ওআইসিতে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের আহ্বান বাদশাহ সালমানের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১ জুন ২০১৯
শুক্রবার বিকেলে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) ১৪তম সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের প্রথম দিনেই ভাষণ দিয়েছেন সৌদির দুই পবিত্র মসজিদের প্রধান এবং সৌদির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।
ভাষণে মুসলিম দেশগুলোকে সন্ত্রাস এবং সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে একত্রে যুদ্ধ করার আহ্বান জানিয়েছেন বাদশাহ সালমান। সম্মেলনে আরব আমিরাতের জলসীমায় সৌদির চারটি জাহাজে নাশকতার ঘটনা এবং সৌদির তেল স্টেশনে ড্রোন হামলার ঘটনার কথা তুলে ধরা হয়।
বাদশাহ সালমান জোর দিয়ে বলেন, সৌদির তেল স্টেশনে হামলার ঘটনা শুধু সৌদি আরব বা আরব আমিরাতের বিরুদ্ধে নয় বরং তা পুরো বিশ্বের বিরুদ্ধে। তিনি বলেন, ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরাই তেল স্টেশনে হামলার পেছনে দায়ী।
বাদশাহ সালমান আরও বলেন, ড্রোন হামলা সামুদ্রিক নিরাপত্তা এবং বৈশ্বিক তেল সরবরাহের ক্ষেত্রে হুমকি তৈরি করেছে। তিনি আরও বলেন, দুটি তেলের ট্যাংকারসহ সৌদির চার জাহাজে নাশকতার ঘটনা এই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা এমনকি আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রেও ভয়ানক হুমকিস্বরূপ।
বাদশাহ সালমান বলেন, ওআইসির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা স্মরণ করতে চাই যে, আল আকসা মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করেই এই সংস্থার যাত্রা শুরু হয়েছিল। আল আকসা এখনও বেদখল হয়ে আছে। নিয়মিত সেখানে আক্রমণ চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, ফিলিস্তিনের হাত ধরেই ওআইসির ভিত্তিপ্রস্তর তৈরি হয়েছে। ফিলিস্তিনি জনগণের অধিকার আদায়ই আমাদের মূল লক্ষ্য।
সন্ত্রাসের বিরুদ্ধে যৌথভাবে কাজ করার প্রচেষ্টা ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, মুসলিম উম্মাহ এবং পুরো বিশ্বের জন্য সবচেয়ে বড় যে হুমকি তা হচ্ছে চরমপন্থা এবং সন্ত্রাস। আমাদের একত্র হয়ে সন্ত্রাস এবং এর সমর্থকদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। একই সঙ্গে সন্ত্রাসে অর্থায়ন বন্ধ করতে হবে।
ওই সম্মেলনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ওআইসির মহাসচিব ইউসুফ আল ওথাইমেন।
এদিকে বিশ্বের অন্যান্য মুসলিম নেতাদের সঙ্গে ওআইসির ১৪তম সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চার দিনের সরকারি সফরে শুক্রবার বিকেলে সৌদি আরব পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- শিশুদের জন্য ট্রাম্প অ্যাকাউন্ট’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
- ওজনপার্কে বাংলাদেশি লেস্টুরেন্টে বোমা নিক্ষেপ
- নিউইয়র্কে ‘রাজাকার’ নামে গাড়ির প্লেট
- নিউইয়র্কে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ৯ আগস্ট
- আশার বাণীতেই থাকলো যুক্তরাষ্ট্র বিএনপি
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মিশরকে `ডাকাতি` করে হারানো হয়েছে: মেয়র মামদানি
- আজকাল ৯৩০
- নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় হাতবোমা নিক্ষেপ
- আবারও মেলোনিকে কটাক্ষ করলেন ট্রাম্প
- চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী
- স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা
- দুই দেশে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের
- গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ
- ৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ
- আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী
- আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
- ‘ওসমান হাদীকে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করে জুবায়ের’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
