গাজা সংকটের মূলহোতা আমেরিকা: ইরান
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৩
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান অপরাধ ও ধ্বংসযজ্ঞের মূলহোতা হিসেবে আমেরিকাকে অভিযুক্ত করেছে ইরান। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত আরব ও মুসলিম নেতাদের এক জরুরি সম্মেলনে এমন মন্তব্য করেন।
এ সময় গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর চলমান নৃশংস অভিযানের কথা উল্লেখ করে দেশটির সামরিক বাহিনীকে একটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করার জন্য আহ্বান জানিয়েছেন ইরানি নেতা।
রাইসি বলেন, ‘ইসলামী সরকারগুলোর উচিত দখলদার ও আগ্রাসী সরকারের সেনাবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা।’
গত এক মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বর্বর হামলা চালিয়ে আসছে ইসরাইল। গোটা বিশ্বের আহ্বান উপেক্ষা করেও নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত দখলদার ইসরাইলি বাহিনী। এমন প্রেক্ষাপটে শনিবার জরুরি বৈঠক আহ্বান করে আরব লীগ ও অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি)।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য অনুসারে, আল আকসা মসজিদের মর্যাদাহানি, ফিলিস্তিনিদের ওপর ইহুদি বসতি স্থাপনকারীদের হামলার প্রতিবাদে গত ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে হামলা চালায় গাজার প্রতিরোধ সংগঠন হামাস। ওই দিন থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে আসছে ইসরাইল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানিয়েছে, এ পর্যন্ত ইসরাইলের হামলায় ১২ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি প্রাণ হানিয়েছেন। যাদের একটা বড় অংশ নারী ও শিশু। তাছাড়া ইসরাইলি বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা।
অপরদিকে হামাসের হামলায় ১৪০০ ইসরাইলি নিহতের দাবি করা হয়েছে। এ ছাড়া ২৪০ জনকে জিম্মি করেছে হামাসের যোদ্ধারা।
গত মার্চ মাসে ইরান এবং সৌদি আরব সম্পর্ক পুনরুদ্ধারে সম্মত হওয়ার পর প্রথমবারের মতো দেশটি সফরে গেলেন ইব্রাহিম রাইসি।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জরুরি বৈঠকে ইসরাইলের সাথে সম্পর্ক রয়েছে এমন দেশগুলিকে তাদের সম্পর্ক ছিন্ন করার আহ্বানও জানান ইরানি প্রেসিডেন্ট। সেই সঙ্গে ফিলিস্তিনিদের জন্য বৃহত্তর সমর্থনের আহ্বান জানান তিনি।
এ ছাড়া ইসলামিক দেশগুলোকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ‘জায়নবাদী শাসকের’ সাথে যে কোনো ধরনের রাজনৈতিক বা অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন রাইসি।
এ ক্ষেত্রে বিশেষ করে জ্বালানি ক্ষেত্রে ইহুদিবাদী শাসকের বিরুদ্ধে বাণিজ্যিক বয়কটকে অগ্রাধিকার দেওয়া উচিত বলে উল্লেখ করেন তিনি।
ইরানের প্রেসিডেন্ট ইসরাইলকে আর্থিক ও সামরিক সহায়তা দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকেও অভিযুক্ত করেছেন।
তিনি বলেন, ‘জায়নবাদী (ইহুদিবাদী) শাসনের যুদ্ধাস্ত্র এবং এর জ্বালানি উভয়ই সরবরাহের সাথে আমেরিকানরা জড়িত।’
ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘নিঃসন্দেহে মার্কিন সরকার এই অপরাধের কমান্ডার এবং প্রধান সহযোগী।’
- মধ্যবর্তী নির্বাচন: তিন আসনের পরাজয়ে সংখ্যাগরিষ্ঠতা হারাবে ট্রাম্
- ১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
- মার্কিন হামলা ঠেকাতে নারীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান
- যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ
- সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক ও পাকিস্তান
- যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের চাপে পিছু হটল চীনের ‘বাণিজ্যিক সুপারঅস্ত্র’?
- অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি
- যুক্তরাজ্যে চরম আইনি ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীরা
- এলপিজির দাম বাড়ল, ভোক্তার পকেট কাটছে আরও বেশি
- জন্মনিবন্ধনে আজন্ম ভোগান্তি
- হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
