চায়না ও রাশিয়ার বিরুদ্ধে নতুন অংশীদারিত্ব
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৪
যুক্তরাষ্ট্রে জাপানের প্রেসিডেন্ট
চায়না ও রাশিয়াকে মোকাবিলা করার লক্ষ্যে সামরিক সহযোগিতার পরিকল্পনাসহ ক্ষেপণাস্ত্র থেকে চাঁদে অবতরণ পর্যন্ত নতুন বেশ কিছু প্রকল্পের উন্মোচন করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। গত বুধবার হোয়াইট হাউসে করা এক যৌথ সংবাদ সম্মেলনে নতুন প্রকল্পগুলোর কথা জানানো হয়।
এদিন হোয়াইট হাউসে আড়ম্বরপূর্ণ এক রাজকীয় নৈশভোজে আলোচনার মাধ্যমে ইউএস স্টিলের জন্য নিপ্পন স্টিলের অফার নিয়ে বিরোধের নিষ্পত্তি করেছেন প্রেসিডেন্ট বাইডেন ও ফুমিও কিশিদা।
অশান্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল এবং চায়নার পদক্ষেপের ওপর কিশিদার সঙ্গে প্রায় দুই ঘন্টা আলোচনার পর বাইডেন বলেন, ‘জাপানের সঙ্গে আমাদের জোট প্রতিষ্ঠার পর এটি উল্লেখযোগ্য উন্নতি।’
আমেরিকা, জাপানসহ তার মিত্ররা সাউথ চায়না সি এবং ইস্ট চায়না সি থেকে আসা চায়নার কার্যক্রমকে ক্রমবর্ধমান হুমকি হিসেবে দেখে এবং তা মোকাবেলা করতে ও স্ব-শাসিত তাইওয়ান দখল করার চায়নার যে কোনও প্রচেষ্টাকে প্রতিহত করতে জোটের সামরিক বাহিনীকে শক্তিশালী করছে, যে দ্বীপটিকে বেইজিং তার নিজস্ব মনে করে।
এ বিষয়ে কিশিদা জানান, তারা দুই নেতা তাইওয়ান ও চায়নার মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের বিষয়ে আলোচনা করেছেন এবং আইনের শাসনের ভিত্তিতে আন্তর্জাতিক শৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার করেছেন।
চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি বলেছেন, বাইরের হস্তক্ষেপ চায়নার মূল ভূখন্ড থেকে তাইওয়ানের পুনর্মিলন বন্ধ করতে পারে না।
সংবাদ সম্মেলনে কিশিদা চায়নাকে ইঙ্গিত করে বলেন, ‘বল প্রয়োগ বা জবরদস্তির মাধ্যমে স্থিতাবস্থা পরিবর্তনের একতরফা প্রচেষ্টা একেবারেই অগ্রহণযোগ্য, তা যেখানেই হোক না কেন। আমেরিকা এবং জাপান চায়নার চ্যালেঞ্জসহ এ ধরনের পদক্ষেপের প্রতিক্রিয়া অব্যাহত রাখবে।’
ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনের বিষয়ে কিশিদা বলেন, ‘ইউক্রেইন আজকে যা, আগামীকাল পূর্ব এশিয়ায় তা হতে পারে।’
বাইডেন এবং কিশিদার ঘোষণাগুলো কয়েক দশক আগে মিত্র হওয়ার পর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুই শত্রুকে তাদের নিকটতম সহযোগিতায় নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে।
প্রেসিডেন্ট বাইডেন জানান, আমেরিকান সামরিক বাহিনী যৌথ কমান্ড কাঠামোর সঙ্গে সহযোগিতা করবে এবং অস্ট্রেলিয়ার সঙ্গেও একটি নতুন বিমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নেটওয়ার্ক তৈরি করবে।
এ সময় দুই নেতা জাপানের মহাকাশচারীরা নাসার চাঁদ অভিযানে অংশ নেবেন বলেও ঘোষণা দেন।
সামগ্রিকভাবে বুধবার আমেরিকা এবং জাপান প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে প্রায় ৭০টি চুক্তি করেছে, যার মধ্যে জাপানে আমেরিকান সামরিক কমান্ড কাঠামোকে উন্নত করার পদক্ষেপ রয়েছে।
প্রেসিডেন্ট বাইডেন অবশ্য চায়নার সঙ্গে যোগাযোগ উন্মুক্ত রাখার অঙ্গীকারও করেছেন এবং বলেছেন, আমেরিকা-জাপান জোট আসলে প্রতিরক্ষামূলক। প্রসঙ্গত, গত সপ্তাহে তিনি চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছেন।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
