকাল দশটার দিকে শহরের চাষাঢ়া থেকে নাশকতার মামলার আসামী মহানগর ছাত্র শিবিরের সাবেক সভাপতি গোলাম সারোয়ার সাঈদকে গ্রেফতার করেছে র্যাব-১১ সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে চাষাড়া সমবায় মার্কেটের পিছনে প্রেসিডেন্ট রোড এলাকায় একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ এর সিনিয়র সহকারি পরিচালক আলেপ উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করে জানান, ইতিপূর্বে তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে চারটি মামলা রয়েছে। প্রতিটি মামলাতেই তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে।
আইন শৃংখলা বাহিনীকে ফাঁকি দিয়ে সে দীর্ঘদিন যাবত আত্মগোপনে থেকে জামাত শিবিরের নাশকতামূলক কার্যক্রম চালিয়ে আসছিল। জামাত শিবিরের কার্যক্রম সম্পর্কে আরো তথ্য সংগ্রহ করতে গ্রেফতারকৃত সাঈদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
