বৃহস্পতিবার   ২৩ জুলাই ২০২৬   শ্রাবণ ৭ ১৪৩৩   ০৭ সফর ১৪৪৮

সর্বশেষ:
৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
১১

জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬  

জামায়াতে ইসলামী সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ‘নৈতিক স্খলন’-এর অভিযোগে দল থেকে বহিষ্কার করলেও তার সংসদ সদস্য পদ তাৎক্ষণিকভাবে শূন্য হবে কি না, তা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সংবিধানে দলত্যাগ ও সংসদে দলের বিপক্ষে ভোট দেওয়ার ক্ষেত্রে আসন শূন্য হওয়ার বিধান স্পষ্ট থাকলেও, নির্বাচিত হওয়ার পর দলীয় বহিষ্কারের পরিণতি নিয়ে সরাসরি ব্যাখ্যা নেই।

বুধবার বিকেলে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। দলটির ভাষ্য, তাকে ঘিরে সাম্প্রতিক ঘটনাগুলোর বিষয়ে সাংগঠনিক তদন্তে ‘নৈতিক স্খলন’ প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সিদ্ধান্তের পরই প্রশ্ন উঠেছে, দল থেকে বহিষ্কৃত হলে তার সংসদ সদস্য পদ বহাল থাকবে কি না। বিষয়টি সরল নয়; কারণ সংবিধানের একাধিক ধারা এখানে প্রাসঙ্গিক, আর সেগুলোর ব্যাখ্যা নিয়েই আইনজ্ঞ ও নির্বাচন–সংশ্লিষ্টদের মধ্যে ভিন্নমত দেখা যাচ্ছে।

গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে জামায়াতে ইসলামীর সংবাদ বিজ্ঞপ্তি

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচিত কোনো সংসদ সদস্য যদি সেই দল থেকে পদত্যাগ করেন বা সংসদে দলের বিপক্ষে ভোট দেন, তাহলে তার আসন শূন্য হবে। অন্যদিকে ৬৬ অনুচ্ছেদে সংসদ সদস্য হওয়ার এবং সদস্য পদে থাকার অযোগ্যতার যে কারণগুলো বলা আছে, তার মধ্যে ‘নৈতিক স্খলনজনিত’ ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্তত দুই বছরের কারাদণ্ড পাওয়ার বিষয়টি রয়েছে। মুক্তির পর পাঁচ বছর না পেরোলে সেই অযোগ্যতা বহাল থাকে।

এই অবস্থায় শুধু দলীয় বহিষ্কার বা নৈতিকতার অভিযোগ নিজে থেকেই সংসদ সদস্য পদ হারানোর কারণ কি না, সেটিই এখন মূল বিতর্ক। কারণ সংবিধানে দল থেকে ‘পদত্যাগ’ এবং ‘বিপক্ষে ভোট’ নিয়ে স্পষ্ট ভাষা আছে, কিন্তু দল যদি কোনো সদস্যকে বহিষ্কার করে, সে ক্ষেত্রে কী হবে—সেটি সরাসরি উল্লেখ নেই।

গাজী নজরুল ইসলাম।

নির্বাচনী আইন অনুসারে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হলে প্রার্থীকে হয় কোনো রাজনৈতিক দলের মনোনীত হতে হয়, নয়তো স্বতন্ত্র প্রার্থী হতে হয়। দলীয় মনোনীত প্রার্থী নির্বাচিত হলে তিনি সংসদে দলীয় সদস্য হিসেবেই বিবেচিত হন। এ জায়গা থেকেই এক পক্ষ বলছে, দল থেকে বহিষ্কারের পর তার সদস্য পদও প্রশ্নের মুখে পড়ে। অন্য পক্ষের মত, সংবিধানে যেহেতু বহিষ্কারের বিষয়ে সরাসরি নিষেধাজ্ঞা নেই, তাই শুধু দলীয় সিদ্ধান্তে আসন শূন্য হবে না।

সংসদবিষয়ক বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সাবেক অধ্যাপক নিজাম উদ্দিন আহমেদের মতে, জামায়াত গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলেও এতে স্বয়ংক্রিয়ভাবে তার সংসদ সদস্য পদ যাবে না। তার ব্যাখ্যায়, ‘নৈতিক স্খলন’–সংক্রান্ত কোনো বিষয় সংসদীয় অনুসন্ধান বা প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত হলে তখন পদ নিয়ে প্রশ্ন উঠতে পারে, তবে সে ক্ষেত্রেও তদন্ত প্রয়োজন হবে।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিকের অবস্থানও তাৎক্ষণিক পদ শূন্য হওয়ার পক্ষে নয়। তার মতে, কোনো সংসদ সদস্য দল থেকে বহিষ্কৃত হলেই পদ খোয়াবেন—এমন স্পষ্ট বিধান নেই। তিনি মনে করেন, সদস্য পদ হারানোর প্রশ্ন মূলত তখনই ওঠে, যখন কেউ দল থেকে পদত্যাগ করেন, সংসদে দলের বিপক্ষে ভোট দেন, অথবা নৈতিক স্খলনজনিত ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়ে দুই বছরের বেশি কারাদণ্ড পান।

দলের নেতাদের সাথে বৈঠকে গাজী নজরুল ইসলাম

তবে এ বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। তার মতে, দলীয় প্রতীকে নির্বাচিত একজন সংসদ সদস্যকে দল বহিষ্কার করলে তার সদস্য পদ বহাল থাকার কথা নয়। কারণ, নির্বাচনের পর তার আর স্বতন্ত্র সদস্যে পরিণত হওয়ার সুযোগ নেই। এই যুক্তি থেকে তিনি মনে করেন, গাজী নজরুল ইসলামের ক্ষেত্রেও আসন শূন্য হওয়ার প্রশ্ন তৈরি হতে পারে।

সংবিধান অনুযায়ী, ৭০ অনুচ্ছেদের আলোকে কোনো সংসদ সদস্যের আসন শূন্য হবে কি না—এ নিয়ে বিরোধ দেখা দিলে বিষয়টি নির্বাচন কমিশনে যাবে এবং কমিশনের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। জামায়াতে ইসলামী জানিয়েছে, গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের বিষয়টি তারা নির্বাচন কমিশনকে জানাবে।

আগে কি এমন নজির ছিল

বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে এ ধরনের কিছু নজিরও রয়েছে। অষ্টম জাতীয় সংসদে বিএনপি থেকে নির্বাচিত আবু হেনাকে দল বহিষ্কার করলেও তিনি সংসদ সদস্য পদে বহাল ছিলেন। সে সময় স্পিকার তার আসন বহাল রাখার সিদ্ধান্ত দেন। তবে সেই ঘটনা ২০০৮ সালের আগের, যখন নির্বাচনী আইন ও রাজনৈতিক দল নিবন্ধনের কাঠামোয় পরবর্তী পরিবর্তনগুলো আসেনি।

দশম সংসদে আবদুল লতিফ সিদ্দিকীর ঘটনা নতুন করে একই প্রশ্ন তুলেছিল। ২০১৪ সালে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হলে তার সদস্য পদ থাকবে কি না, তা নিয়ে বিতর্ক শুরু হয়। আওয়ামী লীগ তখন সদস্য পদ বাতিলের পক্ষে যুক্তি দেয়, আর লতিফ সিদ্দিকী বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সংবিধানে বর্ণিত অযোগ্যতার মধ্যে পড়ে না। পরে বিষয়টি নির্বাচন কমিশনের কাছে গেলেও কমিশনকে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হয়নি; কারণ তিনি নিজেই পদত্যাগের সিদ্ধান্ত নেন। ২০১৫ সালের ১ সেপ্টেম্বর তিনি পদত্যাগপত্র দেন এবং ৩ সেপ্টেম্বর তার আসন শূন্য হওয়ার বিষয়টি সংসদকে জানানো হয়।

গাজী নজরুল ইসলামকে ঘিরে বিতর্কের সূত্রপাত হয় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার পর। সোমবার বিকেল থেকে ভিডিওগুলো ছড়িয়ে পড়লে শুরুতে তার সমর্থকদের কেউ কেউ দাবি করেন, সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই–নির্ভরভাবে তৈরি। তবে পরদিন কয়েকটি তথ্যযাচাইকারী প্রতিষ্ঠান জানায়, ভিডিওগুলো এআই–সৃষ্ট নয়।

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করল জামায়াত - দৈনিক আজাদী

বিতর্কের মধ্যে গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর সম্মতিতেই তিনি সম্প্রতি ওই বিয়ে করেছেন। কিন্তু পরে কথিত কাবিননামার বিশ্বাসযোগ্যতা ও নিবন্ধন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন ওঠে। কাবিননামায় নাম থাকা কাজী বলেছেন, বিয়ে কোথায় হয়েছে, সে বিষয়ে তিনি জানেন না; একই সঙ্গে তিনি পুরোনো তারিখ বসিয়ে কাবিননামা তৈরির কথাও স্বীকার করেন।

সব মিলিয়ে এ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, দলীয় বহিষ্কার একাই গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ শূন্য করার জন্য যথেষ্ট কি না। বিদ্যমান আইন, সাংবিধানিক ব্যাখ্যা এবং আগের নজির—তিন ক্ষেত্রেই একক ও স্পষ্ট অবস্থান নেই। ফলে জামায়াতের বহিষ্কার–সিদ্ধান্তের পর বিষয়টি শেষ পর্যন্ত নির্বাচন কমিশন বা সাংবিধানিক ব্যাখ্যার স্তরেই গড়াতে পারে।

গাজী নজরুল ইসলাম ৭৪ বছর বয়সী। সাতক্ষীরা-৪ আসনে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৯১ সালে। বর্তমান মেয়াদে তিনি তৃতীয়বারের মতো নির্বাচিত হন। তিনি জামায়াতের সাতক্ষীরা জেলা শাখার আমির ছিলেন এবং দলের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যও ছিলেন। বহিষ্কারের বিষয়ে তার সর্বশেষ প্রতিক্রিয়া জানা যায়নি।

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর