ওবামা বিদ্বেষের কারণেই ইরানবিরোধী পদক্ষেপ ট্রাম্পের!
প্রকাশিত: ১৫ জুলাই ২০১৯
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি ভয়াবহ বিদ্বেষের কারণেই বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে ওয়াশিংটনকে প্রত্যাহার করে নিয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত স্যার কিম ড্যারোচ।
সম্প্রতি তার বেশ কিছু গোপনীয় ইমেইল ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় রাষ্ট্রদূতের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। ফাঁস হয়ে যাওয়া মেইলগুলোতে তিনি বর্তমান মার্কিন ট্রাম্প প্রশাসনকে ‘অপদার্থ’ ও ‘অযোগ্য’ বলে মন্তব্য ও তীব্র সমালোচনা করেছিলেন। এরইমধ্যে রোববার দ্য মেইল আবার নতুন করে নথি ফাঁস করেছে। স্কটল্যান্ড ইয়ার্ডের সতর্কতা সত্ত্বেও নতুন নথি ফাঁস করেছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি। - খবর বিবিসি
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২০১৮ সালে তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে পারমাণবিক চুক্তি বহাল রাখার অনুরোধ জানানোর পর ফাঁস হওয়া মেমোটি লিখেছিলেন স্যার কিম ড্যারোচ। এতে ট্রাম্পের পদক্ষেপকে ‘কূটনৈতিক বিপর্যয়’ বলে আখ্যা দেন তিনি।
২০১৫ সালের জুনে ভিয়েনায় ইরানের সঙ্গে নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন (পি-ফাইভ) ও জার্মানি (ওয়ান) পরমাণু চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সীমিত রেখে পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেয় তেহরান। ওবামা আমলে স্বাক্ষরিত এই চুক্তিকে ‘ক্ষয়িষ্ণু ও পচনশীল’ আখ্যা দিয়ে গেল বছরের মে মাসে তা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর নভেম্বরে তেহরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়।
দ্য মেইল জানিয়েছে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্র সফর থেকে পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ব্রিটেনে ফিরে আসার পর স্যার কিম লিখেছেন প্রেসিন্টে ট্রাম্প ‘ব্যক্তিগত কারণে’ পারমাণবিক চুক্তি বাতিল করতে চাইছেন বলে মনে হচ্ছে। কারণ এই চুক্তি স্বাক্ষর করেছিলেন তার পূর্বসূরি বারাক ওবামা। ব্রিটিশ দূত নথিতে বলেন, চুক্তি থেকে প্রত্যাহার করে নেওয়ার পর কী করা হবে তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট উপদেষ্টাদের ও হোয়াইট হাউসের প্রতিদিনের কৌশল নির্ধারণ করা ছিল না।
এক সপ্তাহ আগে ব্রিটিশ দূত স্যার কিম ড্যারোচের প্রথম একটি নথি ফাঁস হয়। তাতে তিনি ট্রাম্প প্রশাসনকে ‘অদ্ভুত এবং নিষ্ক্রিয়’ আখ্যা দিয়েছেন। এর জেরে স্যার কিমকে ‘ভেরি স্টুপিড গাই’ অভিহিত করেন ট্রাম্প। নথি ফাঁসের জের ধরে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে ব্রিটিশ সরকার। উদ্ভূত পরিস্থিতিতে কাজ চালিয়ে যাওয়া অস্ভব বলে মন্তব্য করে গত বুধবার পদত্যাগ করেন ব্রিটিশ দূত স্যার কি ড্যারোচ।
এই ঘটনার জেরে আর কোনও ফাঁস হওয়া কূটনৈতিক নথি প্রকাশের বিষয়ে সংবাদমাধ্যমকে সতর্ক করে দেয় ব্রিটিশ গোয়েন্দা সংস্থা স্কটল্যান্ড ইয়ার্ড। যে সব সাংবাদিক সাবেক ব্রিটিশ দূতের যোগাযোগের বিস্তারিত ফাঁস করে দেবেন তারা রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগের মুখে পড়বেন বলে সতর্ক করা হয়। ওই সতর্কতা সত্ত্বেও নতুন স্যার কিম ড্যারোচের নতুন নথি ফাঁস করে দিল।
- নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় হাতবোমা নিক্ষেপ
- আবারও মেলোনিকে কটাক্ষ করলেন ট্রাম্প
- চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী
- স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা
- দুই দেশে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের
- গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ
- ৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ
- আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী
- আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
- ‘ওসমান হাদীকে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করে জুবায়ের’
- যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে ২৫ জনের মৃত্যু
- ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট
- যুক্তরাজ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ইসরায়েলের হাত ছাড়ছে যুক্তরাষ্ট্র?
- ব্রাজিল এমন এক দল, যাকে চিরকাল হৃদয়ে বহন করব: তটিনী
- বান্দরবানে ১০ জুলাই পর্যন্ত পর্যটক ভ্রমণ নিষিদ্ধ
- খেলা শেষ, খোদা হাফেজ: মাহফুজ আলম
- মুসলিম কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ
- দুই দশক পর গাজার শাসনভার ছাড়ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী
- সোনা চোরাচালানে ৫০ মাফিয়া
- এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ
- সৌদি আরবে জমি কেনার সুযোগ
- ঝুঁকি নিয়ে চালু হচ্ছে রূপপুর, কয়েকটি চুক্তি নিষ্পন্ন হয়নি
- গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
- একযোগে ৩৮ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি
- পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল
- তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা
- কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
