ওয়ার্নের হ্যাটট্রিক সেঞ্চুরিতে উড়ে গেল পাকিস্তান
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০১৯
‘দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো’-অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের জীবনে একটি কালো দাগ বসিয়ে দিয়ে গেছে ফিক্সিং কেলেঙ্কারি। যে কেলেঙ্কারির কালো দাগ হয়তো আজীবন বয়ে নিয়ে বেড়াতে হবে ওয়ার্নারকে। কিন্তু মাঝে মাঝে এমন কালো দাগকেও নিমিষেই মিইয়ে দেয়া যায় কিছু জিনিস দিয়ে। সেটারই যেন সন্ধান পেয়ে গেলেন ওয়ার্নার। দীর্ঘ এক বছর জাতীয় দল তথা আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকার ফলেও এতটুকু কমেনি ওয়ার্নারের ব্যাটের ধার। পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে এসেই বুঝিয়ে দিলেন কেন তাকে সময়ের অন্যতম সেরা ওপেনার বলা হয়।
অনবদ্য সেঞ্চুরি করে যখন আকাশে উড়ছিলেন ওয়ার্নার তখনই লেখা হয়ে গেছে পাকিস্তানের বিদায়। তার সেঞ্চুরিতেই যেন অস্ট্রেলিয়ার কাছে উড়ে গেল নখদর্পহীন পাকিস্তান।
পাকিস্তান চাইলেই ম্যাচটা নিজেদের করে নিতে পারতো শুরুতেই। কিন্তু অধিনায়ক সরফরাজ পেস বোলিং উপযোগী পিচে অবধারিতভাবেই বোলিং নেন। তবে তার দলের পেসাররা একদমই হতাশ করে তাকে। এমন বাজে পেস বোলিং হয়তো এর আগে তেমন একটা দেখা যায়নি পাকিস্তানের হয়ে বিশ্বকাপে। এক মোহাম্মদ আমির ছাড়া কোনো পেস বোলারই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। আর এটিরই সুযোগ নেন অজি দুই ওপেনার।
টনটনের ছোট্ট মাঠের ফায়দা লুটে। পাকিস্তানি বোলারদের বাউন্ডারি ওভার বাউন্ডারি মারতে থাকেন ফিঞ্চ এবং ওয়ার্নার। আগের তিনটি ইনিংসে যথাক্রমে ৮৯, ৩ ও ৫৬ রান তুললেও ধীরগতিতে ব্যাটিং করার জন্য সমালোচনা পেতে হয় ওয়ার্নারকে। অথচ তার সহজাত ব্যাটিংই হল মারকুটে। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে থাকায় এটার সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় নিচ্ছিলেন।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও ওয়ার্নার ছিলেন বেশ সাবধানী। দ্বিতীয় ওভারে শাহিন আফ্রিদির বলে চার মেরে নিজের চারের খাতা খুলেন ওয়ার্নার। কিন্তু তার থেকেও বেশি মারমুখী ছিলেন অধিনায়ন অ্যারন ফিঞ্চ। প্রথম দশ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫৬ রান তোলে অস্ট্রেলিয়া যেখানে ফিঞ্চের ছিল ২২ রান। অথচ এরপরের দশ ওভারে ফিঞ্চ রুঢ়মূর্তি ধারণ করেন। ১৫ ওভারে অস্ট্রেলিয়ার রান যখন ৯১ তখন পরের ওভার করার জন্য আসেন মোহাম্মদ হাফিজ।
হাফিজের ওই ওভারেই দুটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে ৬৩ বলে তুলে নেন নিজের ২৩তম অর্ধশতক। অস্ট্রেলিয়া ১৬ ওভারেই ১০৭ রানে পৌছে যায়। ২২তম ওভারে ওয়ার্নার যখন হাসান আলীকে চার মেরে ৫১ বলে নিজের হাফসেঞ্চুরি পুর্ণ করেন তখন ফিঞ্চের রান ৮২। যখন তাকে চোখ রাঙানি দিচ্ছিল এবারের বিশ্বকাপে তার প্রথম সেঞ্চুরির ঠিক তখনই আঘাত হানেন মোহাম্মদ আমির। কভারে হাফিজের কাছে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক। দলকে ১৪৬ রানে রেখে ২২তম ওভারে যখন আউট হন ফিঞ্চ এরপরে কিছুটা ঝিমিয়ে পড়ে অজিদের রান তোলার গতি।
২৪তম ওভারে হাসান আলীকে টানা দুটি চার হাঁকান ওয়ার্নার। ২৮তম ওভারে শোয়েব মালিককে একটি ছক্কা ও একটি চার হাঁকিয়ে পৌছে যান ৮০ রানে। এর পরের ওভারেই স্মিথকে ১০ রানে ফেরান হাফিজ। এরপর শুরু হয় ম্যাক্সওয়েল ঝড়। খাজা, শন মার্শকে টপকে টু ডাউনে ম্যাক্সওয়েল ১০ বলে দ্রুত গতির ২০ রান করে শাহিন আফ্রিদির শিকারে পরিণত হন। অপরপ্রান্তে তখন ওয়ার্নার ব্যাট করছেন ৯৪ রান নিয়ে।
৩৫ তম ওভারে শাহিন আফ্রিদিকে কিপার এবং প্রথম স্লিপের মাঝে দিয়ে ভাগ্যপ্রসূত চার মেরে পেয়ে যান কাঙ্ক্ষিত সেই শতক। ওয়ার্নারের ওয়ানডে ক্যারিয়ারের ১৫তম শতক এটি। মজার ব্যাপার হলো পাকিস্তানের বিপক্ষে এ নিয়ে টানা তিন ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি করলেন ওয়ার্নার। এর আগে ২০১৭ সালের ২২ জানুয়ারি সিডনিতে পাকিস্তানের বিপক্ষে করেছিলেন ১৩০ রান, ২৬ জানুয়ারিতে এডিলেডে করেছিলেন ১৭৯ রান। এই দুই ম্যাচের পর আজকেই পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেললেন এবং সেঞ্চুরির হ্যাটট্রিক পূর্ণ করলেন। আরো মজার ব্যাপার হলো টেস্টেও পাকিস্তানের বিপক্ষে শেষ তিন ইনিংসে দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন ওয়ার্নার।
সেঞ্চুরি হাঁকিয়ে নিজের ইনিংসকে বেশি দূর নিয়ে যেতে পারেননি ওয়ার্নার। শতরানের সঙ্গে আর ৭ রান যোগ করে ১০৭ রানে শাহিন আফ্রিদির বলে ডিপ পয়েন্টে ইমামের কাছে ক্যাচ দিয়ে আউট হন ওয়ার্নার। অসাধারণ এই ইনিংসটিকে ওয়ার্নার সাজান ১১টি চার ও ১টি ছক্কায়। ওয়ার্নার যখন দলকে ৩৮ ওভারে রেখে আউট হন, তখন দলের রান ৪ উইকেট হারিয়ে ২৩৪ রান। নিশ্চিত ভাবেই অজিদের চোখে তখন সাড়ে তিনশোর বেশি করার স্বপ্ন। কিন্তু সেটা মিইয়ে যায় শেষ দিকে পাকিস্তানি পেসারদের বিধ্বংসী বোলিংয়ে।
শেষ দশ ওভারে মাত্র ৫১ রান নিতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। এবং এক ওভার বাকি থাকতেই তারা অল আউট হয় ৩০৭ রানে। অজিদের এই সর্বনাশটা একাই করেন মোহাম্মদ আমির। যেখানে পাকিস্তান বোলাররা বেধরক মার খেয়েছে সেখানে স্রোতের বিপরীতে আমির বোলিং করে ১০ ওভারে মাত্র ৩০ রান দিয়ে নেন ৫ উইকেট। যেটি আমিরের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট শিকার। শন মার্শ ২৩ ও এলেক্স ক্যারি করেন ২০ রান।
ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পাওয়া ডেভিড ওয়ার্নার বলেন, আমার কাছে মনে হয়েছে আরো কিছুক্ষণ ক্রিজে থাকা দরকার ছিল। ৭০ বল বাকি থাকতে আমি আউট হয়েছি যেটা খুব হতাশাজনক ছিল আমার জন্য। কিন্তু আমির বেশ ভালো বোলিং করেছে। সে ভালো লাইনে বোলিং করে আমাদের পরীক্ষা নিয়েছে। বেশ সাহসীকতার পরিচয় দিয়েছে আমির এবং সে এটার পুরস্কারও পেয়েছে। আমাদের ৫০ ওভার পুরো ব্যাটিং করা উচিত ছিল। ৩৪০-৩৫০ করাটা উচিত ছিল কিন্তু পাকিস্তানি বোলাররা ভালো বোলিং করেছে। তাদের সেকেন্ড বোলিং স্পেল ছিল অসাধারণ। এটি উইকেটে আগেও খেলা হয়েছে। বল কিছুটা মুভ করে এখানে। বল খুব সোজা এসেছে আমার যে কারণে আমি উইকেট ছেড়ে খেলতে পারিনি। প্রথম দিকে মুভমেন্ট ছিল কিন্তু পরে কমে সে। একজন ব্যাটসম্যানের কাছে বিশ্বকাপে সেঞ্চুরি করাটা বিশেষ কিছু। পাকিস্তানও চেষ্টা করেছে কিন্তু আমাদের বোলাররা দারুণ বোলিং করেছে। অসাধারণ ম্যাচ ছিল এটি।
৪১ রানের এই জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে টানা ৯ ওয়ানডে ম্যাচ জেতার রেকর্ড গড়লো অস্ট্রেলিয়া। ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে কোন ম্যাচ হারেনি তারা।
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
