গরমের শুরুতেই ত্বকের যত্ন
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯
দিন যত যাচ্ছে গরমের দাপট ততই বাড়ছে। এই সময়ে রোদের তীব্রতা, ধুলাবালি, র্যাশ-ব্রণ থেকে বাঁচতে হলে ত্বককে দিতে হবে বাড়তি সুরক্ষা। সূর্যের অতিবেগুনি রশ্মির কথাও ভুলে গেলে চলবে না। ত্বকের উজ্জ্বলতা নষ্ট করতে কিন্তু এই রশ্মি খুবই খারাপ। শীতকালটা যেমন-তেমন কাটালেও এই সময়ে ত্বকের যত্নে কোনো ছাড়ই দেয়া যাবে না।
প্রাকৃতিক উপায়
একেবারেই প্রাকৃতিক উপাদান ব্যবহার করলে কিন্তু ত্বকও থাকবে সুন্দর। সারা দিন বাইরে ঘোরাঘুরি করলে বাড়ি ফিরে অবশ্যই ত্বকের যত্ন নিতে হবে। বাইরে যাওয়ার আগে একটা টমেটো আর অর্ধেক লেবুর রস করে দুই টেবিল চামচ পানি মিশিয়ে ফ্রিজে রেখে বরফ করে নিন। বাড়ি ফিরে সেই বরফ মুখে ঘষে নিন। ত্বক সতেজ থাকবে। কালচে ছোপও দূর হবে। শুধু টক দই ব্যবহার করলেও ফল পাবেন।
পোড়া দাগ দূর
রোদে ঘোরাঘুরি করতে হলে পোড়া দাগ পড়বেই ত্বকে। তাই তরমুজের রস এবং লাউয়ের রস একসঙ্গে মিশিয়ে টোনার বানিয়ে রাখুন। বরফ হিসেবে জমাতে পারেন। পোড়া ভাব একদম দূর হয়ে যাবে।
সঠিক খাবার
এই সময়ে ফল, শাক, সবজি, জুস এবং পানি বেশি করে খাবেন। অতিরিক্ত চিনিযুক্ত পানীয়, সফট ড্রিঙ্ক বা তেলেভাজা জাতীয় খাবার এড়িয়ে চলুন। চিনি কম খেলে কিন্তু ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আসে। রান্নায় বেশি মসলা ব্যবহার না করলে উপকার পাবেন। তেতো জাতীয় খাবার বেশি করে খান।
গ্লো আনতে
শসা এবং মুসুর ডাল একসঙ্গে বেটে মিশিয়ে প্যাক বানিয়ে নিয়মিত লাগান। ২০-২৫ মিনিট পরে ধুয়ে ফেললেই তেলতেলে ভাব কেটে যাবে। তাছাড়া সিদ্ধ ওটস, ডিমের সাদা অংশ, লেবুর রস এবং আপেল বেটে করে প্যাক বানিয়ে লাগাতে পারেন গ্লো আসবে ত্বকে।
ঘন ঘন পানির ঝাপটা
এই সময়টায় ধুলাবালি এবং ঘামের কারণে মুখের ত্বক বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই বারবার পানির ঝাপটা দিয়ে মুখ ধোয়া ভাল।
মেকআপ কেমন
এই সময়টায় ভারি ফাউন্ডেশন লাগাবেন না। বিবি ক্রিম বা সিসি ক্রিম ব্যবহার করতে পারেন। গাঢ় রঙের লিপস্টিক লাগালে ত্বকে বাড়তি মেকআপের দরকার নেই। তবে যা-ই করুন, রাতে শোয়ার আগে ভাল করে ক্লেনজ়ার দিয়ে মুখ পরিষ্কার করে নেবেন। তারপর টোনার ও হালকা নাইটক্রিম ম্যাসাজ করে ঘুমান।
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প
- প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
