জরায়ু কেন ফেলছেন মহারাষ্ট্রের নারীরা!
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশিত: ৯ জুলাই ২০১৯
পিরিয়ড প্রতিটি নারীর জন্যই পরিচিত একটি নাম। এর দ্বারা শরীর থেকে নানা রকম ক্ষতিকর জীবাণু বের হয়ে যায়। কিন্তু এই সাধারণ বিষয়টি নিয়েই কুসংস্কারের শেষ নেই ভারতে। আর তাই ভারতে হাজার হাজার নারী অস্ত্রোপচার করে তাদের জরায়ু ফেলে দিচ্ছেন। এমনকি অল্পবয়সী তরুণীরাও বাদ পড়ছেনা জরায়ু ফেলে দেয়ার এই তালিকা থেকে। ভারতীয় সংস্কৃতিতে মাসিক বা রক্তস্রাবের এই সময়টিতে নারীদের অপবিত্র ও ধর্মীয় কাজে অংশগ্রহণের অনুপযোগী বিবেচনা করা হয়। তবে, সাম্প্রতিক দু'টো প্রতিবেদন আবারো তুলে ধরেছেন, দেশটিতে ঋতুস্রাব নিয়ে নারীদের সংকট বা ভোগান্তি কথা।
জানা যাচ্ছে, আখের ক্ষেতে ভাড়াটে শ্রমিক হিসেবে কাজ করার সুবিধার্থেই তারা নিজেদের জরায়ু ফেলে দিচ্ছেন। প্রতি বছর, ওসমানাবাদ, সাংলি ও সোলাপুরসহ আরো কিছু জেলা থেকে দরিদ্র পরিবারের হাজার হাজার মানুষ, যেখানে প্রচুর পরিমাণে আখের ক্ষেত রয়েছে সেইসব জেলায় আখ কাটার শ্রমিক হিসেবে কাজ করতে যায়। নারীরা কাজে গেলে অনেক সময়ই স্থানীয় ঠিকাদারদের শোষণ ও নিপীড়নের শিকার হন। এমনকি তারা নারীদেরকে নিয়োগ না দেয়ার অজুহাত হিসেবে বলে, মাসিকের সময়ে নারীরা আখ কাটার জন্য যথেষ্ট পরিশ্রম করতে পারবে না। আবার পিরিয়ডের সময় ব্যথার কারণে কোনো নারী কাজে যোগ দিতে না পারলে তাদের অর্থ কাটা যায়। তাছাড়া সেই পরিবেশটিও থাকে খুবই অস্বাস্থ্যকর। এসময় বহু নারীরা সংক্রমণে আক্রান্ত হন। এমতাবস্থায় স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে গেলে,অসাধু অনেক ডাক্তার নারীদেরকে ওষুধের বদলে অপারেশন করে জরায়ু ফেলে দেয়ার পরামর্শ দেন।
একইভাবে, মহারাষ্ট্রের অনেক জায়গাতেই অল্পবয়সী নারীরা বিয়ে হয়ে বয়স ২৫ হবার আগেই একাধিক সন্তানের জননী হয়ে যান। তাই নারীরা এই সমস্যার সমাধানে জরায়ু ফেলে দেয়। যার ফলে মহারাষ্ট্রের প্রায় সকল নারী জরায়ু ফেলে দেয়ায় বেশ কয়েকটি গ্রাম 'জরায়ুবিহীন নারীদের গ্রামে' পরিণত হয়েছে। অপারেশন করে জরায়ু ফেলে দিলে নারীদের কী ধরণের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে - সেগুলো নিয়েও চিকিৎসকরা কোনো পরামর্শ দেন না।
প্রণেতা নীলম গোড়ি বিষয়টি সংসদ সদস্যদের সামনে তুলে ধরলে মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী একনাথ সিন্ধী একমত হয়ে জানান যে, গত তিন বছরে ৪,৬০৫ জন নারী জরায়ু ফেলে দিয়েছেন। যার ফলে সেইসব নারীরা ঘাড়, কোমর ও হাঁটুতে ব্যথা অনুভব করেন। এমনকি সকালে ঘুম থেকে ওঠার পর তাদের হাত পা ও মুখ ফুলে যায়। ওই সময় ছুটি কাটাতে গিয়ে মাস শেষে জরিমানার মুখে পড়তে হয় বলে অনায়াসেই নারীরা স্বাস্থ্যঝুঁকি জেনেও জরায়ু কেটে ফেলার সিদ্ধান্ত নেন।
স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, ৩ বছরে ভারতে চার হাজার ৬০৫টি হাইসটেরেকটমি সার্জারি হয়েছে। এতে বহু নারীর প্রজননতন্ত্রের প্রায় সবই কেটে ফেলা হয়েছে। এসব অপারেশন শুধু আখ শ্রমিক নারীদের হয়েছে, তা কিন্তু মানতে নারাজ মন্ত্রী। তবে বিষয়টিকে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেয়ার জন্য একটি তদন্ত কমিটি করার ঘোষণা দিয়েছেন তিনি।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
