ছেলেদের হাত ও নখের যত্নে করণীয়
প্রকাশিত: ২০ মার্চ ২০১৯
ছেলেরা সাধারণত নিজেদের যত্নের ব্যাপারে উদাসীন। আজকাল ছেলেরা নিজেদের মুখের, চুলের ব্যাপারে যত্ন নিলেও হাত, পায়ের যত্ন নিতে অনাগ্রহী। অলসতার জন্যেই অনেক ছেলে হাত এবং পা এর যত্ন নিতে চাননা।
আবার কাজের প্রয়োজনে প্রত্যেককেই বাইরে বের হতেই হয়। ছেলেদের হাত যেহেতু বেশিরভাগ সময় খোলা থাকে, তাই সূর্যের তাপ ও বাইরের ধুলাবালির কারণে শরীরের অন্য স্থানের চেয়ে হাতের ত্বকের ক্ষতিটা একটু বেশি হয়ে থাকে।
বাইরে বের হলে সূর্যের তাপ ও বাইরের ধুলাবালি সবচেয়ে বেশি লাগে হাতে। হাত যেহেতু কাপড়ে ঢাকা থাকে না, তাই ছেলেদের হাতের জন্য কিছুটা অতিরিক্ত যত্ন দরকার। সহজে এবং খুব কম সময়ে ছেলেরা তাদের হাত এবং পা এর যত্ন নিতে পারেন। হাত ও নখের যত্নে ম্যানিকিওর পারে নখ ও হাতকে সুন্দর রাখতে।
ম্যানিকিওর করবেন যেভাবে
হাতকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য ম্যানিকিওরের কোনো বিকল্প নেই। আপনি ঘরে বসেই নিতে পারেন আপনার হাত ও নখের যত্ন। এ জন্য ম্যানিকিওর করার আগে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে হবে। যেমন-নেইল কাটার, নেইল ফাইল, কিউটিক্যাল অয়েল, তুলা, স্ক্র্যাব, ব্রাশ, হ্যান্ডক্রিম, বাফার, সল্ট, স্যাভলন, লেবু ও হালকা গরম পানি।
এমন একটি সময় বেছে নিন, যখন দু’এক ঘণ্টা কেউ আপনাকে বিরক্ত করবে না। একটি পাত্রে উষ্ণ গরম পানি নিন। তাতে শ্যাম্পু, লেবু, লবণ, স্যাভলন মিশিয়ে নিন। আপনার হাত দুটি ১৫ থেকে ২০ মিনিটের মতো ভিজিয়ে রাখুন। এবার হাতের তালু থেকে কনুই পর্যন্ত ব্রাশ দিয়ে ঘষতে থাকুন। ঘষা হয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং মুছে নিন।
এবার নেইল কাটার দিয়ে নখের অতিরিক্ত অংশ কেটে ফেলুন। নেইল ফাইল দিয়ে ঘষে নখ চাহিদামতো আকারে নিয়ে আসুন। এতে আপনার নখ শক্ত থাকবে। সহজে ভাঙবে না। এবার হাত দুটি পাঁচ মিনিট স্ক্র্যাব ম্যাসাজ করুন। তারপর পানি দিয়ে ধুয়ে মুছে নিন। এবার বাফার দিয়ে নখের ওপরের লেগে থাকা ময়লা ঘষে পরিষ্কার করে নিন। এতে নখের উজ্জ্বলতা বাড়বে।
এবার আপনার পছন্দমতো ময়েশ্চারাইজিং লোশন দিয়ে পাঁচ মিনিট ম্যাসাজ করুন। নখ ভাঙার সমস্যা থাকলে প্রতি সপ্তাহে একবার অলিভ অয়েল গরম করে নখ ও আঙুল ম্যাসাজ করুন।
এছাড়াও প্রতিদিন রাতে ময়েশ্চারাইজিং ক্রিম দিয়ে নখ ম্যাসাজ করুন। সপ্তাহে এক দিন আধা কাপ মসুর ডাল বাটা, আধা কাপ গুঁড়ো দুধ এবং এক চা চামচ গ্লিসারিন দিয়ে মিশ্রণ বানিয়ে ১৫ মিনিটের মতো হাতে লাগিয়ে রাখুন। এবার শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
খেয়াল রাখতে হবে নেইলকাটার বা ব্লেড যেন ভোঁতা না হয়। যাদের নখ দ্রুত বাড়ে তারা সপ্তাহে ১বার এবং যাদের নখ কম বাড়ে তারা ১৫দিনে একবার নখ কাটবেন।
এছাড়াও...
হাতে নিয়মিত লেবুর রস বা যেকোনো ভালো ক্রিম ম্যাসাজ করুন। তা হলে হাতের ত্বক নরম থাকবে। কালোভাব দূর হবে। লেবুর রস, দই ও ময়দা মিশিয়ে পেস্ট বানিয়ে লাগান।
মাসে অন্তত একবার ম্যানিকিওর করান। হাত পরিষ্কার থাকবে। নখ বা কুনির সমস্যা কমবে।
হাতের রুক্ষভাব কমানোর জন্য গোলাপ জলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে পায়ে লাগান। আধা ঘণ্টা পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
যারা বাসার ঝামেলার জন্য ম্যানিকিওর করতে চান না, তারা চাইলে সেলুনে গিয়ে ম্যানিকিওর করাতে পারেন। ধানমণ্ডির হেয়ারোবিক্স, পারসোনা এডাম, ফ্রেশ ওয়াশ, মেনজ লুক, গুলশান-১ এর টোটাল কেয়ার, বানদাইসসহ রাজধানীতে ছেলেদের অনেক সেলুনেই পেডিকিওর ও ম্যানিকিওর করানো হয়।
আপনার পছন্দের কোনো সেলুনে যদি ম্যানিকিওর করাতে চান তা হলে খরচ খুব বেশি করতে হবে না। হাতের নাগালেই করাতে পারবেন ম্যানিকিওর। ছেলেদের ম্যানিকিওর ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে করানো হয়।
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
