গ্রিনকার্ডের কঠোরতা থেকে পিছু হটলেন ট্রাম্প
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ৬ জুন ২০২৬
যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা গ্রিনকার্ড পাওয়ার আবেদন-প্রক্রিয়া নিয়ে তৈরি হওয়া জটিলতার অবসান ঘটিয়েছে মার্কিন হোমল্যান্ড (ডিএইচএস)। সাম্প্রতিক এক সিদ্ধান্তে তারা জানিয়েছে, গ্রিনকার্ডের আবেদনকারীদের নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করার কোনো বাধ্যবাধকতা নেই। ট্রাম্প প্রশাসনের এই নরম অবস্থানকে প্রবাসী বাংলাদেশি সহ অন্যান্য ইমিগ্রান্ট কমিউনিটির মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এর আগে গত ২২ মে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, সাময়িক বা অস্থায়ী ভিসায় থাকা ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের ভেতর থেকে গ্রিনকার্ডের জন্য আবেদন করতে পারবেন না; বরং তাদের নিজ দেশে ফিরে গিয়ে মার্কিন দূতাবাসের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
তবে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন ডেমোক্র্যাট আইনপ্রণেতা, অভিবাসন আইনজীবী এবং প্রযুক্তি খাতের শীর্ষ নেতারা। তাদের আশঙ্কা ছিল, এমন কঠোর নিয়মের কারণে হাজার হাজার অভিবাসী পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়বে, আইনি জটিলতা ও খরচ বাড়বে এবং মার্কিন টেক কোম্পানিগুলো দক্ষ বিদেশি কর্মী সংকটে পড়বে।
ব্যাপক সমালোচনার মুখে গত শনিবার নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র অবস্থান পরিষ্কার করেন। তিনি জানান, ২২ মের নির্দেশনাটি কর্মকর্তাদের জন্য কোনো বাধ্যতামূলক নিয়ম ছিল না, সেটি ছিল কেবল তাদের বিবেচনামূলক ক্ষমতা ব্যবহারের একটি স্মরণিকা মাত্র।
মুখপাত্র আরও স্পষ্ট করেন, এই নিয়মটি সবার জন্য প্রযোজ্য নয়। কেবল যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে কিংবা যারা মার্কিন সরকারের ওপর অতিরিক্ত মাত্রায় নির্ভরশীল, তাদের ক্ষেত্রেই এটি বিবেচনা করা হতে পারে। বাকিরা আগের মতোই যুক্তরাষ্ট্রের ভেতর থেকে আবেদন করতে পারবেন।
ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই অভিবাসন নীতি নিয়ে অত্যন্ত কড়া অবস্থানে রয়েছেন। গত দেড় বছরে বহু অনথিভুক্ত অভিবাসী ও মেয়াদোত্তীর্ণ ভিসাধারীকে ডিপোর্ট বা নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এই বাস্তবতায় প্রথম বিজ্ঞপ্তিটিকে ট্রাম্পের আরও একটি কঠোর পদক্ষেপ মনে করা হলেও বর্তমানের এই অবস্থান পরিবর্তনকে 'ইউ-টার্ন' হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
অভিবাসন আইনজীবীরা অবশ্য প্রবাসীদের এখনই আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তারা জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত যেহেতু সংশ্লিষ্ট অভিবাসন কর্মকর্তার ওপরই নির্ভর করছে, তাই আবেদন-প্রক্রিয়ায় প্রয়োজনীয় সব আইনি নথিপত্র সঠিকভাবে উপস্থাপন করা জরুরি।
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- ৮৩ লাখ শরণার্থী জরুরি সহায়তা হারানোর ঝুঁকিতে
- মিষ্টির আসনে উপনির্বাচন ৯০ দিনের মধ্যে
- ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’র টেলিভিশন ডিবেট ৭ অক্টোবর
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বাড়াচ্ছে এআই!
- টাইমস স্কয়ারে দুর্গোৎসব ১০ ও ১১ অক্টোবর
- সেন্টার ফর এনআররি ব্র্যান্ডিং বাংলাদেশ সম্মেলন অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
