জামায়াত জান্নাতের টিকিট বিক্রি করে না : মিয়া গোলাম পরওয়ার
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘জামায়াত কখনো মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রি করে না। আল্লাহ আমাদের সঠিক পথ দেখানোর জন্য পবিত্র কোরআন নাজিল করেছেন। কোরআনে বলা হয়েছে কোন কাজ করা উচিত এবং কোন কাজ বর্জন করতে হবে। আমরা শুধু মানুষের সামনে সেই বিষয়গুলো তুলে ধরি।
কোরআনের জ্ঞান না থাকার কারণেই বিরোধীরা এমন ভুল ধারণা ও অপপ্রচার ছড়ায়।’
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে খুলনা-৫ আসনের আটরা-গিলাতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজিত মহিলা ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার অভিযোগ জানিয়ে বলেন, ‘তালিম প্রোগ্রাম ও ধর্মীয় অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীদের বাধা প্রদান এখন নিয়মিত ঘটনা। আওয়ামী লীগ ইসলামী গণজাগরণ রুখতে যেমন জামায়াতকে কখনো রাজাকার, কখনো জঙ্গি ট্যাগ দিত; এখন বিএনপিও একই ভূমিকা পালন করছে।
এতে তারা মূলত ইসলামকে বাধাগ্রস্ত করছে এবং জনগণ থেকে আরো বিচ্ছিন্ন হয়ে পড়ছে।’
রাষ্ট্র ও সমাজে প্রকৃত সুখ-শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামী অনুশাসন প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘ইসলামী আইন চালু হলে সব ধর্ম ও বর্ণের মানুষ ন্যায় ও ইনসাফের সঙ্গে বসবাস করতে পারবে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস ও দখলদারি বন্ধ হবে।’ তিনি সারা দেশে ইসলামপন্থী আলেম-ওলামা ও আল্লাহভীরু মানুষদের ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।
গোলাম পরওয়ার বলেন, ‘ইসলাম প্রতিষ্ঠায় পুরুষের পাশাপাশি নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হযরত সুমাইয়া (রা.) ইসলামের প্রথম মহিলা শহীদ; আম্মাজান আয়েশা (রা.) যুদ্ধক্ষেত্রেও অংশ নিয়েছেন। তাই নারীদেরও ইসলামী রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে আসতে হবে।’ তিনি মহিলা ভোটারদের সকাল-বিকাল গ্রপ করে দাঁড়িপাল্লা মার্কার দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘ইসলামী আন্দোলনের পক্ষে জনসমর্থন বৃদ্ধি পেয়েছে।
এ কারণে অনেকেই অস্থিরতা সৃষ্টি করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। আপনি যদি একটি মার্কায় কাজ করতে পারেন, আমিও অন্য একটি মার্কায় কাজ করার অধিকার রাখি। আল্লাহর আইনের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার বিষয়ে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বোঝাতে হবে।’
সমাবেশে ওয়ার্ড সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্যা। এ ছাড়া স্থানীয় নেতৃবৃন্দও বক্তৃতা করেন। এর আগে সকালে মিয়া গোলাম পরওয়ার শিরোমণির ডাকাতিয়া গ্রামে গণসংযোগ এবং রাতে সাজিয়াড়া শামসুল উলুম মাদরাসার ১০৫তম বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন।
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
- মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
- ১২৪৩ কোটি টাকা আত্মসাৎ
- রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
- বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
- চারদিনের রাষ্ট্রীয় সফরে টোকিও`র পথে প্রধানমন্ত্রী
- সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র নিয়ে মহড়া
- বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল
- ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: নেতানিয়াহু
- সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী
- ৮ যুদ্ধ থামিয়েছি, তবুও নোবেল পেলাম না: ট্রাম্প
- রাজধানীমুখী মানুষের ঢল
- আতঙ্ক ছড়াচ্ছে কারা
- পারস্য উপসাগরে মার্কিন জাহাজ ঢুকতে দেবে না ইরান
- ‘তদন্তের স্বার্থে’ রুমির বিষয়ে পুলিশের সিদ্ধান্ত বদল
- সীমান্ত পেরিয়ে বাংলাদেশিদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করল বিএসএফ
- কেলার উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর স্বাগত অনুষ্ঠান সম্পন্ন
- জ্যামাইকায় সেলিম-আলী পরিষদের প্যানেল পরিচিতি ও নির্বাচনী সভা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
