ক্যালিফোর্নিয়ায় যেকোনো সময় বিস্ফোরণ
প্রকাশিত: ২৩ মে ২০২৬
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে একটি অ্যারোস্পেস প্লাস্টিক কারখানার রাসায়নিক ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস লিক হওয়ায় বড় ধরনের বিস্ফোরণের আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় আশপাশের একাধিক শহর থেকে প্রায় ৪০ হাজার মানুষকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার (২৩ মে) গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, গার্ডেন গ্রোভ শহরে অবস্থিত একটি অ্যারোস্পেস প্লাস্টিক কারখানার বড় একটি স্টোরেজ ট্যাংক অতিরিক্ত গরম হয়ে ওঠে এবং এর ভেতর থেকে বিপজ্জনক গ্যাস নির্গত হতে শুরু করে। ট্যাংকটিতে ৬ হাজার থেকে ৭ হাজার গ্যালন মিথাইল মেথাক্রাইলেট রয়েছে, যা প্লাস্টিক ও বিমানের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহৃত হয়।
গার্ডেন গ্রোভ ফায়ার বিভাগের প্রধান ক্রেইগ কোভি বলেন, 'এই ট্যাংকটি যেকোনো সময় ফেটে যেতে পারে, আমরা জানি না কখন এটি ঘটবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।'
ঝুঁকি বাড়তে থাকায় গার্ডেন গ্রোভের পাশাপাশি সাইপ্রেস, স্ট্যানটন, আনাহাইম, বুয়েনা পার্ক ও ওয়েস্টমিনস্টার শহরের কিছু অংশের বাসিন্দাদেরও জরুরি ভিত্তিতে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কর্তৃপক্ষ সতর্ক করেছে, ট্যাংকটি ফেটে গেলে রাসায়নিক পদার্থ মাটিতে ছড়িয়ে পড়তে পারে, অথবা বড় বিস্ফোরণ ঘটতে পারে।
পরিস্থিতি সামলাতে উদ্ধারকর্মীরা বালুর বস্তা দিয়ে বাধ তৈরি করছেন, যাতে রাসায়নিক পদার্থ ড্রেন বা খালের মাধ্যমে পরিবেশে ছড়িয়ে না পড়ে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এই রাসায়নিক থেকে নির্গত গ্যাসে শ্বাসকষ্ট, চোখ জ্বালা, বমি বমি ভাব ও মাথাব্যথা হতে পারে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুটি ক্ষতিগ্রস্ত ট্যাংকের মধ্যে একটিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও আরেকটি এখনও সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
হঠাৎ বাড়ি ছাড়তে বাধ্য হওয়া অনেক বাসিন্দা চরম দুর্ভোগে পড়েছেন। কেউ কেউ কেবল প্রয়োজনীয় কাগজপত্র ও সামান্য জিনিসপত্র নিয়ে নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য হন। কারখানা থেকে মাত্র কয়েক ব্লক দূরে বসবাসকারী ড্যানি ফাম জানান, শুক্রবার সকাল ৭টার দিকে গভীর ঘুমের মধ্যে তাঁর রুমমেট দরজায় ধাক্কা দিয়ে অবিলম্বে বেরিয়ে যেতে বলেন। আগের রাতে একটি ভিয়েতনামী রেস্তোরাঁয় দেরি পর্যন্ত কাজ করায় তিনি আগে খবরটি দেখেননি। তিনি বলেন, 'এটা আমার জন্য খুবই মর্মান্তিক ছিল। আমি জানতাম না এটা এতটা গুরুতর হবে। আমি কখনো ভাবিনি যে এমন কিছু ঘটতে পারে।' কয়েক মিনিট পরেই কেবল মানিব্যাগ ও পাসপোর্ট নিয়ে সেখান থেকে বেরিয়ে পাশের শহরের এক বন্ধুর রেস্তোরাঁয় আশ্রয় নেন তিনি।
উল্লেখ্য, গার্ডেন গ্রোভ শহরটি লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রস্থল থেকে প্রায় ৩৮ মাইল বা ৬১ কিলোমিটার দক্ষিণে এবং ডিজনিল্যান্ডের দুটি থিম পার্ক থেকে মাত্র এক মাইলেরও কম দূরত্বে অবস্থিত। যুক্তরাষ্ট্রের যেকোনো শহরের মধ্যে অন্যতম বৃহত্তম ভিয়েতনামী জনগোষ্ঠীর বাসস্থান হিসেবে পরিচিত এই শহরটি।
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- ৮৩ লাখ শরণার্থী জরুরি সহায়তা হারানোর ঝুঁকিতে
- মিষ্টির আসনে উপনির্বাচন ৯০ দিনের মধ্যে
- ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’র টেলিভিশন ডিবেট ৭ অক্টোবর
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বাড়াচ্ছে এআই!
- টাইমস স্কয়ারে দুর্গোৎসব ১০ ও ১১ অক্টোবর
- সেন্টার ফর এনআররি ব্র্যান্ডিং বাংলাদেশ সম্মেলন অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
