ক্রেডিট কার্ডে বাংলাদেশিরা বেশি খরচ করে ভারত ও যুক্তরাষ্ট্রে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৪
বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন কয়েকটি দেশে। এর মধ্যে শীর্ষে রয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র। বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচের এক-তৃতীয়াংশ বা ৩৩ শতাংশই এ দুটি দেশে হয়ে থাকে।
বাংলাদেশিদের একটি বড় অংশ প্রতি মাসে ভারতে চিকিৎসার জন্য যান। পাশাপাশি সাম্প্রতিক সময়ে দেশটিতে বাংলাদেশিদের ভ্রমণও উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ কারণে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড সবচেয়ে বেশি ব্যবহার হয় ভারতে। গত নভেম্বরে দেশটিতে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ৮৭ কোটি টাকা খরচ করেছেন, যা অক্টোবরে ছিল ৯০ কোটি টাকা। একইভাবে বাংলাদেশিরা নভেম্বরে যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ডে খরচ করেছেন ৭৩ কোটি টাকা, যা অক্টোবরে ছিল ৭৯ কোটি টাকা।
ক্রেডিট কার্ড ব্যবহারের ওপর বাংলাদেশ ব্যাংকের তৈরি করা সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ ক্রেডিট কার্ড ইস্যুকারী দেশের ৪৩টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের তথ্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছে। মাস ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করে থাকে বাংলাদেশ ব্যাংক। প্রতিবেদনটিতে দেশের অভ্যন্তরে ও বিদেশে বাংলাদেশি নাগরিকদের এবং দেশের ভেতরে বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ড ব্যবহারের তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদন অনুযায়ী, বিদেশিরা বাংলাদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে যে অর্থ খরচ করেন, তার আড়াই গুণ বেশি অর্থ বাংলাদেশিরা খরচ করেন বিশ্বের বিভিন্ন দেশে। গত নভেম্বর মাসে বাংলাদেশে বসবাসরত বা ঘুরতে আসা বিদেশিরা ক্রেডিট কার্ডে প্রায় ১৯৪ কোটি টাকা খরচ করেছেন। একই সময়ে বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডে খরচ করেছেন প্রায় ৪৮৭ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত নভেম্বরে দেশ-বিদেশে ক্রেডিট কার্ডে খরচের পরিমাণ আগের মাসের তুলনায় কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার। যেমন অক্টোবরে বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডে খরচ করেন প্রায় ৫৩৯ কোটি টাকা, যা নভেম্বরে কমে দাঁড়ায় ৪৮৭ কোটি টাকায়। অর্থাৎ এক মাসে বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের খরচ ৫২ কোটি টাকা বা ৯ দশমিক ৬৫ শতাংশ কমে গেছে।
খাত-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নির্বাচনের কারণে এবার দেশে স্কুল-কলেজের পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছিল। অন্যান্য বছর সাধারণত ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হতো। বিদায়ী ২০২৩ সালে তা নভেম্বরে নিয়ে আসা হয়। এ কারণে ওই মাসে বিদেশে বাংলাদেশিদের ভ্রমণ কমে গিয়েছিল, যার প্রভাব পড়েছে বিদেশে ক্রেডিট কার্ডের লেনদেনের ক্ষেত্রে।
বাংলাদেশে বিদেশিদের খরচ কত
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সর্বশেষ গত নভেম্বরে এ দেশে বসবাসকারী ও ঘুরতে আসা বিদেশিরা ক্রেডিট কার্ডে ১৯৪ কোটি টাকা খরচ করেছেন। অক্টোবরে যার পরিমাণ ছিল ১৯৯ কোটি টাকা। এ দেশে বিদেশিরা ক্রেডিট কার্ডে বেশি খরচ করেন ডিপার্টমেন্ট স্টোরে। তাঁরা নভেম্বরের ১৯৪ কোটি টাকার মধ্যে ৬৭ কোটি টাকাই খরচ করেছেন ডিপার্টমেন্ট স্টোরে। এরপর তাঁরা দ্বিতীয় সর্বোচ্চ অর্থ খরচ করেন নগদ টাকা উত্তোলনে। নভেম্বরে বিদেশিরা এ দেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে ৪৬ কোটি টাকা নগদ উত্তোলন করেছেন। আগের মাসেও একই পরিমাণ অর্থ তাঁরা নগদে তুলেছিলেন।
বিদেশিদের মধ্যে বাংলাদেশে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন যুক্তরাষ্ট্রের নাগরিকেরা। এর পরের অবস্থানে রয়েছেন যথাক্রমে যুক্তরাজ্য ও ভারতের নাগরিকেরা। এ তিন দেশের নাগরিকেরা মিলে গত নভেম্বরে প্রায় ৯৪ কোটি টাকা খরচ করেছেন, যা ওই মাসে মোট খরচের প্রায় ৪৯ শতাংশ।
দেশেও ব্যবহার কমেছে
বিদেশের পাশাপাশি দেশেও ক্রেডিট কার্ডের ব্যবহার গত নভেম্বরে উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। গত নভেম্বরে দেশে ক্রেডিট কার্ডে খরচ হয়েছে ২ হাজার ৫৪০ কোটি টাকা। অক্টোবরে খরচ হয়েছিল ২ হাজার ৫৯৬ কোটি টাকা। সেই হিসাবে এক মাসে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ ৫৬ কোটি টাকা কমেছে। ব্যাংকাররা বলছেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। তাই মানুষ ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ খরচে মিতব্যয়ী হয়েছেন।
এ ছাড়া নভেম্বরে ক্রেডিট কার্ডে খরচ কমে যাওয়ার জন্য আরও একটি কারণের কথা বলছেন ব্যাংক খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা। সেটি হলো নভেম্বরজুড়ে বিএনপিসহ বিভিন্ন দল নানা রাজনৈতিক কর্মসূচি পালন করে। হরতাল-অবরোধের মতো কর্মসূচির কারণে মানুষের চলাচলও সীমিত হয়ে পড়ে। খুব বেশি দরকার ছাড়া মানুষ ঘরের বাইরে তেমন বের হননি। ভ্রমণও কমিয়ে দিয়েছিলেন। ফলে কার্ডের ব্যবহারও কম হয়েছে। নভেম্বর মাসে দেশের ভেতর ক্রেডিট কার্ডের ব্যবহার সবচেয়ে বেশি কমেছে ডিপার্টমেন্ট স্টোরে। অক্টোবরে এ খাতে যেখানে ১ হাজার ৩১৭ কোটি টাকা খরচ হয়েছে, সেখানে নভেম্বরে তা কমে ১ হাজার ২৫৯ কোটি টাকায় নেমেছে।
তবু বাড়ছে ব্যবহার
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের তুলনায় নভেম্বরে দেশ-বিদেশে ক্রেডিট কার্ডের ব্যবহার কমলেও সার্বিক বিবেচনায় এ কার্ডের ব্যবহার দিন দিন বাড়ছে। গত বছরের জানুয়ারির তুলনায় নভেম্বরে এসে ক্রেডিট কার্ডে খরচ প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে ক্রেডিট কার্ডের সংখ্যাও। বাংলাদেশ ব্যাংকের অপর এক প্রতিবেদন অনুযায়ী, গত জানুয়ারিতে দেশে ক্রেডিট কার্ডের সংখ্যা ছিল ২১ লাখ ৩৬ হাজার ১৭৩, তা অক্টোবরে বেড়ে দাঁড়িয়েছে ২৩ লাখ ৩৭ হাজার ৫৮০; অর্থাৎ ৯ মাসে দেশে ক্রেডিট কার্ডের সংখ্যা ২ লাখের বেশি বেড়েছে।
- জন্মনিবন্ধনে আজন্ম ভোগান্তি
- হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
