কানাডায় স্টুডেন্ট ভিসা পাচ্ছে না কেন ভারতীয়রা
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৪
কানাডা প্রবাসী শিখ নেতা ও দেশটির নাগরিক হরদীপ সিং নিজ্জর হত্যাকান্ড ও এই নিয়ে ভারতের সঙ্গে সৃষ্ট দ্বন্দ্বের জেরে দেশটির শিক্ষার্থীদের প্রবেশের অনুমতি প্রদান ব্যাপকভাবে হ্রাস করেছে কানাডা। দেশটির পরিসংখ্যান দপ্তরের তথ্যমতে বর্তমানে এই হার হ্রাস পেয়েছে ৮৬ শতাংশ।
কানাডার অভিবাসন বিষয়ক মন্ত্রী মার্ক মিলার নিজেও এ তথ্য নিশ্চিত করেছেন। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে মিলার বলেন, ‘ভারতের সাথে কানাডার বর্তমান সম্পর্কই আমাদেরকে এই পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে পরিচালিত করেছে। অনুমোদনের হার আগের অবস্থায় ফিরে যেতে সম্ভবত আরো সময় লাগবে।’
কানাডা প্রবাসী শিখ নেতা হরদীপ সিং নিজ্জর ভারতের শিখদের পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন খালিস্তান মুভমেন্টের একজন অগ্রসারির সংগঠক ছিলেন। একইসাথে ভারতের একজন তালিকাভুক্ত ফেরার সন্ত্রাসীও ছিলেন তিনি। ১৯৭৭ সালে পাঞ্জাবের জলন্ধর জেলা থেকে কানাডায় যান হরদীপ, পরে সেখানকার নাগরিকত্ব অর্জন করেন। ২০২৩ সালের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের ভ্যানকুভার শহরের একটি গুরুদুয়ারার (শিখ ধর্মাবলম্বীদের উপাসনালয়) কাছে আততায়ীর গুলিতে নিহত হন হরদীপ সিং নিজ্জর।
গত সেপ্টেম্বরের মাঝামাঝি পার্লামেন্টের এক অধিবেশনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হরদীপ হত্যাকান্ডের জন্য ভারতীয় গোয়েন্দাদের দায়ী করে বলেন, এ অভিযোগের পক্ষে বিশ্বাসযোগ্য তথ্যপ্রমাণ তার হাতে রয়েছে।
হরদীপ হত্যাকান্ড যে কানাডার জন্য যে তীব্র অবমাননাকর, তা বোঝাতে পার্লামেন্ট ভাষণে ট্রুডো বলেন, ‘কানাডার মাটিতে একজন কানাডীয় নাগরিককে হত্যার সাথে বিদেশী সরকারের জড়িত থাকার বিষয়টি আমাদের সার্বভৌমত্বের অগ্রহণযোগ্য লঙ্ঘন।’
স্বাভাবিকভাবেই ভারত এই অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করে এবং কানাডার সরকারের কাছে সাক্ষ্যপ্রমাণ দাবি করে। জবাবে কানাডাও নিজের অবস্থানে অনড় থেকে জানায়, ভারতের সরকারকে আগেই এ সংক্রান্ত সাক্ষ্য-প্রমাণ সরবরাহ করা হয়েছে। এই নিয়ে বাদানুবাদের জেরে নজিরবিহীন কূটনৈতিক দ্বন্দ্বে জড়িয়ে পড়ে ভারত-কানাডা। দ্বন্দ্বের এক পর্যায়ে গত বছর কানাডার ৪১ জন কূটনীতিককে বহিষ্কার করে ভারত, যা নয়াদিল্লিতে কানাডার দূতাবাসে কর্মরত কূটনীতিকদের এক তৃতীয়াংশ।
মূলত ওই ঘটনার পর থেকেই ভারতীয় শিক্ষার্থীদের কানাডায় প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। বিশ্বের উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর সামর্থ্যবান শিক্ষার্থীদের কাছে শিক্ষাগ্রহণ ও বসবাসের জন্য সবচেয়ে আকর্ষণীয় দেশগুলোর মধ্যে কানাডা অন্যতম। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী কানাডায় যান। কানাডার অর্থনীতির জন্যও এটি বেশ লাভজনক। প্রতিবছর বিদেশী শিক্ষার্থীদের আগমন সংক্রান্ত বিভিন্ন খাত থেকে গড়ে ১ হাজার ৬৪০ কোটি ডলার যোগ হয় দেশটির অর্থনীতি। ফলে কানাডা সবসময় বিদেশি শিক্ষার্থীদের স্বাগত জানায়। সেই সঙ্গে যেসব শিক্ষার্থী পড়াশোনা শেষে কানাডায় স্থায়ী হতে চান, তাদের প্রতিও উদারতা প্রদর্শন করে দেশটি। দেশটির বিদেশি শিক্ষার্থীদের মধ্যে ভারতীয়রা সংখ্যাগরিষ্ঠ।
কানাডার পরিসংখ্যান দফতরের তথ্য অনুযায়ী, বর্তমানে কানাডায় বসবাসরতর শিক্ষার্থীদের ৪১ শতাংশই ভারতীয়। ২০২২ সালে মোট ২ লাখ ২৫ হাজার ৮৩৫ ভারতীয় শিক্ষার্থীকে প্রবেশের অনুমতি দিয়েছে কানাডা। কিন্তু হরদীপ হত্যার জেরে গত বছর থেকে ভারত ও কানাডার মধ্যে শুরু হওয়া দ্বন্দ্ব সেই চিত্রে পরিবর্তন এনেছে। পরিবর্তিত এই পরিস্থিতি কতদিন স্থায়ী হবে, তা এখনও অনিশ্চিত।
‘(ভারতের সঙ্গে) কীভাবে এবং কবে কূটনৈতিক সম্পর্কের উন্নতি হবে, আমি বলতে পারছি না। যখন দুই দেশের মধ্যে অমিমাংসিত ফৌজদারি অপরাধ চলে আসে, তখন এ সম্পর্কিত কোনো অনুমান করা কঠিন। আমি শুধু এটুকু বলতে পারি, আমরা (কানাডা এবং ভারত) একটি সুড়ঙ্গে আটকা পড়েছি এবং এখন পর্যন্ত সেই সুড়ঙ্গের শেষে কোনো আলো আমি দেখতে পাচ্ছি না,’ রয়টার্সকে বলেন মার্ক মিলার।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
