খুলনার বিপক্ষে সিলেটের ৫৮ রানের জয়
খেলা ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০১৯
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল সিলেট সিক্সার্স ও খুলনা টাইটানস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সিলেটের অধিনায়ক অলক কাপালি। আর ৫৮ রানের জয় নিয়েই মাঠ ছাড়ে অলকের সিলেট।
শনিবার আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান তোলে সিলেট। জয়ের জন্য মাহমুদউল্লাহ রিয়াদের দল খুলনার দরকার ছিল ১৯৬ রান। কিন্তু সিলেটের বোলিং তোপে ১৮.১ ওভারে ১৩৭ রানেই থেমে যায় রিয়াদের খুলনা।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে ঝড়ো ব্যাটিং দিয়ে ইনিংস শুরু করে খুলনা টাইটান্সও। যদিও দলটি রানের ধারা ধরে রাখতে পারেনি শুরুর গতিতে। দলীয় ২৭ রানে ওপেনার জুনায়েদ সিদ্দিকী ও ৬৪ রানে ওয়ান ডাউনে নামা আল-আমিন বিদায় নিলে রানের গতিও একটু শ্লথ হয়ে যায়। আরেক ওপেনার ব্রেন্ডর টেলর খেলছিলেন দেখেশুনেই। তবে ৩টি চার ও ১টি ছক্কায় ২৩ বলে ৩৪ রান করে তিনিও ফেরেন সাজঘরে।
টেলরের বিদায়ের পর খুলনার ব্যাটসম্যানদের আরও চেপে ধরে সিলেট। নাবিল সামাদের দুর্দান্ত বোলিংয়ে একের পর এক উইকেট হারাতে থাকে মাহমুদউল্লাহ রিয়াদের দল। মাঝখানে আরিফুল হক প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও সফল হননি। তার ব্যাট থেকে আসে ২৪ রান, ২১ বলের মোকাবেলায়।
শেষপর্যন্ত ১৮.১ ওভার ব্যাট করেই ১৩৭ রানে গুটিয়ে যায় খুলনা। এতে সিলেট পায় ৫৮ রানের বড় জয়।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবেই করেছিল সিলেট। প্রথম উইকেটে লিটন দাস ও আফিফ হোসেন মিলে ৭১ রানের জুটি গড়েন। তবে সেই জুটি ভেঙে দেন তাইজুল ইসলাম। তার করা বলে ডেভিড উইজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। ফেরার আগে ২২ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৪ রানের ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান।
এরপর দলীয় ৮৪ রানে জেসন রয়কে মাত্র ১ রানে ফেরান তাইজুল। তার বলে জুনায়েদ খানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জেসন রয়। পাঁচ রানের ব্যবধানে আফিফকে ব্যক্তিগত ৪৯ রানে ফেরান তাইজুল।
এরপর নিকোলাস পুরানকে সঙ্গে করে দলের হাল ধরার চেষ্টা করেন সাব্বির। তবে দলীয় ১০৬ রানে ব্যক্তিগত ১২ রানে জুনায়েদের বলে উইকেট বিলিয়ে দেন পুরান। এরপর মোহাম্মদ নওয়াজকে সঙ্গে করে জুটি গড়েন সাব্বির। শেষ দিকে দু’জনই ব্যাটে ঝড় তোলেন। শেষ পর্যন্ত ২৯ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪৪ রানে অপরাজিত ছিলেন সাব্বির। আর ২১ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন নওয়াজ।
এর আগে নিজেদের প্রথম ৯ ম্যাচের মাত্র ৩টিতে জয়ে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ছয়ে আছে সিলেট। আর ৯ ম্যাচের মাত্র ২টিতে জয় তুলে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের একেবারে তলানিতে আছে খুলনা।
সংক্ষিপ্ত স্কোর
সিলেট সিক্সার্স : ১৯৫/৪ (২০ ওভার)
আফিফ ৪৯, সাব্বির ৪৪*, নাওয়াজ ৩৯*
তাইজুল ৩০/৩, জুনাইদ ৪৮/১
খুলনা টাইটানস : ১৩৭ (১৮.১ ওভার)
টেলর ৩৪, আরিফুল ২৪
নাবিল ২০/৩, তাসকিন ৬/২
ফল: সিলেট সিক্সার্স ৫৮ রানে জয়ী।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
