জর্ডানে নিহত ৩ সেনার নাম প্রকাশ করলো যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৪
জর্ডানের একটি মার্কিন সেনাঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনার নাম প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তারা হলেন- সার্জেন্ট উইলিয়াম জেরোমি রিভারস (৪৬), বিশেষজ্ঞ কেনেডি ল্যাডন স্যান্ডার্স (২৪) ও বিশেষজ্ঞ ব্রিওনা অ্যালেক্সান্ড্রিয়া মাফেট (২৩)।
রোববার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় ভোরে জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইরাকের ‘ইসলামিক রেজিট্যান্স’ নামক একটি প্রতিরোধ গোষ্ঠী। এতে ওই তিন মার্কিন সেনা আহত হওয়ার পাশাপাশি অন্তত ৪০ জন আহত হন।
ইসলামিক রেজিস্ট্যানস দাবি করেছে, ফিলিস্তিনের গাজায় ইসরাইল হত্যাযজ্ঞের জবাব হিসেবে চারটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। গত ৭ অক্টোবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েল-হামাস সংঘাত শুরু হওয়ার পর, রোববারই মধ্যপ্রাচ্যে প্রথম মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা ঘটে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এই হামলার জন্য ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের দাবি, এসব ইসলামিক প্রতিরোধ গোষ্ঠী ইরান-সমর্থিত হিজবুল্লাহকে অনুসরণ করছে।
এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধ চায় না বলেও জানিয়েছে পেন্টাগন। দপ্তরটির মুখপাত্র সাবরিনা সিং বলেছেন, আমরা যুদ্ধ চাই না, তবে আমরা ব্যবস্থা নেব ও আমাদের সেনাবাহিনীর ওপর চালানো হামলার জবাব দেবো।
সিবিএস নিউজ জানিয়েছে, জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলায় ব্যবহৃত ড্রোনটি ইরানের তৈরি বলে মনে হচ্ছে বলে দাবি করেছেন এক মার্কিন কর্মকর্তা। ওই কর্মকর্তা বলেছেন, ড্রোনটি ইরানের ‘শাহেদ ড্রোনের’ মতো। একই ড্রোন ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়াকে দিয়েছে ইরান।
তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অভিযোগ অস্বীকার করেছে ইরান। সোমবার (২৯ জানুয়ারি) বার্তা সংস্থা আইআরএনকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানির বলেন, আমরা আগেও বলেছি, এখনো বলছি, বিরোধী গোষ্ঠীগুলো এই অঞ্চলে সংঘটিত গণহত্যা ও যুদ্ধাপরাধের বিরুদ্ধে কাজ করে। তবে তারা ইরানের সরকারের আদেশে চলে না।
বিবিসি বলছে, গত সপ্তাহে মধ্যপ্রাচ্যজুড়ে নতুন সব সহিংসতা দেখা গেছে, যা এই অঞ্চলে চলমান অস্থিরতা আরও বাড়িয়ে দিচ্ছে। একদিকে, ইসরায়েল-হামাস যুদ্ধ ও অন্যদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলে বিরুদ্ধে ‘ইরান-সমর্থিত’ সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর (হুথি, হিজবুল্লাহ, হামাস) প্রতিরোধ পরিস্থিতি ক্রমেই জটিল করে তুলছে।
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
