কচুশাক বিক্রেতা থেকে মন্ত্রী!
প্রকাশিত: ২ জুন ২০১৯
ভারতে সম্প্রতি লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে ফের সরকার গঠন করেছে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি। এক সময়কার চা বিক্রেতা মোদি টানা দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হয়ে দেশটির ইতিহাসে জায়গা করে নিয়েছেন।
তবে শুধু চা বিক্রেতাই নয়, মোদির এই মন্ত্রিসভায় রয়েছেন কচুশাক বিক্রেতাও।
এক সময় তিনবেলা খাবার জুটতো না তার। বেশিরভাগ সময় জঙ্গল থেকে কচু এবং ঢেকি শাক তুলে এনে ক্ষুধার চাহিদা মেটাতেন।
আবার অতিরিক্ত কচু শাক হাটে বিক্রি করে অন্যান্য খাবার কিনে আনতেন পরিবারের সদসদের জন্য। এমন অভাবী ব্যক্তি এবার হয়েছেন ভারতে মোদির মন্ত্রিসভায় মন্ত্রী।
এক সময়ের কচু বিক্রেতা রামেশ্বর তেলি এবার আসামের দুলিয়াজান থেকে বিজেপির হয়ে নির্বাচনে জয়ী হয়েছেন। তাকে এবার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের প্রতিমন্ত্রী হিসাবে বেছে নিয়েছেন নরেন্দ্র মোদি।
রামেশ্বর তেলির দরিদ্র জীবন বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।
সেখানে বলা হয়েছে, ছেলেবেলা থেকে দারিদ্রতার কষাঘাতে পিষ্ট হয়েছেন রামেশ্বর তেলি। বাবা ছিলেন সামান্য চা শ্রমিক। ডিব্রুগড়ের চা বাগানে কাজ করতেন। তবে ভাই, দুই বোন নিয়ে ৬ জনের সংসার বাবার সেই টাকায় তেমন একটা চলত না।
মাসের অর্ধেকটা না পার হতেই শেষ হয়ে যেত সে টাকা। বাকি অর্ধেকটা সময় পরিবারের খাবার যোগাতে ১২ বছর বয়স থেকে কাজে নেমে পড়েন রামেশ্বর।
সংবাদমাধ্যমে আরও বলা হয়েছে, কিশোর বয়স থেকেই ২ বছরের ছোট ভাই গুণেশ্বরকে সঙ্গে নিয়ে প্রতিদিন আশেপাশের জঙ্গল ঘুরে বেড়াতেন রামেশ্বর। জঙ্গল থেকে কচু আর ঢেকি শাক সংগ্রহ করে ঝুড়িতে করে নিয়ে চলে যেতেন স্থানীয় বাজারে। সারাদিন সেগুলো বিক্রি করে যা পয়সা পেতেন তা দিয়ে পরিবারের জন্য খাবার কিনে আনতেন।
এর মধ্যেও পড়াশোনা চালিয়ে গেছেন রামেশ্বর। তবে বাবার মৃত্যুর পর মা, ভাই এবং দুই বোনের পুরো সংসারের দায়িত্ব চাপে তার কাঁধে। কচু বিক্রি করে যা চালানো সম্ভব নয়। তাই সংসারের হাল ধরতে রামেশ্বর তেলি বাড়ির কাছেই একটি পানের দোকান দেন। সেই দোকানের উপার্জন দিয়ে সংসার চালানোর পাশাপাশি দুই বোনের বিয়েও দেন রামেশ্বর।
যেভাবে কচু বিক্রেতা রামেশ্বর নেতা হয়ে উঠলেন
কলেজে পড়ার সময় রামেশ্বর আসামের চা জনগোষ্ঠী ছাত্র সংস্থা (আটসা)য় যোগ দেন। চা শ্রমিকদের জন্য তার সাংগঠনিক ভূমিকা বেশ প্রশংসনীয় হয়ে ওঠে।
আসামে চা শ্রমিক নেতা হিসাবে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। রামেশ্বরের এই জনপ্রিয়তা ও নেতাসুলভ গুণ নজরে পড়ে রাজ্য বিজেপি নেতাদের। তাকে দলে ভেড়ান তারা। সুযোগ করে দেন রাজনীতির মাঠে বিচরণের।
২০০১ সালে নিজের জনপ্রিয়তা ও বিজেপির পৃষ্ঠপোষকতায় দুলিয়াজান থেকে বিজেপি বিধায়ক হন রামেশ্বর। ২০০৬ সালেও বিধায়ক হন। এরপর ২০১১ সালে হেরে গেলেও ২০১৪ সালে লোকসভার সাংসদ নির্বাচিন হন। সেই নির্বাচনে কংগ্রেসের ৫ বারের সংসদ সদস্য কেন্দ্রীয় মন্ত্রী পবনসিংহ ঘাটোয়ারকে ১ লাখ ৮৫ হাজার ভোটে হারিয়ে তাক লাগিয়ে দেন তিনি।
২০১৯ এর লোকসভা নির্বাচনে আসামের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের রেকর্ডে জয় লাভ করেন রামেশ্বর। এবার সেই একই প্রতিপক্ষ পবনসিংকে ৩ লাখ ৬৪ হাজার ৫৬৬ ভোটে হারিয়েছেন রামেশ্বর।
এমন বিপুল ভোটে প্রতিপক্ষকে হারানোয় নরেন্দ্র মোদির হৃদয়ে স্থান করে নিয়েছেন রামেশ্বর। তার এমন জনপ্রিয়তাকে কাজে লাগাতেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রামেশ্বরকে স্থান কর দিয়েছেন মোদি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, মন্ত্রী হয়ে গেলেও জীবনযাপনে তেমন একটা পরিবর্তন ঘটেনি রামেশ্বরের।
সুযোগ পেলেই চা বাগানের সেই ছোট ঘরে গিয়ে মা আর ভাইয়ের সঙ্গে থাকেন তিনি।
গত বৃহস্পতিবার ছেলেকে শপথ নিতে দেখে আপ্লুত হয়ে রামেশ্বরের মা সংবাদমাধ্যমকে জানান, এখন অভাব নেই তাদের। কচু শাকও সারা মাস ধরে খেতে হয় না। তবে বিলাসী জীবনও উপভোগ করছেন না তারা। তেমন ইচ্ছাও নেই তাদের। শুধু একটাই ইচ্ছা তার, রামেশ্বরের জন্য ভালো একটা পাত্রী খুঁজছেন তিনি। যত জলদি পুত্রবধূ আনতে চান ঘরে।
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- শিশুদের জন্য ট্রাম্প অ্যাকাউন্ট’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
- ওজনপার্কে বাংলাদেশি লেস্টুরেন্টে বোমা নিক্ষেপ
- নিউইয়র্কে ‘রাজাকার’ নামে গাড়ির প্লেট
- নিউইয়র্কে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ৯ আগস্ট
- আশার বাণীতেই থাকলো যুক্তরাষ্ট্র বিএনপি
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মিশরকে `ডাকাতি` করে হারানো হয়েছে: মেয়র মামদানি
- আজকাল ৯৩০
- নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় হাতবোমা নিক্ষেপ
- আবারও মেলোনিকে কটাক্ষ করলেন ট্রাম্প
- চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী
- স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা
- দুই দেশে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের
- গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ
- ৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ
- আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী
- আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
- ‘ওসমান হাদীকে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করে জুবায়ের’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
