গল টেস্ট: ধৈর্য, পরিশ্রম আর উদযাপনের প্রথমদিন
প্রকাশিত: ১৮ জুন ২০২৫
গল টেস্টের প্রথম দিনে স্বাগতিক শ্রীলঙ্কার ওপর ছড়ি ঘুরিয়েছেন বাংলাদেশের দুই ব্যাটার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। তাদের দাপুটে ব্যাটিংয়ে চালকের আসনে থেকেই দিন শেষ করেছে বাংলাদেশ। ৪৫ রানে ৩ উইকেট খুইয়ে বসা দলকে টেনে তুলেছেন দুজন। তাদের জোড়া সেঞ্চুরিতে এখন বড় সংগ্রহে চোখ লাল-সবুজের প্রতিনিধিদের।
শান্ত-মুশফিকের স্বপ্নের দিনে একাধিক রেকর্ডের সাক্ষী হয়েছে বাংলাদেশ। চতুর্থ উইকেটে ২৪৭ রানের এক অবিচ্ছিন্ন জুটি গড়েছেন এই দুই ব্যাটার। তাদের এই জুটি বাংলাদেশের টেস্ট ইতিহাসে চতুর্থ উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ। চতুর্থ উইকেটে এর চেয়ে বেশি রান তোলার কৃতিত্ব আছে মুশফিক-মুমিনুল হক জুটির (২৬৬ রান)। আর সব মিলিয়ে শান্ত-মুশফিকের ২৪৭ এখন বাংলাদেশের সপ্তম সর্বোচ্চ জুটি।
গল সেঞ্চুরি করে শান্ত টেস্ট ক্রিকেটে নিজের শতকের সংখ্যা ৬-এ উন্নীত করেন, যা এখন বাংলাদেশি ব্যাটারদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ। একইসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে শান্তর এটি তৃতীয় শতক, যা তাকে মুমিনুল হক ও মোহাম্মদ আশরাফুলের পাশে বসিয়েছে।
অধিনায়ক হিসেবে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি আন্তর্জাতিক শতক এখনো মুশফিকুর রহিমের, তার সংখ্যা ৫। এরপর আছেন সাকিব আল হাসান (৪টি), আর তিনটি করে শান্ত, মুমিনুল ও আশরাফুলের।
অন্যদিকে, অভিজ্ঞ মুশফিকুর রহিম টেস্টে আরেকটি ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করলেন। ইনিংসের পথে তিনি টেস্টে নিজের শতকের সংখ্যা ১২-এ উন্নীত করেন, যা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। সবচেয়ে বেশি টেস্ট শতক মুমিনুল হকের (১৩টি)। মুশফিক পেছনে ফেলেছেন তামিম ইকবাল (১০টি), শান্ত ও আশরাফুল (৬টি করে)।
এদিকে ‘প্রিয়’ প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে আরও একটি রেকর্ডে এগিয়েছেন মুশফিক। দলটির বিপক্ষে টেস্টে তার ১৪৫১ রান এখন ষষ্ঠ সর্বোচ্চ। এই তালিকায় তিনি পেছনে ফেলেছেন আজহার আলি ও জো রুটের মতো তারকাদের।
প্রসঙ্গত, গল টেস্টের প্রথম দিনে শান্ত-মুশফিকের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের রান ৩ উইকেটে ২৯০।
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- ইরানে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশিকা প্রচার
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন লাতিনো
- দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
- বেলজিয়াম ও সুইডেনের সুপারমার্কেটের ফ্রিজে ফের সাইবার হামলা
- হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক
- বৃহত্তর জাতীয় সরকার গঠনে রাজি নেতানিয়াহু, থাকতে চান প্রধানমন্ত্রী
- জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাকের চেষ্টা
- ই-রিকশার নিবন্ধন কীভাবে, কারা পাবেন জেনে নিন
- হ্যালোইন উৎসবে আমেরিকাজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ
- টিন নিয়ে বিপাকে? বাতিল করতে পারবেন যেসব শর্তে
- ফ্রান্সে স্কুল ছুটি শেষে আবার বিক্ষোভ
- ইরানে ফের মার্কিন হামলা, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
- ক্যালিফোর্নিয়ায় ২০ হাজার ভোট বাতিলে ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ
- হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ
- হ্যাকের পর বিন্যান্স থেকে অর্থ তুলে নিচ্ছেন গ্রাহকরা
- ৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর
- আমরা এক দফার দিকে যাচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত
- রেকর্ড ভেঙে ফেল ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী
- পোশাক খাতে অস্থিরতায় রাজনৈতিক ইন্ধনের গন্ধ
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
