কুমারা ধর্মসেনা, খেলোয়ার থেকে বিচারক
প্রকাশিত: ৭ জুলাই ২০১৯
নামটা ক্রিকেট বিশ্বে অনেক পরিচিত। শ্রীলংকার হয়ে ১৯৯৬ সালের বিশ্বকাপ জিতেছিলেন কুমারা ধর্মসেনা। ডাক নাম উনান্দাওয়া। ডান হাতি অফ স্পিনার এবং ডান হাতে ব্যাটিং করা ধর্মসেনা ক্রিকেট থেকে অবসর নেয়ার পরেই নেমে পড়েন আম্পায়ারিং পেশায়। এখানেও পেয়েছেন সাফল্য।
ক্রিকেটার হিসেবে লংকানদের হয়ে প্রথম মাঠে নামেন ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অফ ব্রেক বোলিং করলেও তার বোলিং একশন নিয়ে ছিল নানা সন্দেহ। ১৯৯৮ সালে তার বোলিং একশন পরীক্ষা করা হয় এবং তাকে নিষিদ্ধ করা হয়।
২০০০ সালে বোলিং একশন ঠিক করে ক্রিকেটে ফিরলেও টেস্টে তেমন বোলিং করতে দেখা যেতো না তাকে। ধর্মসেনা লংকানদের ৫৯তম টেস্ট ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেমেছিলেন। টেস্টে একটি রেকর্ডও নিজের দখলে রেখেছেন। শূন্য রানে আউট হওয়ার আগে সর্বোচ্চ ৭২টি ইনিংস খেলেছেন ওয়ানডেতে। ৭৩ তম ইনিংসে এসে প্রথম শূন্য রানে আউট হন। যা এখন পর্যন্ত রেকর্ড।

খেলোয়াড় হিসেবে ২০০৬ সালে অবসর নেওয়ার পর ঘোষণা দেন তিনি আম্পায়ারিংয়ে আসবেন। ২০০৯ সালে শ্রীলংকার ফার্স্ট ক্লাস ক্রিকেট টুর্নামেন্ট ‘সারা ট্রফি’তে আম্পায়ারিংয়ের মাধ্যমে সূচনা হয় তার নতুন পথচলা। ২০০৯ সালেই অভিষেক ঘটে আন্তর্জাতিক ক্রিকেটে। ডাম্বুলায় শ্রীলংকা ও ভারতের মধ্যকার ম্যাচে দায়িত্ব পালন করেন ধর্মসেনা। শ্রীলংকার সবচেয়ে কমবয়সী আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করার দায়িত্ব পালন করেন ঐ ম্যাচে।
২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের এলিট আম্পায়ার প্যানেলে সুযোগ করে নেন। ২০১২ সালে জয় করেন আইসিসির বর্ষসেরা আম্পায়ারের ট্রফি। ২০১৫ সালের বিশ্বকাপে আইসিসির ২০ সদস্যের আম্পায়ার প্যানেলেও যোগ দেন ধর্মসেনা। অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ ফাইনালেও আম্পায়ার হিসেবে তিনি ছিলেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিল তার সাফল্যের ছড়াছড়ি। ভালো আম্পায়ারিং করে সবার মন জয় করে নেন তিনি। ১৮টি ম্যাচের পাশাপাশি ফাইনালেও আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন ধর্মসেনা।
তবে এক নাম্বার আম্পায়ার হয়েও কিছু ম্যাচে অনেক বাজে সিদ্ধান্ত দিয়েছেন এই লংকান আম্পায়ার। ২০১৬-১৭ সালে ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সময় টেস্ট ম্যাচে তিনি ৩ বার ভুল সিদ্ধান্ত দেন যেগুলো রিভিউয়ের মাধ্যমে পালটে যায়। ২০১৮ সালের বর্ষসেরা আম্পায়ারের পুরস্কারও জোটে তার কপালে।
২০১৯ সালের বিশ্বকাপে ১৫ সদস্যের আম্পায়ার প্যানেলে তাই অবধারিতভাবেই তিনি থাকবেন সেটি অনুমেয়ই।
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- ট্রাম্পের আঙ্গিনায় ডেমোক্র্যাটদের বিজয়
- বিমানবন্দরে আইস পুলিশ মোতায়েন
- বাংলাদেশিদের ঈদের জামাতে মেয়র মামদানি
- ইরানকে আলোচনায় বাধ্য করার চেষ্টা
- দৃশ্যমান হচ্ছে আওয়ামী লীগ
- মার্কিন সেনাদের রুখতে ইরানের ১০ লাখ যোদ্ধা প্রস্তুত
- ডা. জুবাইদা রহমান প্রশংসিত
- সেন্ট্রাল পার্কে মুসলিম নারীকে হিজাব খুলে ধর্ষণচেষ্টা
- নিউ ইয়র্ক সিটিতে ন্যূনতম মজুরি ঘণ্টায় ৩০ ডলার!
- যুক্তরাষ্ট্রের ইতিহাসের বৃহত্তম বিক্ষোভ শনিবার
- ৫ লাখ নিউইর্য়কার মেডিকেইড সুবিধা হারাচ্ছেন
- নিউইয়র্ক স্টেট আইনসভা বাংলাদেশময়
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ১/১১ কুশীলবরা গা ঢাকা দিচ্ছে
- নিউইয়র্ক সিটিতে ৮ হাজার কলেজ শিক্ষার্থীই হোমলেস
- আজকাল ৯১৫
- ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী
- সংসার ভেঙে গেল মৌসুমী হামিদের
- যুক্তরাষ্ট্রের গ্লোবাল সামিটে জুবাইদা রহমান
- ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- শাসক বদলেছে, শোষণের ধারা বদলায়নি: শফিকুর রহমান
- নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ‘ক্লোজড’
- জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত
- ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে দুশ্চিন্তায় ইসরায়েল
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
