ক্ষতিগ্রস্ত ১৪ জেলা, পানিবন্দি লাখো মানুষ
প্রকাশিত: ৩০ মে ২০২৫
বাড়িঘরে হাঁটু থেকে কোমরপানি। গ্রামীণ সব সড়ক, ফসলি জমি তলিয়ে গেছে। ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। ভেঙে গেছে বাঁধ। ভাঙছে নদী। বন্ধ নৌ চলাচল। বিদ্যুৎহীন লাখো মানুষ। সাগরে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাসে এমন অবস্থা দেশের অন্তত ১৪ উপকূলীয় জেলার।
এসব জেলার লাখ লাখ মানুষ পানিবন্দি। বিপর্যস্ত উপকূলীয় এলাকার জনজীবন। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপ আরও উত্তর দিকে অগ্রসর হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এটি পটুয়াখালীর খেপুপাড়া দিয়ে উপকূল অতিক্রম করেছে। অমাবস্যা ও গভীর নিম্নচাপে উপকূলীয় জেলাগুলোতে জলোচ্ছ্বাস হয়েছে।
গত মঙ্গলবার সৃষ্ট লঘুচাপটি গতকাল গভীর নিম্নচাপে রূপ নেয়। ভোর থেকে শুরু হয় ভারী বৃষ্টি। মাঝেমধ্যে ছিল ঝোড়ো হাওয়া। ফুঁসতে থাকে নদনদী। গতকাল গভীর রাত পর্যন্ত বৃষ্টি আর জোয়ারের পানিতে তলিয়ে যায় গ্রামের পর গ্রাম। জোয়ারে ডুবেছে চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা। ১ থেকে ৩ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেছেন, নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা নেই। ২৪ মে টেকনাফ দিয়ে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটে। এটা অনেক সক্রিয়। এ সক্রিয়তা ঘূর্ণিঝড় সৃষ্টি হতে দেয়নি। তবে এমন বৃষ্টি থাকতে পারে শনিবার পর্যন্ত।
ছয় জেলায় বন্যার আভাস
ভারী বৃষ্টিতে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের ছয় জেলা– ফেনী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতি তৈরির আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র গতকাল এক বুলেটিনে জানায়, আগামী দু’দিন ফেনীর মুহুরী নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরির ঝুঁকি রয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, ভারী বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী ও ফেনী নদীর পানি বাড়তে পারে।
আর মুহুরী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। পরদিন এসব নদীর পানি কমে যাওয়ার আভাসও দিয়েছে পাউবো। সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াইন, যাদুকাটা, মনু, ধলই, খোয়াই ও সোমেশ্বরী নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে এবং বিপৎসীমা অতিক্রম করতে পারে। এ সময় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলায় নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরির ঝুঁকি রয়েছে।
উপকূল পানির নিচে
স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৬ ফুট উচ্চতার জোয়ারে প্লাবিত হয়েছে নোয়াখালীর নিম্নাঞ্চল। তলিয়ে গেছে নিঝুমদ্বীপসহ বেশ কিছু এলাকা। সাগর উত্তাল থাকায় হাতিয়ার সঙ্গে নৌ যোগাযোগ দু’দিন ধরে বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে আটকা পড়েছেন শতাধিক মানুষ। এ ছাড়া বুধবার রাত থেকে টানা বৃষ্টিতে নোয়াখালীর মাইজদীর বিভিন্ন সড়ক তলিয়ে গেছে। প্লাবিত হয়েছে শহরের ফ্ল্যাট রোড, শিল্পকলা একাডেমির পাশের সড়ক ও হাকিম কোয়ার্টার সড়ক। টানা বৃষ্টিতে মানুষের চলাচল কম দেখা গেছে।
জোয়ারের পানিতে ডুবে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে দানু মিয়ার (৪০) মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ১টার দিকে কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙায় এ ঘটনা ঘটে। মৃত দানু ওই এলাকার নুর হোসেনের ছেলে।
বরগুনায় অস্বাভাবিকভাবে বেড়েছে জোয়ার। পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। প্লাবিত হয়েছে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। তিন ঘণ্টা বন্ধ ছিল আমতলী-পুরাকাটা ও বড়ইতলা-বাইনচটকি ফেরি চলাচল। পায়রা নদীতে পানিতে আমতলী ও তালতলীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরের ২৪টি গ্রাম প্লাবিত হয়েছে। দুর্ভোগে পড়েছেন দুই উপজেলার অর্ধলক্ষাধিক মানুষ।
ভোলাসংলগ্ন মেঘনার দৌলতখান ও তজুমদ্দিন, বিষখালীর ঝালকাঠি ও বরগুনার বেতাগী, পায়রার মীর্জাগঞ্জ, কচার উমেদপুর, বলেশ্বরের পিরোজপুর পয়েন্টে জোয়ারের পানি বিপৎসীমা অতিক্রম করেছে। ফলে নদনদীসংলগ্ন চরাঞ্চল প্লাবিত হয়েছে।
পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। ডুবে গেছে ইন্দুরকানীর একাংশ, কালাইয়া, সাঊদখালী, বালিপাড়া, চরবলেশ্বর, চণ্ডিপুর, খোলপটুয়া ও কলারণ।
সাতক্ষীরার আশাশুনিতে জোয়ারে উপকূল রক্ষা বাঁধের ৬৮ নম্বর পোল্ডারের পাশে রিং বাঁধ ভেঙে প্রায় ৪০০ বিঘা আয়তনের চিংড়িঘের তলিয়ে গেছে। গত তিন দিনে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ঘের মালিকরা জানিয়েছেন।
লক্ষ্মীপুরের কমলনগরে পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। এ ছাড়া জোয়ারের পানিতে পটুয়াখালীর রাঙ্গাবালীসহ নিম্নাঞ্চল তলিয়ে গেছে। গতকাল দুপুরে জোয়ারের পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে পড়ে লোকালয়ে। তলিয়ে যায় ঘরবাড়িসহ ফসলি জমি। বৃষ্টি ও জোয়ারে তলিয়ে গেছে পটুয়াখালী শহরের পুরাতন হাসপাতাল রোড, মহিলা কলেজ রোড, মুন্সেফপাড়া, জুবিলী স্কুল রোড ও লঞ্চঘাট। পিরোজপুরের ইন্দুরকানী, মঠবাড়িয়া উপজেলাসহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও বৃষ্টির প্রভাবে বাগেরহাটের নদনদীর পানি বেড়েছে। সুন্দরবনের নদীগুলোতে স্বাভাবিকের তুলনায় দুই-তিন ফুট উচ্চতায় জোয়ারের পানি প্লাবিত হয়েছে। দুবলার চর, করমজলসহ বিস্তীর্ণ এলাকা ডুবে গেছে। সুন্দরবনের শেলার চর থেকে নদীতে ভেসে যাওয়ার সময় হরিণ শাবক উদ্ধার করেছে বনরক্ষীরা। প্রাথমিক চিকিৎসা দিয়ে এটি বনে ছেড়ে দেওয়া হয়েছে।
ভোলার তজুমদ্দিন স্লুইসগেট এলাকার নির্মাণাধীন রিংবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে। বিভিন্ন স্থানে গাছ পড়ে স্রোতের তোড়ে পাঁচটি কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোলার সঙ্গে সব রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। বিদ্যুৎ বিভ্রাটে বিচ্ছিন্ন হয়ে পড়েছে মোবাইল নেটওয়ার্ক। চরফ্যাসনের চর কুকরী-মুকরী ইউনিয়নের চর পাতিলার দুই গ্রাম ও বাঁধের বাইরে পাঁচ শতাধিক পুকুর ও খামারের মাছ, গবাদি পশু ভেসে গেছে। ধসে পড়েছে পাকা সড়ক।
চট্টগ্রামের আনোয়ারায় শঙ্খ নদের বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি। এতে তলিয়েছে কৃষি জমি ও মৎস্যঘের।
বাগেরহাটের মোরেলগঞ্জে বৃষ্টি ও জোয়ারে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় হাঁটু সমান পানিসহ বিভিন্ন ইউনিয়নের কাঁচা রাস্তা ভেসে গেছে। তলিয়ে গেছে শতাধিক মৎস্যঘের। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন।
নৌ ও ফেরি চলাচল বন্ধ
নদী উত্তাল থাকায় দেশের অভ্যন্তরীণ ও উপকূলীয় নৌপথে সব ধরনের যান চলাচল গতকাল থেকে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বৈরী আবহাওয়ার কারণে বিকেল সাড়ে ৩টা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বিরতিহীন বৃষ্টিতে রাজধানীতেও দুর্ভোগ
সকাল থেকে শুরু বৃষ্টি গভীর রাত পর্যন্ত হয়েছে। সন্ধ্যার পর বৃষ্টির জোর কিছুটা কমলেও রাজধানীর বিভিন্ন এলাকার মূল সড়ক পানিতে ডুবেছে। ভোগান্তিতে পড়েন ঘরে ফেরা মানুষ। অনেক এলাকায় দোকানপাটে পানি ঢুকেছে। রাজধানীতে যানবাহনের চাপ ছিল কম। বাস, রিকশা, সিএনজিচালিত অটোরিকশা এবং রাইড শেয়ারিংয়ের বাইক না থাকায় ঘরে ফেরা নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। পথচারীদের অভিযোগ, বৃষ্টির কারণে রিকশা ভাড়া দ্বিগুণ-তিন গুণ চাওয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান বলেন, নিম্নচাপের প্রভাবে বৃষ্টি ও জলোচ্ছ্বাসে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে অনেক এলাকা পানির নিচে তলিয়ে গেছে। উপকূলে খাদ্য, চিকিৎসাসহ সব ব্যবস্থা রয়েছে।
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- একলাফে ১২ কেজি এলপিজি’র দাম বাড়লো ৩৮৭ টাকা
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার
- কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
- ইরানে ব্রিটিশ সেনা পাঠানো নিয়ে যে সিদ্ধান্ত জানালেন স্টারমার
- হুহু করে বাড়ছে তাইজুল ইসলামের ফলোয়ার
- ‘জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার’
- আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন
- মার্কিন স্থল সেনাদের জন্য যে ‘নরক’ তৈরি করেছে ইরান
- ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
