ওয়ালমার্টের স্টোরে মানুষের বদলে রোবট
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯
তথ্যপ্রযুক্তির উন্নয়নের ফলে ক্রমেই এখন বিভিন্ন প্রতিষ্ঠানে মানুষের বদলে জায়গা করে নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। এখন অনেক প্রতিষ্ঠানই মানুষের বদলে রোবট দিয়ে কাজ করাচ্ছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক মাল্টিন্যাশনাল কোম্পানি ওয়ালমার্ট জানিয়েছে, তাদের স্টোরগুলোতেও এখন থেকে মানুষের বদলে থাকবে রোবট। প্রাত্যহিক সব কাজ মানুষের বদলে রোবটই পরিচালনা করবে। খুব গর্বের সঙ্গেই এই ঘোষণা দিয়েছে ওয়ালমার্ট।
বিভিন্ন সেলফের তালিকা এবং স্টোরে যেসব বক্স আসবে সেগুলো স্ক্যানিং করবে এসব রোবট। পুনরাবৃত্তি, অনুমাননির্ভর এবং ম্যানুয়াল বিভিন্ন কাজে মানুষের জায়গা দখল করে নেবে এসব রোবট। এর ফলে এসব কাজে আগে যে পরিমান কর্মী লাগত তা কমে আসবে।

খরচ কমাতেই রোবট দিয়ে কাজ করার পরিকল্পনা করেছে ওয়ালমার্ট। বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে শ্রমিকদের পেছনে অনেক অর্থ খরচ হয়। কিন্তু মানুষের বদলে রোবট দিয়ে কাজ করালে খরচ অনেক কমে যাবে। একবার একটা রোবট কিনে নিলে সেটা দীর্ঘমেয়াদী কাজে ব্যবহৃত হবে যা মানুষের ক্ষেত্রে সম্ভব নয়।
এছাড়াও রোবটের কোন সুযোগ সুবিধার প্রয়োজন নেই, তাদের কোন ছুটির দরকার হয় না এমনকি রোবট কখনও অসুস্থও হয় না। তারা কখনও ভালো সুযোগ বা চাকরির কথা বলে চাকরি ছাড়বে না, কোন অভিযোগ করবে না এমনকি খাবারের জন্যও কোন বিরতি নেবে না। অর্থাৎ একটি রোবট দিন রাত ২৪ ঘণ্টাই সমানতালে কাজ করতে সক্ষম যা মানুষের পক্ষে সম্ভব নয়।

সম্প্রতি ম্যাককিনসেই অ্যান্ড কোং নামের একটি বৃহত্তম পরামর্শক প্রতিষ্ঠান একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, রোবট এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির প্রভাবে ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী প্রায় ৮০ কোটি শ্রমিক ক্ষতিগ্রস্ত হবে এবং চাকরি হারাতে পারে। অপরদিকে, এসব প্রযুক্তির প্রভাবে ২০৩০ সালের মধ্যে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই প্রায় সাড়ে সাত কোটি মানুষ চাকরি হারাতে পারে।

গবেষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মধ্যবিত্ত লোকদের জন্য এটা সবচেয়ে চিন্তার বিষয়। প্রযুক্তির কারণে দক্ষ শ্রমিকদেরও চাকরি হারানোর আশঙ্কা তৈরি হবে। আইনজীবী, ব্যাংকার, হিসাবরক্ষক, চিকিৎসক, ট্রাক এবং ক্যাব চালকসহ বিভিন্ন পেশায় প্রচুর পরিমানে রোবট দিয়ে কাজ চালানো হবে।
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
