‘গ্যাসের দাম বাড়লেও ব্যবসায়ীদের ক্ষতি হবে না’
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯
গ্যাসের দাম বাড়ানো হবে, তবে এতে ব্যবসায়ীদের ক্ষতি হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, গ্যাসের দাম বাড়ছে। তবে এটি বাড়ানো নয়, সমন্বয় করতে হচ্ছে। এতে ব্যবসায়ীদের কোনো ক্ষতি হবে না। যদি সমস্যা হয় তাহলে সরকার তা দেখবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল ঢাকা চেম্বারে ‘জ্বালানির মূল্যবৃদ্ধি : শিল্পায়নে প্রভাব’ শীর্ষক সেমিনারে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ওসামা তাসীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইমরান আহমেদ, বুয়েটের অধ্যাপক ড. ইজাজ হোসেনসহ এ খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। অনুষ্ঠানে কি-নোট উপস্থাপন করেন সাবেক জ্বালানি বিভাগের সচিব এম ফখরুল কবির খান।
অনুষ্ঠানে ব্যবসায়ীরা গ্যাসের দাম না বাড়ানোর পাশাপাশি কল-কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহের দাবি জানান।
নসরুল হামিদ বলেন, ‘দেড় বছর আগে আমরা এফবিসিসিআই, ডিসিসিআই, বিজিএমইএসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বসেছিলাম। তখনই গ্যাসের দাম সমন্বয়ের কথা জানিয়েছিলাম। এখন আমরা দাম সমন্বয় করতে যাচ্ছি। আগামী পাঁচ বছর পর্যায়ক্রমে দাম সমন্বয় করা হবে।’
জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ৯ টাকার গ্যাস ৬ টাকায় দিচ্ছি। অনেক ক্ষেত্রে দুই টাকা ইউনিটে বিদ্যুৎ বিক্রি করছি। অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলে প্রায় ৮০ লাখ গ্রাহককে দুই টাকায় বিদ্যুৎ দিচ্ছে সরকার। এতে গ্রামীণ অর্থনীতি এগিয়ে যাচ্ছে। এজন্য বছরে জ্বালানি খাতে প্রায় ৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে।’
ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট থেকে বেরিয়ে আসতে হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘কারখানায় স্থাপিত ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট বন্ধ করতে হবে। এর পরিবর্তে জাতীয়ভাবে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করতে হবে।’
বিদ্যুতের ব্যবহার বাড়ালে একদিকে দাম কমবে অন্যদিকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘আজ পর্যন্ত ৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উদ্বৃত্ত রয়েছে। ব্যবহার হচ্ছে মাত্র ৮ হাজার মেগাওয়াট। ব্যবহার না করেও উদ্বৃত্ত বিদ্যুতের খরচ আমাদের বহন করতে হচ্ছে। এর দায় গ্রাহকের ওপর পড়ছে। তাই আপনারা ব্যবসায়ীরা কারখানায় বিদ্যুতের ব্যবহার বাড়ান, দাম কমে আসবে।’
পিক ও অফপিক আওয়ারে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুতের ব্যবধান। এতে প্রায় এক হাজার কোটি টাকা বাড়তি ব্যয় হচ্ছে। এটা কমানো প্রয়োজন। অর্থাৎ অফপিক আওয়ারে বিদ্যুৎ ব্যবহার করলে সে ক্ষেত্রে দাম কমানো সম্ভব হবে বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সরকার ২০১০ সালে মাস্টারপ্ল্যান করেছে। প্ল্যান অনুযায়ী কাজ করা হচ্ছে। আশা করছি, এ সমস্যা সমাধান হয়ে যাবে।’
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
