কিমের সঙ্গে ফের সাক্ষাৎ করতে চান ট্রাম্প
প্রকাশিত: ৩০ জুন ২০১৯
উত্তর কোরিয় নেতা কিম জং উনের সঙ্গে তৃতীয়বারের মতো সাক্ষাৎ করতে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুনরায় বৈঠকের জন্য কিমকে আমন্ত্রণ জানিয়ে একটি টুইট বার্তাও প্রদান করেছেন তিনি। এছাড়া বৈঠকটি আয়োজনের স্থান হিসেবে তিনি উত্তর ও দক্ষিণ কোরিয়া সীমান্ত মধ্যবর্তী একটি বেসামরিক স্থানকে বাঁছাই করার প্রস্তাবও করেছেন।
ট্রাম্পের এ প্রস্তাবকে ‘খুবই অদ্ভূত’ অ্যাখ্যা দিয়েছে পিয়ংইয়ং।
জাপানে অনুষ্ঠিত উন্নত বিশ্বের ২০ দেশের সম্মেলন জি-২০ শেষে টাম্প শনিবার দুই দিনের সফরে দক্ষিণ কোরিয়া সফরে যাবেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সেই সফরেই তিনি উত্তর কোরিয়ার সঙ্গে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা করতে চান।
অনেকটা অপ্রত্যাশিত ভাবেই কিম জং উনের সঙ্গে তৃতীয়বারের মতো শীর্ষ পর্যায়ের বৈঠকে বসার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। জাপানের ওসাকায় জি-২০ সম্মেলনে সাংবাদিকদের এ বিষয়ে তার আশা ব্যক্ত করে বিস্তারিত জানান তিনি।
বিষয়টি নিয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘যদি সে সেখানে থাকে তাহলে আমরা একে অপরকে দুই মিনিটের জন্য হলেও দেখতে পাবো, হাত মেলাতে পারবো, এটাই ভালো।’ এসময় তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সকালের নাস্তা করছিলেন।
ট্রাম্পের ‘হাত মেলাবার’ আগ্রহের কয়েক ঘণ্টা পর প্রতিক্রিয়া দেখায় উত্তর কোরিয়াও।
দেশটির পররাষ্ট্র বিষয়ক ফার্স্ট ভাইস-মিনিস্টার চোয়ে সুন হুই এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্টের আগ্রহকে ‘অদ্ভূত প্রস্তাব’ হিসেবে অ্যাখ্যা দেন।
তিনি বলেন,“আমরা একে খুবই অদ্ভূত প্রস্তাব হিসেবে বিবেচনা করছি; এখনো এ বিষয়ক কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাইনি আমরা।”
ট্রাম্প-কিম শীর্ষ বৈঠক দুই নেতার ব্যক্তিগত সম্পর্ককে আরও গাঢ় করবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নেবে বলেও বিবৃতিতে আশাবাদ প্রকাশ করেছেন চোয়ে সুন।
ট্রাম্প এমন সময়ে এই মন্তব্য করলেন যখন বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। ইটের বদলে পাটকেল ছুড়ে বেইজিং আর ওয়াশিংটন এই বাণিজ্য যুদ্ধ শুরু করেছে যার কারণে গোটা বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি পড়েছে সঙ্কটের মুখে।
তবে এটা এখনো জানা যায়নি যে কর্মকর্তাদের ট্রাম্প-কিমের এই বৈঠক সম্পর্কে আগেই অবহিত করা হবে কিনা। এর আগে ২০১৭ সালে ট্রাম্প এক ঝটিকা সফরে উত্তর ও দক্ষিণ কোরিয়া সীমান্তবর্তী ওই বেসামরিক এলাকায় (ডিএমজে) সফরে যাওয়ার চেষ্টা করলে প্রতিকূল আবহাওয়ার কারণে তা বাতিল করা হয়।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
