গবেষণাগার থেকে লিক হয়েছিল কোভিডের ভাইরাস: মার্কিন তদন্ত
প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৪
সারা বিশ্বে প্রভাব বিস্তার করা করোনা ভাইরাস মহামারির বীজ তথা জীবাণু ছড়িয়েছে গবেষণাগার থেকেই। গতকাল সোমবার মার্কিন কংগ্রেসের একটি কমিটি করোনাভাইরাস মহামারির কারণ হিসেবে গবেষণাগার থেকে ছড়িয়ে পড়ার বিষয়টিকে সামনে এনেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভস ‘সিলেক্ট সাবকমিটি অন দ্য করোনাভাইরাস ক্রাইসিস’ বলেছে, তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, করোনাভাইরাস ‘সম্ভবত একটি ল্যাব বা গবেষণা সম্পর্কিত দুর্ঘটনার কারণে উদ্ভূত হয়েছিল।’ ৫২০ পৃষ্ঠার এই প্রতিবেদন দুই বছর ধরে প্রস্তুত করা হয়েছে। এতে মহামারির উৎস, এর প্রতিক্রিয়া এবং টিকাদানের প্রচেষ্টাসহ ফেডারেল এবং রাজ্য পর্যায়ের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করেছে।
কমিটির রিপাবলিকান চেয়ারম্যান কংগ্রেসকে লেখা এক চিঠিতে বলেছেন, ‘এই কাজ মার্কিন যুক্তরাষ্ট্র ও বিশ্বকে পরবর্তী মহামারি পূর্বাভাস, প্রস্তুতি, সুরক্ষায় প্রস্তুতি নিতে সহায়তা করবে এবং আশা করি, পরবর্তী মহামারি প্রতিরোধে সাহায্য করবে।’
রিপোর্টের মূল সিদ্ধান্তগুলোর মধ্যে একটি ছিল, মার্কিন ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ (এনআইএইচ) চীন অবস্থিত উহান ইনস্টিটিউট অব ভাইরোলজিতে বিতর্কিত ‘গেইন-অব-ফাংশন’ গবেষণার জন্য তহবিল প্রদান করেছিল—যেটি ভাইরাসকে আরও শক্তিশালী করে তাদের বিরুদ্ধে লড়াইয়ের উপায় খুঁজে বের করার উদ্দেশ্যে পরিচালিত হয়—মহামারির শুরু হওয়ার আগে।
কোভিড-১৯-এর জীবাণু প্রথম ক্ষেত্রে উহানে পাওয়া যায় ২০১৯ সালের ডিসেম্বরে। এই শহর চীনের হুবেই প্রদেশের কেন্দ্রস্থলে অবস্থিত। এরপর ভাইরাসটি দ্রুত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং এতে ৭০ লাখের বেশি মানুষ মারা যায়।
মার্কিন ফেডারেল এজেন্সি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিশ্বজুড়ে বিজ্ঞানীরা কোভিড-১৯ এর উৎস নির্ধারণের চেষ্টা করলেও কোনো মতানৈক্য হয়নি। অনেক গবেষক বিশ্বাস করেন, ভাইরাসটি প্রাণী থেকে মানুষে ছড়িয়েছিল এবং কোনোভাবে আক্রান্ত একটি প্রাণী সম্ভবত উহানের বাজারে চলে এসেছিল। তবে মার্কিন জ্বালানি বিভাগের এক গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছিল যে, ভাইরাসটি সম্ভবত গবেষণাগার থেকে বেরিয়ে এসেছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনও (এফবিআই) একই ধরনের দাবি করেছিল।
এই প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে, কমিটি দুই বছর ধরে ২৫টি বৈঠক করেছে এবং ৩০টিরও বেশি সাক্ষাৎকার নিয়েছে। পাশাপাশি এ বিষয়ে ১০ লাখের বেশি পৃষ্ঠার বিভিন্ন দলিল পর্যালোচনা করে গবেষণাগার থেকে জীবাণু ছড়িয়ে পড়ার তত্ত্বের প্রতি সমর্থন জানিয়েছে।
এই তদন্তের অংশ হিসেবে, রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসনাল প্যানেল এন্থনি ফাউচির সঙ্গে দুই দিনব্যাপী সাক্ষাৎকার নেয়। ড. ফাউচি মহামারির শুরুর দিকে জনস্বাস্থ্যবিষয়ক বার্তা প্রচারের জন্য সরকারি কর্মকাণ্ড পরিচালনা করেছেন। কংগ্রেসের রিপাবলিকান আইনপ্রণেতাদের অভিযোগ, ফাউচি চীনা বিজ্ঞানীদের জন্য তহবিল অনুমোদন করে সার্স-কভ-২ বা কোভিড-১৯-এর একটি প্রকরণ তৈরি করিয়েছেন এবং এর ফলে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ মহামারি তৈরি হয়েছে।
ফাউচি ২০২২ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র জাতীয় স্বাস্থ্য বিভাগ থেকে অবসর নেন। কমিটির অভিযোগ, ফাউচি চীনা গবেষণাগার থেকেই কোভিডের জীবাণু ছড়িয়ে এমন ‘তত্ত্ব’ চাপা দেওয়ার জন্য কাজ করেছেন। এদিকে, ৮৩ বছর বয়সী ড. ফাউচি বর্তমানে কড়া নিরাপত্তার মধ্যে বসবাস করছেন। কারণ, তাঁর পরিবারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। গত এক গণশুনানিতে কংগ্রেসের কমিটিকে ফাউচি বলেছিলেন, উহান ল্যাব মহামারি সৃষ্টিকারী ভাইরাস সরিয়েছিল এটি প্রায় অসম্ভব।
অপরদিকে, মার্কিন কংগ্রেসের কমিটির তদন্ত এই বিষয়টিও খুঁজে পেয়েছে যে, লকডাউন আরও ক্ষতি করেছে, ভালো কিছু করেনি। এ ছাড়া, বাধ্যতামূলক মাস্ক পরার বিষয়টি কোভিড ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে অকার্যকর ছিল। তবে সামাজিক দূরত্ব ও ভ্রমণ সীমাবদ্ধতার মতো উদ্যোগ জীবন রক্ষা করেছে।
- হাসনাতকে ঠেকাতে বিএনপি কর্মীরা চড়ছেন ট্রাকে
- স্যাংকচুয়ারি সিটির ফেডারেল অর্থ বন্ধ
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অফিস উদ্বোধন
- বিশেষ নির্বাচনে ডিয়ানার বিজয়
- হাদি হত্যার তদন্ত জাতিসংঘে
- ডেলিভারি ড্রাইভাররা পাবেন ১৫০০ ডলার করে ক্ষতিপূরণ
- মন্তব্য প্রতিবেদন
রহস্যময়তায় বাংলাদেশি ভোটাররা! - অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি
- নতুন সরকারের কাছে দায়িত্ব ১৭ বা ১৮ ফেব্রুয়ারি
- যুক্তরাষ্ট্রে বাণিজ্য চুক্তিতে উপদেষ্টার অনুপস্থিতি
- নতুন এমপিদের শপথ পড়াবেন কে ?
- চার কোটি নতুন ভোটারের ঢেউ
- নির্বাচনি আমেজে ৯৬ ঘন্টায় সাড়ে ৫০ কোটি ডলার রেমিট্যান্স
- টানটান নির্বাচনি উত্তেজনায় ১২ ফেব্রুয়ারি ভোট
- নিউইয়র্কে শবে বরাত উপলক্ষে গোল্ডেন এজের মিলাদ অনুষ্ঠিত
- আজকাল ৯০৮
- এপস্টেইন ঝড় ট্রাম্প নয়, এক বিশ্ব নেতার পতন ঘটাতে পারে
- যমুনার সামনে হাদির স্ত্রীসহ ইনকিলাব মঞ্চের অবস্থান
- জামায়াত জোট সরকার গঠন করলেও ধর্মরাষ্ট্র হবে না
- ওয়েবসাইট থেকে হাজারো এপস্টেইন নথি সরাল মার্কিন বিচার বিভাগ
- বিমানে ঘুমের ভান করে নারীকে নির্যাতন করলেন ভারতীয় যুবক!
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারের হিসাব দিতে হবে ইসিতে
- যৌন হয়রানি নিয়ে জাহানারার দুটি অভিযোগের সত্যতা মিলেছে: বিসিবি
- চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ, ভিড়ছে না জাহাজ
- হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজকে ইরানের বার্তা
- দেশে রহস্যজনক প্রাণঘাতী ভাইরাস শনাক্ত, সতর্কবার্তা
- জামায়াতের ইশতেহারে ২৬ বিষয়ে অগ্রাধিকার
- জনগণ কি ভোট দিতে যাবে?
- ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরাইল
- যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে কি না, জানালেন পেজেশকিয়ান
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- এক কোটি আইডি ডিলিট করল ফেসবুক, শুদ্ধি অভিযানের ঘোষণা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- আজকাল ৮৮০ তম সংখ্যা
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
