জর্জিয়া নির্বাচনী মামলায় ফাঁসছেন ট্রাম্প
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৩
আজকাল রিপোর্ট -
আগামী বছর মার্চে রিপাবলিকান পার্টির সুপার টুইসডে প্রাইমারির আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জার্জিয়ার নির্বাচনী মামলায় বিচারের মুখোমুখি করতে চান আইনজীবীরা। ফুলটন কাউন্টি জেলা অ্যাটর্নি ফ্যানি উইলিস বিচারকের কাছে এই অনুরোধ করেছেন। ২০২৪ সালের ৫ মার্চ গুরুত্বপূর্ণ সুপার টুইসডে প্রাইমারি অনুষ্ঠিত হবে।
একের পর এক মামলা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। এবার মামলা হয়েছে জর্জিয়া নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টায়। এরপরও আগামী বছর নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির হয়ে প্রার্থী হতে অটল ডোনাল্ড ট্রাম্প। এখন পর্যন্ত তিনিই দলটির শক্তিশালী প্রার্থী। ২০২০ সালে জর্জিয়ায় নির্বাচনী ফলাফল পাল্টে দেওয়ার ষড়যন্ত্র করায় ট্রাম্পের বিরুদ্ধে মামলার অ্যাটর্নি ফ্যানি উইলিস তাই শেষ চেষ্টাটা করতে চান। নির্বাচন করা থেকে বিরত রাখতে ২০২৪ সালের সুপার টুইসডে প্রাইমারির আগে ৪ মার্চ ডোনাল্ড ট্রাম্পকে বিচারের মুখোমুখি করতে বিচারকের কাছে আর্জি জানিয়েছেন তিনি।
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে দলের মনোনয়ন পেতে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে কয়েক দফায় প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়। এগুলোর মধ্যে ২০২৪ সালের ৫ মার্চ ক্যালিফোর্নিয়া ও টেক্সাস-সহ ১৬টি অঙ্গরাজ্যে যে প্রাইমারি হবে সেটি সুপার টুইসডে হিসেবে পরিচিত। এই নির্বাচনে জয় পরাজয়ের ওপর মূল নির্বাচনে চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তি অনেকটাই নির্ভর করে। তাই মামলার আইনজীবীরা এর আগেই ট্রাম্পকে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নিতে চাচ্ছেন।
জর্জিয়ায় নির্বাচনের ফল পাল্টানোর ষড়যন্ত্রে ডোনাল্ড ট্রাম্প-সহ ১৯ জনের বিরুদ্ধে ১৩-দফা অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও বরাবরের মতো তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, আসন্ন নির্বাচনে তাঁর বিজয় ঠেকানোর উদ্দেশ্যেই তাকে হয়রানি করা হচ্ছে।
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ নির্বাচনের সময় জর্জিয়া অঙ্গরাজ্যে নির্বাচনের ফলাফল পাল্টে ফেলার চেষ্টার এক অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে আনা ১৩টি আনুষ্ঠানিক অভিযোগের মধ্যে রয়েছে ভয়ভীতি দেখানোর বিরুদ্ধে জর্জিয়ার গুন্ডামি-বিরোধী র্যাকেটিয়ারিং আইন লঙ্ঘন করা, সরকারি কর্মকর্তার শপথ লঙ্ঘন এবং জালিয়াতির ষড়যন্ত্র।
হোয়াইট হাউজের সাবেক স্টাফ প্রধান মার্ক মেডোস এবং ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি এবং মার্কিন বিচার বিভাগের সাবেক কর্মকর্তা জেফরি ক্লার্কসহ আরো ১৮ জনের বিরুদ্ধে একই রকম অভিযোগ আনা হয়েছে।
একটি ফোন কলের রেকর্ডিং ফাঁস হওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে রাজ্য পর্যায়ে তদন্ত শুরু হয়। ওই ফোন কলে ট্রাম্প জর্জিয়ার শীর্ষ নির্বাচনী কর্মকর্তাকে ‘১১ হাজার ৭৮০টি ভোট খুঁজে বের করতে’ বলেছিলেন।
এই মামলার প্রধান সরকারি কৌঁসুলি জর্জিয়ার ফুলটন কাউন্টির অ্যাটর্নি জেনারেল ফ্যানি উইলিস জানিয়েছেন, ১৯ জন আসামিকে একসাথে অভিযুক্ত করা হচ্ছে এবং তাদের আত্মসমর্পণের জন্য ২৫ অগাস্ট পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে।
মিজ উইলিস বলেন, ট্রাম্পের কথিত সহযোগীরা ‘প্রেসিডেন্ট পদে আরেকটি মেয়াদ কুক্ষিগত করার’ এক ‘অবৈধ প্রচেষ্টায়’ অংশ নিয়েছিলেন।
২০২০ সালের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয় নস্যাৎ করার প্রচেষ্টা অভিযোগে ট্রাম্প ইতোমধ্যেই ফেডারেল আইনে অভিযোগের মুখোমুখি হয়েছেন।
- মধ্যবর্তী নির্বাচন: তিন আসনের পরাজয়ে সংখ্যাগরিষ্ঠতা হারাবে ট্রাম্
- ১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
- মার্কিন হামলা ঠেকাতে নারীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান
- যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ
- সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক ও পাকিস্তান
- যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের চাপে পিছু হটল চীনের ‘বাণিজ্যিক সুপারঅস্ত্র’?
- অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি
- যুক্তরাজ্যে চরম আইনি ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীরা
- এলপিজির দাম বাড়ল, ভোক্তার পকেট কাটছে আরও বেশি
- জন্মনিবন্ধনে আজন্ম ভোগান্তি
- হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
