ছাড় পেল ইয়োলো ক্যাব উবার, লিফট ও বাস
মনোয়ারুল ইসলাম
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৪
জুন থেকে ম্যানহাটানে গাড়ির টোল ১৫ ডলার
নিউইয়র্ক সিটিতে ইয়োলো ক্যাব, উবার ও বাস কনজেশন টোলের আওতামুক্ত হলো। সকল ধরনের বাস, সিটি কার ও এম্বুলেন্স পুরোপুরি এই টোল থেকে মুক্ত থাকবে। তবে টোল না দিলেও ইয়োলো ক্যাব, উবার ও লিফটসহ রাইডশেয়ার গাড়িগুলোকে কিছু সারচার্জ প্রদান করতে হবে। ইয়েলো ক্যাব প্রতিবার মিডটাউন ম্যানহাটনের নীচে (৬০ স্ট্রিট এর ডাউনে) প্রবেশ করলেই ১.২৫ ডলার সারচার্জ প্রদান করতে হবে। উবার ও লিফটকে দিতে হবে ২.৫০ ডলার। তবে এই সারচার্জ আরোপিত হবে যাত্রীর পেমেন্টের ওপর। নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস অবশ্য ইয়োলো ক্যাবকে সম্পূর্ণ টোল ও সারচার্জের আওতামুক্ত রাখতে পরামর্শ দিয়েছিলেন। কিন্তু এমটিএ বোর্ড সভায় তা গৃহীত হয়নি। বুধবার ২৭ মার্চ মেট্রোপলিটন ট্রানজিট অথরিটির বোর্ড বৈঠকে ম্যানহটানের টোল চূড়ান্ত করা হয়েছে।
আগামী জুন থেকে ম্যানহাটানে প্রবেশকারি গাড়িগুলোর ওপর ১৫ ডলার করে টোল আদায় করবে এমটিএ। এটি অবশ্য পিক আওয়ারে। রাতে এই টোলের পরিমান ১০ ডলারে নেমে আসবে। বড় বড় ট্রাকগুলোকে সর্বোচ্চ ৩৬ ডলার পর্যন্ত টোল গুনতে হবে। নিউজার্সির ড্রাইভার কিংবা টানেল দিয়ে যারা ম্যানহাটনে প্রবেশ করবেন তারা ৫ ডলার ডিসকাউন্ট পাবেন। নিম্ন আয়ের ড্রাইভারদের অর্ধেক টোল দেবার বিধান রাখা হয়েছে। তবে তা প্রতিমাসে বিবেচিত হবে নূন্যতম ১০টি ট্রিপের পর। হলি ডে সিজন ও জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন সময় সেপ্টেম্বর মাসে ১৫ ডলার টোলের ওপর শতকরা ২৫ ভাগ বেশি টোল আদায় করা হবে। এমটিএ ইতোমধ্যেই ম্যানহাটনের ৬০ স্ট্রিট থেকে ডাউন টাউনের ব্যাটারি পার্ক পর্যন্ত ম্যানহাটনের সকল প্রবেশমুখে টোল ক্যামেরা বসানো শুরু করেছে। এরই মধ্যে এর ৭০ ভাগ কাজ শেষ হয়েছে।
২০১৯ সালে ম্যানহাটানে এ ধরনের টোল আদায়ে আইন পাস করে নিউইয়র্ক স্টেট। ফেডারেল সরকারও এই প্রস্তাবে সায় দেয়। কিন্তু নিউজার্সি স্টেট এই টোল আরোপের বিরুদ্ধে মামলা করে। তাদের যুক্তি, নিউজার্সির বাসিন্দারা ব্রিজ ও টানেলে প্রায় ১২ ডলারের ওপর টোল দিয়ে আসছে। তাদের আরো গুনতে হচ্ছে হাইওয়ে টোল। এই পরিপ্রেক্ষিতে ম্যানহাটানে প্রবেশে আরও টোল প্রদান যুক্তিসংগত নয়। এটা কমিউটারদের ওপর অতিরিক্ত বার্ডেন হবে। তারা নিউজার্সির ড্রাইভারদের এই টোলের আওতামুক্ত রাখার আহবান জানায়। মামলাটি এখন আদালতে পেন্ডিং আছে। তবে তা বেশি দূর এগুতে পারেনি।
যুক্তরাষ্ট্রের কোন শহরের ভেতর এই প্রথম গাড়ি চলাচলের উপরে টোল আদায়ের ব্যবস্থা কার্যকর হচ্ছে। লন্ডন, সিঙ্গাপুর ও স্টকহোম শহরে গাড়ি প্রবেশ করলেই নির্দিষ্টহারে টোল আদায় করা হয়। এমটিএ ও নিউইয়র্ক সিটি কর্মকর্তারা বলছেন, এই টোল আদায়ের ফলে বছরে বিলিয়ন ডলারের বেশি আয় হবে। তা দিয়ে সিটির সাবওয়ে ও ট্রান্সপোর্টেশন সিস্টেমের আমূল পরিবর্তন আনা সম্ভব হবে। পিক আওয়ারে সিটি প্রতিদিন যে ভয়াবহ ট্রাফিকের মুখোমুখি হয় তারও অবসান হবে। পরিবেশেরও উন্নয়ন ঘটবে বলে তারা মনে করেন।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
