ওরা আমার চুল নাই করে দিয়েছে—টাইমের প্রচ্ছদ নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫
সর্বশেষ সংখ্যার প্রচ্ছদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। কিন্তু এই ছবি পছন্দ না হওয়ায় ম্যাগাজিনটির ওপর ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। দাবি করেছেন—ছবিতে তাঁর চুল ‘গায়েব’ করে দেওয়া হয়েছে।
ট্রাম্পের মতে, ছবির নিচ থেকে তোলা অ্যাঙ্গেলটি ছিল ‘অত্যন্ত বাজে’। আর ছবিটি এমনভাবে দেখানো হয়েছে যে, তাঁর মাথার ওপরের অংশটি ‘ভাসমান ছোট্ট মুকুটের মতো’ লাগছে।
নিজের ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘ওরা আমার চুল নাই করে দিয়েছে। তারপর মাথার ওপরে কিছু একটা বসিয়েছে যা ছোট্ট ভাসমান মুকুটের মতো দেখাচ্ছে। একেবারে অদ্ভুত! নিচ থেকে তোলা ছবি আমি কখনোই পছন্দ করিনি। কিন্তু এটা তো একেবারে ভয়ংকর ছবি। একে অবশ্যই ধিক্কার জানাতে হয়। ওরা কী করছে, আর কেন করছে?’
ছবির সমালোচনা করলেও টাইম ম্যাগাজিনে প্রকাশিত নিজের ওপর লেখা প্রতিবেদনটিকে ‘তুলনামূলকভাবে ভালো গল্প’ বলে স্বীকার করেছেন ট্রাম্প।
এর আগে গত ফেব্রুয়ারিতেও টাইম ম্যাগাজিনকে আক্রমণ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সে সময় প্রকাশিত সংখ্যায় ওভাল অফিসে বসা সরকারি দক্ষতা অফিসের প্রধান ইলন মাস্কের একটি ছবি ছেপেছিল টাইম। তখন বিদ্রূপ করে ট্রাম্প বলেছিলেন, ‘টাইম ম্যাগাজিন কি এখনো টিকে আছে? আমি তো ভাবতাম ওরা বন্ধ হয়ে গেছে।’
টাইম ম্যাগাজিনের নতুন সংখ্যাটির শিরোনাম ‘হিজ ট্রিয়াম্ফ’ বা ‘তাঁর বিজয়’। এটি প্রকাশিত হয়েছে এমন এক সময়ে, যখন ট্রাম্পকে গাজা যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি সম্পন্ন করার কৃতিত্ব দেওয়া হচ্ছে। ইসরায়েল ও হামাসের মধ্যে ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া এই সংঘাত অবসানে এই সমঝোতা ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েলের পক্ষ থেকে ট্রাম্পকে এবারের নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি উঠেছিল। ট্রাম্প অবশ্য দাবি করেছেন, তিনি শুধু গাজা যুদ্ধই নয়, বিশ্বজুড়ে আরও ছয়টি যুদ্ধ থামিয়েছেন।
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
