চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬
নিউইয়র্কে প্রবাসী চট্টগ্রামবাসীদের সর্ববৃহৎ শীর্ষ ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইন্ক’-এর পারিবারিক উৎসব বার্ষিক বনভোজন গত ২৩ আগস্ট ২০২৬, রোববার আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। নিউ ইয়র্কের কুইন্সে ফ্লাশিং ম্যাডোস করোনা পার্ক-এ দিনব্যাপী এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। প্রবাসের যান্ত্রিক জীবন থেকে কিছুটা মুক্তি পেতে এবং নতুন প্রজন্মের কাছে দেশীয় ঐতিহ্যকে তুলে ধরতে এই মেগা উৎসবের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মাকসুদুল হক চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ এম বিল্লা এবং সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন সিরাজী সকল প্রবাসী চট্টগ্রামবাসী, আমন্ত্রিত অতিথি এবং শুভাকাঙ্খীদের স্বতস্ফূর্ত উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। চট্টগ্রাম-৯ আসনের সাংসদ আবু সুফিয়ান অনুষ্ঠান উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী সহ আরো অনেকে।
চট্টগ্রাম সমিতির সভাপতি মাকসুদুল হক চৌধুরী বলেন, আমি চট্টগ্রামবাসীর প্রতি কৃতজ্ঞ এত সুন্দর একটি আয়োজনে সহযোগিতা করার জন্য। ভবিষ্যতে আরো সুন্দর ও আর বড় পরিসরে আয়োজনের চেষ্টা থাকবে। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ এম বিল্লা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা সুন্দর পরিবেশে বনভোজনের আয়োজনের চেষ্টা করেছি। আমাদের যদি কোন ভুলত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা এই পিকনিকে অংশ নিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে প্রধান অতিথি গোল্ডেন এজের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ বলেন, ঐক্যের কোনো বিকল্প নেই। সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। আজকের এই আয়োজন প্রমাণ করে যে চিটাগাংবাসী ঐক্যবদ্ধ । চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক মাসুদ সিরাজী বলেন, এই বনভোজন চট্টগ্রামবাসীর একটি মিলনমেলা। আমরা চাই ঐক্যবদ্ধভাবে এই সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যেতে। বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সহ সভাপতি কামরুজ্জামান কামরুল ও সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, কমিউনিটি একটিভিস্ট গিয়াস আহমেদ, আকাশ রহমান, সারওয়ার চৌধুরী সিপিএ সহ কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ এই আয়োজনে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিল প্রবাসের বিশিষ্ট সঙ্গীতশিল্পীদের নিয়ে সাজানো সাংস্কৃতিক পরিবেশনা। চাটগাঁইয়া ঐতিহ্যবাহী মেজবানি খাবারের পাশাপাশি আমন্ত্রিত অতিথিরা চমৎকার গান ও আড্ডা উপভোগ করেন। র্যাফল ড্র’র প্রথম পুরস্কার হিসেবে ছিল একটি স্বর্ণের সেট, দ্বিতীয় পুরস্কার হিসেবে ছিল এয়ার টিকেট (নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক) এবং অন্যান্য আকর্ষণীয় পুরস্কারের মধ্যে ছিল টিভি, ল্যাপটপ ও স্মার্টফোন।
বনভোজন উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ আইয়ুব আনছারী, যুগ্ম-আহ্বায়ক: মোহাম্মদ হারুন মিয়া এবং আক্তার উল আজম, প্রধান সমন্বয়কারী: মোহাম্মদ ফরহাদ, সমন্বয়কারী: নূরুস সোফা এবং মোহাম্মদ শাহ আলম, সদস্য সচিব: শিমুল বড়ুয়া, যুগ্ম-সদস্য সচিব: মোহাম্মদ জয়নাল আবেদিন (আতিক) এবং মোঃ এ ওদুদ, অর্থ উপকমিটি: সুমন উদ্দিন এবং তমাল কে চৌধুরী, অভ্যর্থনা ও আপ্যায়ন: মোহাম্মদ এস এম বিল্লাহ, আলী আকবর বাপ্পী এবং ইকবাল হোসেন ভূঁইয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায়: সুশান্ত দত্ত, ক্রীড়া পরিচালনায়: মোহাম্মদ জাহেদুল আজম (জাহেদ) এবং মোঃ শওকত আলী অক্লান্ত পরিশ্রম করেছেন বনভোজনকে সফল করার জন্য।
দিনব্যাপী ঐতিহ্যবাহী মেজবানি চাটগাঁইয়া খাবার, চমৎকার খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রবাসীদের মিলনমেলার মাধ্যমে এই বনভোজনটি আমেরিকার বুকে এক টুকরো চট্টগ্রাম হিসেবে স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- কুইন্সে মঞ্চস্থ হলো নাটক বিবাহ সমাচার
- জ্যাকসন হাইটসে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান
- শাহ নেওয়াজ গ্রুপের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল
- প্রেসিডেন্ট মঈন ও প্রেসিডেন্ট-ইলেক্ট ওয়াসি চৌধুরী
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি’র স্কুল সাপ্লাই বিতরণ
- চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- দিনাজপুর জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- খান’স টিউটোরিয়াল এর নতুন অফিস উদ্বোধন
- নিরাপরাধরাও আইস পুলিশের হাত থেকে রক্ষা পাচ্ছেন না
- জেমিনি অ্যাওয়ার্ডে সম্মানিত ৩০ প্রবাসী বাংলাদেশি
- নিউইয়র্কে স্কুল খুলছে ১০ সেপ্টেম্বর
- যুক্তরাষ্ট্র ও কানাডার বানিজ্য যুদ্ধ শুরু
- নেপালে লাশ আর লাশ
- ‘তারেকের বহরে ডিম ও জুতো নিক্ষেপের কর্মসূচি নেই’
- দোলাচলে বাংলাদেশ-ভারতের সম্পর্ক
- শিশুদের জন্য ফেসবুক, টিকটক ও ইনস্ট্রাগ্রাম নিষিদ্ধ হচ্ছে
- ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারনকে হত্যার হুমকি
- রাজুর লাশ বাংলাদেশে যাচ্ছে আজ শুক্রবার
- মামদানিকে ৯/১১ স্মরণসভায় অবাঞ্চিত ঘোষণা!
- ট্রাম্পের কলমের খোঁচায় জনশূন্য শহর
- ট্রাম্প কি রিপাবলিকানদের জন্য বোঝা!
- আজকাল ৯৩৭
- ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর
- শারীরিক সম্পর্কের সময় শ্বাসরোধ হয়ে কিশোরীর মৃত্যু
- ইউনিটপ্রতি ২৫ টাকা দরে চীনের কাছ থেকে বিদ্যুৎ কিনবে সরকার
- ভারতের ৪ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ২০ চীনা যুদ্ধবিমান, ব্যয় ২৬ হাজার কোটি টাকা
- সংকটের নেপথ্যে স্যাবোটাজ
- ‘চোখের সামনে পরিবারের সদস্যদের ভাসিয়ে নিয়ে গেছে’
- বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
