‘চলতি মাসেই আফগানিস্তান ছাড়া শুরু করবে মার্কিন সেনা’
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০১৯
চলতি ফেব্রুয়ারি মাস থেকেই মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়া শুরু করবে এবং মে মাসের আগেই অর্ধেক মার্কিন সেনা দেশটি ছেড়ে চলে যাবে।
আফগান তালেবান ও মার্কিন কর্তৃপক্ষের মধ্যে এমন কথা হয়েছে বলে তালেবানদের এক কর্মকর্তা জানিয়েছেন। তবে মার্কিন সামরিক বাহিনী বলছে, সেনা প্রত্যাহরের বিষয়ে এ রকম কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি।
রাশিয়ার রাজধানী মস্কোতে চলছে তালেবান ও আফগান শীর্ষ রাজনীতিকদের মধ্যে আলোচনা। গতকাল বুধবার দ্বিতীয় দিনের আলোচনার ফাঁকে তালেবান কর্মকর্তা আব্দুল সালাম হানাফি সাংবাদিকদের এমন তথ্য দিয়েছেন বলে খবর দিয়েছে আলজাজিরা।
হানাফি জানান, মার্কিন কর্মকর্তারা তাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে, চলতি মাস থেকেই সেনা প্রত্যাহার শুরু হবে এবং এপ্রিল মাসের মধ্যেই অর্ধেক মার্কিন সেনা আফগানিস্তান ছেড়ে চলে যাবে।
তবে পেন্টগনের মুখপাত্র কর্নেল রব ম্যানিং বলেছেন, সেনা প্রত্যাহার শুরুর ব্যাপারে কোনো নির্দেশ তারা পাননি।
তিনি বলেন, ‘তালেবানদের সঙ্গে আলোচনা চলতে থাকবে, কিন্তু আফগানিস্তানে সেনা অবস্থান পরিবর্তনের কোনো নির্দেশনা (প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে) পাওয়া যায়নি।’
এ ছাড়া কাবুলে মার্কিন সামরিক বাহিনীর এক কর্মকর্তাও তাৎক্ষণিক সেনা প্রত্যাহার শুরুর বিষয়টি অস্বীকার করেছেন।
তাছাড়া মস্কো আলোচনায় তালেবানদের পক্ষে নেতৃত্ব দেওয়া শের মোহাম্মাদ আব্বাস স্যানিকজাইও বিষয়টি নিশ্চিত করতে পারেননি।
তিনিও বলেছেন, মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে কোনো দিনক্ষণ নির্ধারণ করা হয়নি।
হানাফি আরো বলেন, ওয়াশিংটন ও তালেবান নেতৃত্ব এ ব্যাপারে একমত হয়েছে যে, মার্কিন সেনারা কার্যত আফগানিস্তান ছেলে চলে যাবে। আর যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে এমন সন্ত্রাসীদের আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেবে না তালেবান।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তালেবান নেতারা একটি টেকনিক্যাল কমিটি করবে। ওই কমিটি অবশিষ্ট মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে সময় নির্ধারণ করবে।
প্রসঙ্গত, মস্কো আলোচনায় তালেবানরা আফগানিস্তানের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে ভবিষ্যত রাজনৈতিক নেতৃত্ব নিয়ে আলোচনা করছেন। এর মধ্যে রয়েছেন সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। তবে এই আলোচনায় নেই বর্তমান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।
ঘানি সম্প্রতি দাবি করেছেন, আফগানিস্তানের ভবিষ্যত নিয়ে যে আলোচনা চলছে তাতে অবশ্যই বর্তমান সরকারকে রাখতে হবে।
কিন্তু তালেবান নেতৃত্ব বর্তমান সরকারের সঙ্গে কোনোভাবেই আলোচনায় বসতে রাজি নয়। কারণ তারা এই সরকারকে যুক্তরাষ্ট্রের ‘পুতুল’ সরকার হিসেবে অভিহিত করে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
