ক্যাম্পাসে বিক্ষোভ ঠেকাতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৪
যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ইয়েল ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। ক্রমবর্ধমান এসব প্রতিবাদ নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে। সোমবার রাতে ম্যানহাটনের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে এ ধরনের একটি প্রতিবাদ ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে পুলিশ এ সময় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে তারা। একইদিন এর আগে কনেক্টিকাটের ইয়েল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে বহু শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্লাসে ব্যক্তিগত উপস্থিতি বাতিল করেছে। এ পর্যন্ত মোট শতাধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
বিবিসি জানিয়েছে, একই ধরনের প্রতিবাদ বার্কলে, এমআইটি ও দেশজুড়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়েছে। গত সপ্তাহে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নিউইয়র্ক সিটি ক্যাম্পাসে তাঁবু শিবির স্থাপন করে ধারাবাহিক প্রতিবাদ চালিয়ে যায়। সোমবার বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ ক্লাস অব্যাহত রাখলেও এতে ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়া বাতিল করে। এরপর পুলিশ ক্যাম্পাসে তাঁবু গেড়ে অবস্থান নেওয়া প্রতিবাদকারীদের বিরুদ্ধে অভিযান চালায়। কনেক্টিকাটের নিউ হ্যাভেনে ইয়েল বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসের চারপাশের রাস্তাগুলোতে যান চলাচল আটকে দেয়। সামরিক অস্ত্র প্রস্তুতকারকদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ঘুচানোর দাবিতে স্লোগান দেয় তারা।
শিক্ষার্থীদের পরিচালিত ইয়েল ডেইলি নিউজের ভাষ্য অনুযায়ী, পুলিশ এখান থেকে ৪৫ জনেরও বেশি প্রতিবাদকারীকে গ্রেপ্তার করে। নিউইয়র্কে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি খোলা চত্বর দখল করে সেখানে তাঁবু গেড়ে অবস্থান নেয় প্রতিবাদকারী শিক্ষার্থীরা। কর্তৃপক্ষ তাদের চত্বরটি ছেড়ে দিতে বলে, না ছাড়লে পরিনাম ভোগ করতে হবে বলে সতর্ক করে। কিন্তু কয়েকশ প্রতিবাদকারী এসব অগ্রাহ্য করে প্রতিবাদ চালিয়ে যায়। রাত নামার কিছুক্ষণ পর পুলিশ কর্মকর্তারা সেখানে অভিযান চালান।
সামাজিক মাধ্যমে আসা ভাইরাল ভিডিওতে দেখা গেছে, পুলিশ বিক্ষোভকারীদের শিবিরের তাঁবু খুলে নিয়ে যাচ্ছে। পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়া শিক্ষার্থীরা স্লোগান তোলে, ‘আমরা থামব না, আমরা বিশ্রাম নেব না। প্রকাশ করুন, পরিত্যাগ করুন।’
নিউইয়র্ক পুলিশের এক মুখপাত্র জানান, কর্তৃপক্ষ পুলিশকে ডাকার পর তারা ক্যাম্পাসে গিয়ে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে। রয়টার্স জানিয়েছে, ঘটনাস্থল থেকে মোট কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, তা অনেকক্ষণ পর্যন্ত জানা যায়নি। সেখানে কেউ জখম হয়েছে বলেও তাৎক্ষণিকভাবে কোনো খবর হয়নি।
৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলি নজিরবিহীন হামলা চালায়। এর জবাবে হামাস নিয়ন্ত্রিত গাজায় ইসরায়েল হিংস্র আক্রমণ শুরু করলে ইয়েল, কলম্বিয়া, নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রজুড়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ শুরু হয়।
সোমবার শিক্ষার্থী ও কর্মীদের প্রতি পাঠানো এক ইমেইলে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সভাপতি নেমাত মিনুচে শফিক জানান, বিশ্ববিদ্যালয় ব্যক্তিগতভাবে ক্লাসে উপস্থিতি বাতিল করে অনলাইন ক্লাসে যাচ্ছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের মূল চত্বরে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয়কে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বিনিয়োগ পরিত্যাগ করার দাবি জানায়। বিশ্ববিদ্যালয়টির কিছু ফ্যাকাল্টি প্রতিবাদকারীদের এ দাবির নিন্দা জানায়।
গত সপ্তাহে এখান থেকে প্রতিবাদকারীদের সরিয়ে দিতে ক্যাম্পাসে পুলিশ ডেকে এনেছিলেন সভাপতি শফিক। বৃহস্পতিবার পুলিশ এই ক্যাম্পাস থেকে শতাধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করে। প্রতিবাদে জড়িত কয়েক ডজন শিক্ষার্থীকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
- বাংলাদেশি অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
- আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদের ৫ দিনের রিমান্ড
- ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ সরকারের
- পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত লড়াই চলবে: ইরান
- ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
- প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর যুদ্ধের দায়ভার চাপানোর চেষ্টা
- যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে এক দশকের সর্বোচ্চ শীত
- ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
- ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব
- রাজধানীর অধিকাংশ পাম্পে ‘অকটেন নেই’ সাইনবোর্ড
- বিশ্বের ১ম দেশ হিসেবে জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা ফিলিপাইনের
- ইরানের অনুমতি নিলে যে কেউ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে: দূত
- দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক
- দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে ইরানের হামলা, যা বলল যুক্তরাজ্য
- ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ট্রাম্প
- জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে পড়ে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১
- ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা
- গণসংগীত শিল্পী মাহবুবুল হায়দারের প্রয়ান দিবস ২৩ মার্চ
- জ্যামাইকায় জীবনের বার্ষিক ইফতার ডিনার
- সাংবাদিকদের সন্মানে জাকির এইচ চৌধুরীর ইফতার পার্টি
- পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামায়াত
- টেক্সাসে কাউন্টি ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান হলেন নিহাল রহিম
- ১০ দিন পর নদীতে মিললো বাংলাদেশির লাশ
- প্রবাস জীবন নিয়ে ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ নাটকের প্রিমিয়ার শো
- ঐক্যের কলতানে জেবিবিএ’র ইফতার পার্টি অনুষ্ঠিত
- ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
- খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিএনপির দোয়া অনুষ্ঠান
- জাতিসংঘের সভাপতি পদপ্রার্থী ড. খলিলের শ্যাটল ডিপ্লোমেসি
- স্কুল জোনে গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫ মাইল
- আরএসএস ও র’র ওপর নিষেধাজ্ঞার সুপারিশ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
