ক্যাম্পে ডাক পেলেও অনুশীলনে যোগ দিতে পারছেন না ১০ তরুণ
প্রকাশিত: ১৮ আগস্ট ২০১৯
প্রাথমিক ক্যাম্পে ডাক পেয়েছেন ৩৫ জন; কিন্তু আগামী পরশু ১৯ আগস্ট থেকে যে কন্ডিশনিং ক্যাম্প শুরু হচ্ছে, সেখানে ২৪/২৫ জনের বেশি ক্রিকেটারের দেখা মিলবে না। মানে অন্তত ১০ জন কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিতে পারছেন না।
কারা তারা? কন্ডিশনে ডাক পাওয়া ১০ তরুণ ইয়াসির আলি চৌধুরী, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, নাঈম শেখ, আফিফ হোসেন ধ্রুব, নাঈম হাসান, শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, ইয়াসিন আরাফাত মিশু ও আমিনুল ইসলাম বিপ্লব আছেন হাই পারফরমেন্স (এইচপি) ইউনিটে।
শ্রীলঙ্কার ইমার্জিং দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য গতকাল শুক্রবার ঠিক এই সময় যে ১৫ জনের বাংলাদেশ ইমার্জিং বা হাই পারফরমেন্স ইউনিট ঘোষণা করা হয়েছে, সেই দলে আছেন ওপরের ১০ তরুণ ক্রিকেটারও।
আগামীকাল ১৮ আগস্ট বিকেএসপি মাঠে লঙ্কান ইমার্জিং দলের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং একাদশের প্রথম ওয়ানডে ম্যাচ। একই মাঠে ২১ আগস্ট দ্বিতীয় ম্যাচ। এরপর ২৪ আগস্ট খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে।
২৮ আগস্ট থেকে খুলনার ওই মাঠে চার দিনের প্রথম ম্যাচ এবং ৪ সেপ্টেম্বর থেকে কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ। তার মানে এই তরুণদের পক্ষে কোনভাবেই কন্ডিশনিং ক্যাম্পে থাকা সম্ভব নয়। তারা সবাই ব্যস্ত থাকবেন হাই পারফরমেন্স ইউনিটের হয়ে লঙ্কান ইমার্জিং দলের বিপক্ষে খেলায়। তাই বলা হয়েছে ওপরে যে ১০ তরুণের নাম আছে, তারা কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিতে পারবেন না।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও তাই জানালেন। জাগো নিউজের সাথে আলাপে আগেও নান্নু বলেছিলেন, ৭-৮ জন তরুণ থাকবে কন্ডিশনিং ক্যাম্পে। শেষ পর্যন্ত তিনজন বাড়িয়ে হাই পারফরমেন্স ইউনিটের ১০ জন জায়গা পেয়েছেন।
প্রধান নির্বাচকের কাছে প্রশ্ন রাখা হলো, যে তরুণরা হাই পারফরমেন্স ইউনিটের হয়ে খেলায় ব্যস্ত থাকবেন, তারাতো অনুশীলনও করতে পারবেন না। তাদের প্রাথমিক দলে রাখা কেন?
নান্নুর জবাব, ‘তারা তো তৈরিই আছে। প্র্যাকটিস করছে। কাজেই নতুন করে কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেয়ার কিছু নেই। তারা প্র্যাকটিসে আছে। খেলার ভিতরেই আছে।’
এটুকু বলেই থামেননি প্রধান নির্বাচক। তার শেষ কথাটি দারুণ তাৎপর্য্যপূর্ণ। যাতে একটি বড় বার্তাও আছে। তাহলো, ইমার্জিং স্কোয়াডের যে ১০ তরুণকে কন্ডিশনিং ক্যাম্পে রাখা হয়েছে, তাদের কারো কারো ওপর আমাদের বিশেষ দৃষ্টি আছে।’
বাকি কথা উহ্য রাখা হয়েছে। শুনে নিন, ওই তরুণদের মধ্য থেকে কয়েকজন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট এবং জিম্বাবুয়ে, আফগানিস্তান আর বাংলাদেশকে নিয়ে যে তিন জাতি টি-টোয়েন্টি টুর্নামেন্ট হবে- তাতে খেলবেন। আর প্লেয়িং মেম্বার না হলেও টেস্টে একজন (সাইফ হাসান) আর নাঈম শেখ এবং আফিফ হোসেন ধ্রুব টি-টোয়েন্টি দলে জায়গা পেতে পারেন।
তাদের দিকে নির্বাচকদের বিশেষ দৃষ্টি আছে। এখন ইমার্জিং দলের হয়ে তিন ওয়ানডে আর দুটি চার দিনের ম্যাচের পারফরমেন্সটাও মানদন্ড হিসেবে ধরা হবে। এর মধ্যে জহুরুল ইসলাম অমির সাথে সাইফ হাসানকে টেস্টে খুঁটিয়ে দেখা হবে। আর ড্যাশিং ওপেনার নাইম শেখ এবং বাঁ-হাতি অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব‘রও টি-টোয়েন্টি দলে জায়গা পাবার সম্ভাবনা খুব বেশি।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
