‘গোল্ডেন এজ ঢালিউড অ্যাওয়ার্ডস’ রোববার
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ২৯ জুন ২০২৪
‘গোল্ডেন এজ হোম কেয়ার ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস এর ২১তম আসর বসছে ৩০ জুন নিউইয়র্কের কুইন্সে ও ১৩ জুলাই বাফেলোতে। প্রবাসে দর্শক নন্দিত জনপ্রিয় বিনোদনমূলক এই অনুষ্ঠানের আয়োজন করছে আলমগীর খান আলমগীরের নেতৃত্বাধীন শোটাইম মিউজিক। আর এর টাইটেল স্পন্সর গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ। এতে অংশ নিতে বাংলাদেশের ১৭ জন শিল্পী আসছেন। গত সোমবার জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে আলমগীর খান আলম এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এ সময় তার সাথে ছিলেন টাইটেল স্পন্সর শাহ নেওয়াজ।
আলমগীর খান আলম সংবাদ সম্মেলনে বলেন, ২১তম ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে চমক থাকার সম্ভাবনা রয়েছে। শিল্পী ও কলাকুশলীদের মধ্যে এবার যারা উপস্থিত থাকবেন তারা হলেন-বাংলাদেশ চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান, চঞ্চল চৌধুরী, জায়েদ খান, নীরব, তাহসান, মৌসুমী, তাসনিয়া ফারিণ, মেহজাবিন চৌধুরী, তানজিন তিশা, মন্দিরা চক্রবর্তী, কণ্ঠশিল্পী বিন্দুকনা, লায়লা, দিনাত জাহান মুন্নী, রকস্টার মিলা, কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক, জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি প্রমুখ। এরই মধ্যে কয়েকজন শিল্পী নিউইয়র্কে পৌঁছেছেন বলে তিনি জানান। বাকি শিল্পীরা আজ শুক্রবার পৌঁছাবেন।
‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে জ্যামাইকার আমাজুরা হলে। দর্শকদের জন্য হল খুলে দেওয়া হবে সন্ধ্যা সাতটায় এবং অনুষ্ঠান শুরু হবে আটটায়। এবারের টাইটেল স্পন্সর গোল্ডেন এইজ হোম কেয়ার এবং পাওয়ার্ড বাই রিবার্টেল। গ্রান্ড স্পন্সর নূরুল আমিন, আশা গ্রুপ, এসএনএস হোম লোন, সারা হোম কেয়ার, দুলাল বেহেদু। ইভেন্ট পার্টনার বাংলা ট্রাভেল, শাহ গ্রুপ, ফ্রেশ ফুড ইউএসএ, উৎসব গ্রুপ, খলিল বিরানি হাউজ, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, এটর্নি মঈন চৌধুরী, নয়া ডিস্ট্রিবিউটর, সিলেট মটরস্, ওয়াশিংটন ইউনিভার্সিটি সায়েন্স এন্ড টেকনোলজি, গ্লোবাল এম এস, বেঙ্গল হোম কেয়ার, ফ্রেশ বেকারি এন্ড সুইট, ট্রেনডি ইউএসএ, প্রিমিয়াম রেস্টুরেন্ট, ইত্যাদি গার্ডেন, নবান্ন রেস্টুরেন্ট, সানম্যান এক্সপ্রেস, মাছওয়ালা, শামসুল আলম সোহাগ, মানাস ক্লোজেট, ল অফিসার রুমা জান্নাতুল, ব্লু গ্রীন ইস্টুরেন্স, এস এস ব্রোকারেজ, কর্তফুলি ট্যাক্স সার্ভিস, মোহাম্মদ এন্ড মজুমদার, কোর ভিশন, চিশতি সিপিএ। ঢালিউডের দ্বিতীয় আসরটি অনুষ্ঠিত হবে ১৩ জুলাই শনিবার বাফেলোর নায়াগ্রা ফলস সংলগ্ন স্টাটলারের মিলনায়তনে।
এবার ঢালিউড অ্যাওয়ার্ডসে টিকিটের মূল্য রাখা হয়েছে সাধারণ গ্যালারি ৫০ ডলার ও ১০০ ডলার। ভিআইপি ১৫০ ডলার আর এলিট ক্লাস ৩০০ ডলার। হলে ১ হাজারের বেশি দর্শকের জন্য আসন থাকছে।
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪
- দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
- ট্রাম্পের নতুন শব্দ `জিহাদি`, লক্ষ্য এবার মুসলিম প্রার্থীরা
- ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার
- টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
- সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
- মোবাইল চুরি করলেন এসআই, ধরা খেলেন সিসিটিভি ক্যামেরায়
- লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা
- কে হবেন বিএনপি মহাসচিব
- রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
