চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতবে পিএসজি
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০১৯
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের খেলায় ম্যানচেস্টার ইউনাইডেটের বিপক্ষে ২-০ গোলের ঐতিহাসিক জয় পেয়েছে পিএসজি। প্রথম কোন ফরাসি ক্লাব হিসেবে ওল্ড ট্রাফোর্ডে জিতেছে টমাস টুখেলের দল। সেই সাথে চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে কিছুটা সুবিধা জনক অবস্থানেও আছে তারা।
এদিকে সতীর্থদের এই ঐতিহাসিক জয় মাঠের বাইরে বসেই দেখতে হয়েছে দলটির প্রধান তারকা নেইমারকে। লিগ ওয়ানের ম্যাচে ইনজুরির কারণে ছিটকে পড়েছেন বিশ্বের দামী এই ফুটবলার। খুব সহসা মাঠে ফেরা হচ্ছে না তার। ৬ মার্চ ঘরের মাঠে ম্যানইউর সাথে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে পিএসজি। ওই ম্যাচেও মাঠে নামতে পারবেন না নেইমার।
নেইমার ছাড়াও মঙ্গলবার মাঠে নামতে পারেননি এদিনসন কাভানি। দলের প্রধান দুই স্ট্রাইকার ছাড়া ইংলিশ জায়ান্টদের বিপক্ষে দলের জয় দারুণ আত্মবিশ্বাসী করে তুলেছে নেইমারকে। ২৬ বছর বয়সী এই ফুটবলারের বিশ্বাস চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এবার ঘরে তুলবে তার দলই, ‘পিএসজি চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হবে। শুধু আমাকে নিয়ে পিএসজি নয়—অসাধারণ খেলোয়াড় ও প্রতিভাবান কোচ নিয়ে পিএসজি দারুণ একটি দল।’
দ্বিতীয় লেগের ম্যাচটি প্যারিসে। ঘরের মাঠে যে আলাদা সুবিধা পাবে পিএসজি সেটাও মনে করিয়ে দিলেন ব্রাজিলিয়ান এই সেনসেশন, ‘এছাড়া যখন আমরা প্যারিসে খেলি তখন পিএসজির ভক্তরা দ্বাদশ খেলোয়াড়ের মতো। আমার কোন সন্দেহ নেই, আমরাই চ্যাম্পিয়ন হবো এবং আমিও খেলবো।’
দলের জয়ে নিজে অবদান রাখতে চান নেইমার। তাই তার প্রত্যাশা চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া শেষে মাঠে ঠিকই ফিরতে পারবেন তিনি, ‘চিকিৎসা সবে শুরু হয়েছে। এটা দীর্ঘ প্রক্রিয়া এবং আমি ধীরে ধীরে সেরে উঠব। ঈশ্বরকে ধন্যবাদ, আমার চারপাশে একদল পেশাদার মানুষ, পিএসজি ও বিশ্বজুড়ে সমর্থক আছেন।’
গেল মার্চেও ইনজুরিতে পড়ে ছিটকে পড়েছিলেন নেইমার। পায়ের পাতার মেটাটারসাল হারে চোট পেয়েছিলেন। ওই মৌসুমে আর মাঠেই ফিরতে পারেননি তিনি। ফিরেছেন রাশিয়ার বিশ্বকাপের ঠিক আগে আগে।
এবারও সেই একই স্থানে আঘাত পেয়েছেন নেইমার। মাঠের বাইরে থাকাটা খুবই কঠিন অভিজ্ঞতা বলে জানালেন তিনি, ‘খুব ছোট থেকেই আমি ফুটবল খেলেছি। হ্যাঁ, ফুটবল, ক্লাবের রুটিন কাজ ও সমর্থকদের উষ্ণতা থেকে দূরে থাকাটা খুবই কঠিন। ২০১৮ সালেও আমি এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম। আমি জানি, এটা কেমন বাজে। তবে এই অভিজ্ঞতা আমাকে আরো শক্তিশালী করে।’
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
