ছেলের অগ্নিপরীক্ষা শেষ হচ্ছে: অ্যাসাঞ্জের মা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০২৪
উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তির খবরে তাঁর মা ক্রিস্টিন অ্যাসাঞ্জ প্রতিক্রিয়া জানিয়েছেন। বলেছেন, ‘অবশেষে অগ্নিপরীক্ষা শেষ হতে যাচ্ছে।’ অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে এ কথা বলেছেন তিনি।
পাঁচ বছর ধরে অ্যাসাঞ্জ যুক্তরাজ্যের কারাগারে আটক ছিলেন। সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন। গতকাল সোমবার তিনি কারামুক্ত হন। অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করা ৫২ বছর বয়সী অ্যাসাঞ্জের বিরুদ্ধে জাতীয় প্রতিরক্ষাসংক্রান্ত তথ্য ফাঁসের ষড়যন্ত্র করার অভিযোগ এনেছিল যুক্তরাষ্ট্র। এক এক্স বার্তায় উইকিলিকস জানিয়েছে, মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে অ্যাসাঞ্জ সমঝোতা চুক্তিতে পৌঁছেছেন।
প্রশান্ত মহাসাগরীয় নর্দান মারিয়ানা আইল্যান্ডসের একটি আদালতে দায়ের হওয়া নথি অনুসারে অ্যাসাঞ্জ জাতীয় প্রতিরক্ষা-সংক্রান্ত তথ্য ফাঁসের একটি অভিযোগে দোষ স্বীকার করতে রাজি হয়েছেন। এর বিনিময়ে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।
জুলিয়ান অ্যাসাঞ্জের মা ক্রিস্টিন অ্যাসাঞ্জ এক বিবৃতিতে বলেন, ‘আমার ছেলের অগ্নিপরীক্ষা যে অবশেষে শেষ হতে যাচ্ছে, তাতে আমি কৃতজ্ঞ। এতে গোপন কূটনৈতিক আলোচনার গুরুত্ব ও শক্তি বোঝা গেছে।’
অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এবিসি এবং অন্য সংবাদমাধ্যমগুলো বিবৃতিটি প্রকাশ করেছে।
বিবৃতিতে ক্রিস্টিন আরও বলেন, ‘অনেকে আমার ছেলের পরিস্থিতির সুযোগ নিয়ে নিজেদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে চেয়েছিল। এর মধ্যে যে কঠোর পরিশ্রমী মানুষগুলো জুলিয়ানের ভালোর কথা আগে ভেবেছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’
ক্রিস্টিনের মতে, একজন মা হিসেবে গত ১৪টি বছর তাঁর মনের ওপর অনেক বাজে প্রভাব পড়েছে।
২০১০ ও ২০১১ সালে ইরাক ও আফগানিস্তান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন সামরিক-কূটনৈতিক নথি ফাঁস করে হইচই ফেলে দিয়েছিলেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ। এ ঘটনায় অ্যাসাঞ্জের বিরুদ্ধে ১৮টি মামলার তদন্ত করছে মার্কিন বিচার বিভাগ।
উইকিলিকস বলছে, কারাগার থেকে বেরিয়ে অ্যাসাঞ্জ লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে যান। গতকাল বিকেলে তাঁর ফ্লাইট ছাড়ে। স্থানীয় সময় বুধবার অ্যাসাঞ্জের যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের তত্ত্বাবধানে থাকা নর্দান মারিয়ানা আইল্যান্ডসে পৌঁছানোর কথা। তাঁর ৬২ মাসের কারাদণ্ড হতে পারে। তবে যুক্তরাজ্যে যে পাঁচ বছর তিনি কারাভোগ করেছেন, সেটিও এই সাজার অন্তর্ভুক্ত হবে। এর অর্থ হলো অ্যাসাঞ্জ নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরতে পারবেন।
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
