সিআইএ’র সাবেক প্রধান
গাজায় ভয়ানক লড়াইয়ের মুখে পড়বে ইসরায়েল
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩
আজকাল রিপোর্ট -
ইসরায়েলি বাহিনী গাজায় স্থল অভিযান চালালে বড় ধরনের প্রতিরোধের মুখে পড়বে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক প্রধান ডেভিড পেত্রাউস। ইরাক ও আফগানিস্তানে মার্কিন বাহিনীর শীর্ষ জেনারেল হিসেবে কাজ করা পেত্রাউস বলেছেন, ইসরায়েলি বাহিনী গাজায় ঢুকলে এই লড়াই অনেক বছর ধরে চলতে পারে এবং সেখানে ভয়ানক লড়াই হবে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকোকে ডেভিড পেত্রাউস এসব কথা বলেছেন। তাঁর মতে, ইসরায়েলি বাহিনী বোমা হামলা চালিয়ে যাওয়ার পাশাপাশি স্থল অভিযানে গেলে পরিস্থিতি দ্রুতই ‘মোগাদিসু অচলাবস্থায়’ রূপ নিতে পারে।
মোগাদিসু অচলাবস্থা বলতে ১৯৯৩ সালের একটি ঘটনার প্রসঙ্গে টেনেছেন পেত্রাউস। তখন সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে তিনটি আমেরিকান ব্ল্যাক হক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়। ওই ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের মার্কিন সেনারা উদ্ধার করতে গেলে নগরীতে দুই পক্ষে তুমুল লড়াই শুরু হয়। পেত্রাউস বলেছেন, ইসরায়েলি বাহিনী শত্রুপক্ষের সীমান্তে ঢুকলে একই বাস্তবতার মুখোমুখি হবে।
হামাস যোদ্ধারা যেভাবে ইসরায়েলে ঢুকে হত্যাকান্ড চালিয়েছে, তেমন বুদ্ধিমত্তার পরিচয় যদি তাঁরা প্রতিরক্ষার ক্ষেত্রে দেখাতে পারেন, তাহলে সেখানে আত্মঘাতী বোমা হামলাকারী, নানা ধরনের বিস্ফোরক ডিভাইস, অতর্কিত হামলা, প্রাণঘাতী ফাঁদ দেখা যাবে বলে মনে করেন সাবেক এই মার্কিন জেনারেল।
হামাস যোদ্ধারা ৭ অক্টোবর ইসরায়েলে রকেট হামলার পাশাপাশি দেশটির ভূখন্ডে ঢুকে নজিরবিহীন হত্যাকান্ড চালায়। হামাসের এই হামলায় ১ হাজার ৪০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। ইসরায়েল থেকে প্রায় ২০০ মানুষকে ধরে এনে গাজায় জিম্মি করেছে হামাস। হামলার পর ওই দিনই গাজায় বোমা হামলা শুরু করে ইসরায়েলের বিমানবাহিনী। পাশাপাশি গাজাকে সম্পূর্ণ অবরুদ্ধ করে সেখানে স্থল অভিযান চালাতে কয়েক লাখ সেনা, শত শত ট্যাংকসহ ভারী সামরিক সরঞ্জাম সীমান্তে জড়ো করেছে ইসরায়েল।
পেত্রাউস বলছেন, মার্কিন বাহিনীর হয়ে তাঁর যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর জন্য সতর্কবার্তাই দেয়। তিনি বলেন, ‘সন্ত্রাস দমনের লড়াইয়ে আপনি এক বা দুই বছরে জয়ী হবেন না। এতে সাধারণত এক দশক বা তার চেয়ে বেশি সময় লাগে, যেমনটি আমরা ইরাকে দেখেছি, যেমনটি আমরা আফগানিস্তানে দেখেছি।’
যুক্তরাষ্ট্রের সাবেক এই সেনাবাহিনী প্রধান মনে করেন, ইসরায়েল যদি হামাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হতে চায়, তাহলে ইসরায়েলকে ভিন্ন পরিকল্পনা করতে হবে। সেখানে মৌলিক সেবাসমূহ পুনরায় চালু করা, গাজা পুনর্গঠন এবং ওই অঞ্চলে আরও ভালো শাসনব্যবস্থা যেন হয়, সে জন্য ইসরায়েলকে পরিকল্পনা নিতে হবে।
- মধ্যবর্তী নির্বাচন: তিন আসনের পরাজয়ে সংখ্যাগরিষ্ঠতা হারাবে ট্রাম্
- ১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
- মার্কিন হামলা ঠেকাতে নারীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান
- যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ
- সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক ও পাকিস্তান
- যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের চাপে পিছু হটল চীনের ‘বাণিজ্যিক সুপারঅস্ত্র’?
- অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি
- যুক্তরাজ্যে চরম আইনি ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীরা
- এলপিজির দাম বাড়ল, ভোক্তার পকেট কাটছে আরও বেশি
- জন্মনিবন্ধনে আজন্ম ভোগান্তি
- হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
