গরম আরও বাড়বে
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯
চৈত্রের শেষে ঝড়-বৃষ্টির পর বৈশাখের শুরুতেই দেখা দিল তাপপ্রবাহ। এটাই চলতি মৌসুমের প্রথম তাপপ্রবাহ। এই তাপপ্রবাহ চলতি সপ্তাহে অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, শনিবার থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বইছে। আগামী তিনদিন গরম আরও বেড়ে তাপপ্রবাহ মুদু থেকে মাঝারিতে রূপ নিতে পারে। শুধু তাই নয়, তাপপ্রবাহ ঢাকাসহ নতুন নতুন এলাকায় বিস্তার লাভ করতে পারে।
টানা বেশ কিছুদিন কালবৈশাখী ঝড় ও বৃষ্টির পর গত কয়েকদিন ধরে সারাদেশে বৃষ্টি নেই বললেই চলে। রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট ছাড়া দেশের আর কোথাও বৃষ্টি হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ইতোমধ্যে বিভিন্ন অঞ্চলে গরমে কষ্ট পাচ্ছে মানুষ। গরমে জীবিকার তাগিদে শ্রমজীবীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। গরমে অনেকেই রাতে ঘুমাতে পারছেন না।
রোববার সকালে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজশাহী, পাবনা, যশোর, রাঙ্গামাটি ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকাসহ নতুন নতুন এলাকায় বিস্তার লাভ করতে পারে।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ৩৬-৩৮ ডিগ্রিকে মৃদু, ৩৮-৪০ ডিগ্রিকে মাঝারি ও ৪০ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়।
রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জাগো নিউজকে বলেন, চলতি মৌসুমের প্রথম তাপপ্রবাহ গতকাল (শনিবার) থেকে শুরু হয়েছে। এই সপ্তাহ জুড়ে তাপমাত্রা আরও বাড়তে পারে, এতে কোনো কোনো অঞ্চলে মৃদু তাপপ্রবাহ মাঝারি তাপপ্রবাহে রূপান্তরিত হতে পারে। তবে আপাতত তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করার আশঙ্কা নেই।
তিনি বলেন, ‘এখন যেসব এলাকায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে আগামী কয়েকদিনে তা এর আশপাশের এলাকায় বিস্তার লাভ করতে পারে। তাপমাত্রা সামান্য বেড়ে ঢাকায় মৃদু তাপপ্রবাহ বেয়ে যাওয়ার সম্ভাবনা আছে।’
‘এই সপ্তাহে বেশি বৃষ্টি হবে না। তবে রাজশাহী, ঢাকা, সিলেট, ময়মনসিংহ অঞ্চলের দু’এক জায়গায় অস্থায়ীভাবে বজ্র-বৃষ্টি হতে পারে’-বলেন আবুল কালাম মল্লিক।
শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯৩৮
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
