ঘরে বসে নিজেই চুলে কালার করবেন যেভাবে
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৯
চুলে নানা রঙের খেলা এখন বেশিরভাগ তরুণীরই পছন্দ। যেকোনো উৎসবের আগে চুলটাকেও রাঙিয়ে নেয়া হালের ট্রেন্ড। এখন কথা হলো, আপনি গোটা চুল রং করুন বা রুট টাচ আপই করুন, দুটিই বেশ খরচ আর সময়সাপেক্ষ বিষয়। এরচেয়ে ভালো হয়, যদি নিজের চুলটা নিজেই রাঙিয়ে নিতে পারেন। জেনে নিন সময় ও খরচ বাঁচিয়ে কিভাবে পার্লারের মতোই রঙিন চুল পাবেন-
মনের মতো রং: যখন চুলে রং করার কাজটা নিজেকেই করতে হচ্ছে তখন বেশি পরীক্ষা-নিরীক্ষা না করতে যাওয়াই ভালো। আপনার চুলের এখন যে রং, তার কাছাকাছি কোনো একটা শেড বেছে নিন। প্রথমে চুলের রঙের সবচেয়ে কাছের রংটা খুঁজে বের করুন, তারপর হয় এক শেড গাঢ় বা এক শেড হালকা রং কিনুন।

রং কিনবেন দুই বক্স: চুল রং করতে বসে মাঝপথে হেয়ার কালার শেষ হয়ে গেলে সেটা বেশ ঝামেলার। আপনার চুল যদি কাঁধ পর্যন্ত বা তার চেয়ে বেশি লম্বা হয়, তা হলে ঝুঁকি না নিয়ে দুই বক্স রং কিনে রাখুন। যা বেঁচে যাবে, পরেরবার ব্যবহার করতে পারবেন।
আগে টেস্ট করে নেবেন: আগে টেস্ট করে নিতে ভুলবেন না। বিশেষ করে নতুন কোনো শেড লাগানোর আগে তো নয়ই। ভেতর দিকের চুলের খানিকটা অংশে রংটা লাগিয়ে দেখে নিন। অথবা অল্প একটু চুল কেটে নিয়ে আগে তাতে রংটা লাগিয়ে দেখুন মানাচ্ছে কিনা। ফল সন্তোষজনক হলে তবেই পুরো চুলে লাগানো শুরু করুন।
পোশাকের খেয়াল রাখবেন: চুলে রং করার আগে পুরোনো কোনো পোশাক গায়ে গলিয়ে নিন, যা রং লেগে নষ্ট হয়ে গেলেও আপনার দুঃখ হবে না। যেখানে বসে চুল কালার করছেন, সেই জায়গাটাতেও মেঝেতে বা বেসিনে চটের ব্যাগ বা খবরের কাগজ বিছিয়ে নেবেন।

ত্বক সুরক্ষিত রাখুন: চুল রং হয়ে যাওয়ার পরে যদি কিছু রং কানের পিছনে বা কপালে লেগে থাকে, তবে তা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই চুল কালার করতে শুরু করার আগে হেয়ারলাইনে, কানে, কানের পিছনে, ঘাড়ে মোটা করে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন যাতে রং ত্বকে বসে না যায়।
সব সরঞ্জাম সাজিয়ে নিন: চুল রং করার আগে প্রয়োজনীয় সব সরঞ্জাম সামনে গুছিয়ে নিয়ে বসুন। আর হ্যাঁ, রং করতে শুরু করার আগে কালার বক্সের গাইডলাইন মন দিয়ে পড়ে নেবেন।
‘কাস্টম কালার’ তৈরি করার ঝুঁকি নেবেন না: দুটো আলাদা হেয়ার কালার মিশিয়ে নতুন শেড তৈরি করা পেশাদার হাত ছাড়া সম্ভব নয়। তাই নিজে নিজে সেই এক্সপেরিমেন্ট না করতে যাওয়াই ভালেঅ। বরং যে রংটা আপনার ভালো লাগছে সেটাই বেছে নিন, তবে লাগানোর আগে অবশ্যই টেস্ট করে নেবেন।

যেভাবে করবেন: প্রথমে পুরো চুলটাকে কয়েকটা ভাগে ভাগ করে ক্লিপ দিয়ে আটকে দিন। তারপর একেকটা ভাগ খুলে ব্রাশ দিয়ে প্রতিটা গোছার গোড়া থেকে রং লাগাতে শুরু করুন। ব্রাশের মুভমেন্ট গোড়া থেকে ডগা পর্যন্ত হওয়া চাই। পুরো চুলেই এভাবে রং লাগিয়ে নিন। দেখার সুবিধার জন্য সামনে আর পিছনে দুটো আয়না নিলে ভালো হয়! পুরো চুল রং হয়ে গেলে একটা শাওয়ার ক্যাপ পরে নিন যাতে রং না গড়ায়। যতক্ষণ পর্যন্ত রাখতে বলা হয়েছে, ততক্ষণ রেখে শ্যাম্পু করে নিন।
রং হালকা হতে দেবেন না: চুলের রং দ্রুত ফিকে হয়ে যাওয়া আটকাতে চড়া রোদ এড়িয়ে চলুন। রোদে যাওয়ার সময় ওড়না বা স্কার্ফ দিয়ে চুল ঢেকে রাখলে রং দীর্ঘস্থায়ী হবে।
- এবার পাকিস্তানে ‘ককরোচ আওয়ামী পার্টি’
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনকারীদের নতুন নির্দেশনা
- দুই দেশের সীমান্তে ইসরায়েলের হামলা
- ক্যালিফোর্নিয়ায় যেকোনো সময় বিস্ফোরণ
- ইরানের হামলায় মার্কিন ‘রিপার’ ড্রোনের ২০ শতাংশ ধ্বংস
- বেঁচে গিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারের পাশে ভারতীয় ৩ কর্মকর্তার সেলফি
- ফের মার্কিন হামলার আশঙ্কা
- হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশুর মৃত্যু
- রামিসার ডিএনএ টেস্টের রিপোর্ট হস্তান্তর
- রামিসার হত্যাকারীর শাস্তি এক মাসের মধ্যে: প্রধানমন্ত্রী
- নিউইয়র্কে ঈদমেলা ও বিনোদন অনুষ্ঠান ২৪ মে
- সিটিতে প্রি-কে’র আসন সংখ্যা বাড়লো
- ক্যালিফোর্নিয়ায় মসজিদে বন্দুক হামলকারীসহ নিহত ৫
- রিয়েল স্টেট, মর্টগেজ ও ট্যাক্স শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- প্রধানমন্ত্রীর এসিড টেস্ট ‘স্থানীয় সরকার নির্বাচন’
- ‘দেশী প্যারেডে বিদেশী নৃত্য’
- লাল-সবুজের পতাকায় বাংলাদেশ ডে প্যারেড
- শেখ হাসিনার দেশে ফেরা না ফেরার প্রশ্নে হঠাৎ আলোচনা কেন?
- ব্রঙ্কসে নতুন প্রিসিংক্ট উদ্বোধন করলেন মামদানি
- নিহত রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
- রাজনৈতিক বংশতন্ত্রের বিরুদ্ধে লড়ছেন শামসুল হক
- সম্পাদকের ঈদ শুভেচ্ছা
- নিউইয়র্কে ঈদ জামাত কখন কোথায় হবে
যুক্তরাষ্ট্রে ঈদ বুধবার - রামিসা ধর্ষণ ও হত্যায় তোলপাড় বাংলাদেশ
- আজকাল ৯২৩
- ধর্ষককে শাস্তি দিতে মবজাস্টিস চান ‘ব্যাচেলর পয়েন্ট’র শুভ
- কিউবাকে কি ভেনেজুয়েলা ভেবেছে ওয়াশিংটন?
- ভারতে ইবোলা ঠেকাতে বিমানবন্দরে কড়া নজরদারি
- ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- বসুন্ধরা যেন রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
