ঐক্যফ্রন্টে ভাঙন, বিব্রত বিএনপির শীর্ষ নেতারা
প্রকাশিত: ১০ মে ২০১৯
মনোনয়ন বাণিজ্যের লক্ষ্যে একাদশ নির্বাচনে গড়ে তোলা ঐক্যফ্রন্টে ভাঙন ধরায় ‘টালমাটাল’ অবস্থায় বিএনপি। মাত্র দুই দিনের ব্যবধানে ২০ দলীয় জোটের অন্যতম শরিক আন্দালিভ রহমান পার্থের জোট ত্যাগের ঘোষণা এবং জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক বঙ্গবীর কাদের সিদ্দিকীর জোট ছাড়ার আলটিমেটাম ভাবিয়ে তুলেছে বিএনপিকে।
জানা গেছে, বিষয়টি নিয়ে খুবই বিব্রত বিএনপির শীর্ষ নেতারা। গত দুই দিন এ নিয়ে দলীয় ফোরামের আনুষ্ঠানিক আলোচনা না হলেও নিজেদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনায় বিষয়টি ঘুরে ফিরে আসছে।
২০১২ সালের ১৮ এপ্রিল বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট বিলুপ্ত করে ১৮ দলীয় জোট গঠন করা হয়। পুরনো শরিক বিএনপি, জামায়াত, ইসলামী ঐক্যজোট, বিজেপি, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে জোটে যোগ দেয় এলডিপি, কল্যাণ পার্টি, জাগপা, এনপিপি, লেবার পার্টি, এনডিপি, বাংলাদেশ ন্যাপ, মুসলিম লীগ, ইসলামিক পার্টি, ন্যাপ ভাসানী, ডেমোক্রেটিক লীগ (ডিএল) ও পিপলস পার্টি (পিএল)।
পরবর্তী সময় এই জোটের সঙ্গে জাতীয় পার্টি (কাজী জাফর) ও বাংলাদেশের সাম্যবাদী দল যোগ দিলে তা ২০ দলীয় জোটে রূপ নেয়।
কিন্তু এই জোটের অখণ্ডতা রক্ষা করা সম্ভব হয়নি বিএনপির পক্ষে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বয়কট করায় জোটের কয়েকটি শরিক দলের মধ্যে অসন্তোষ দেখা দেয়। সেই অসন্তোষের জের ধরে ২০১৪ সালের আগস্ট মাসে বিএনপি জোট থেকে বেরিয়ে যায় শেখ শওকত হোসেন নীলুর নেতৃত্বাধীন এনপিপি। ওই সময় তার সঙ্গে যোগ দেয় বিএনপি জোটের আরও দুই শরিক দল শেখ আনোয়ারুল হকের নেতৃত্বাধীন ন্যাপ ভাসানী এবং আলমগীর মজুমদারের নেতৃত্বাধীন এনডিপি (একাংশ)। এই তিন দলসহ আরও কয়েকটি দল নিয়ে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) নামে একটি জোট গড়ে তোলার চেষ্টা করেন শেখ শওকত হোসেন নীলু।
এরপর বিএনপি জোটে সব চেয়ে বড় ফাটল দৃশ্যমান হয় ২০১৬ সালের ৭ জানুয়ারি। সেদিন ২০ দলীয় জোটের তৃতীয় শক্তি ইসলামী ঐক্যজোট বিএনপির সঙ্গ ত্যাগ করে। তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দিতে বিকল্প আরেকটি ইসলামী ঐক্যজোট গঠন করে বিএনপি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগে বিএনপি জোট থেকে বেরিয়ে যায় জেবেল রহমান গানির নেতৃত্বাধীন বাংলাদেশ ন্যাপ ও খন্দকার গোলাম মোর্ত্তজার নেতৃত্বাধীন এনডিপি। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে জোট শরিকদের এই সরে পড়া বিএনপিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়।
সর্বশেষ ৬ মে বিএনপি জোট থেকে সদলবলে বেরিয়ে যান আন্দালিভ রহমান পার্থ। জাতীয় ঐক্যফ্রন্টকে অতিমাত্রায় গুরুত্ব দেওয়া এবং জোটের সঙ্গে কোনো ধরনের আলাপ-আলোচনা ছাড়াই বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণ মেনে নিতে পারেননি তিনি।
পুরাতন শরিক হারানোর এই ধাক্কা সামলে ওঠার আগেই বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডেকে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম প্রধান শরিক বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী জোট ছাড়ার আলটিমেটাম দেন। জোটের সঙ্গে আলোচনা ছাড়াই গণফোরাম ও বিএনপির সাত বিজয়ী প্রার্থী শপথ গ্রহণ করায় তিনি এ আলটিমেটাম দেন।
বিশ্লেষকরা বলছেন, বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দল বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ ও আন্দালিভ রহমান পার্থের বিজেপি ছাড়াই চলতে পারে। কিন্তু যে মুহূর্তে বিএনপি নেতারা বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার চেষ্টা চালাচ্ছেন, সেই মুহূর্তে এই দুই আলোচিত ব্যক্তির জোট ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত দলটিকে চিন্তায় ফেলে দেবে।
এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান বলেন, ‘সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সম্মিলিত প্রচেষ্টা এবং সম্মতির ভিত্তিতে আমরা জোট গঠন করেছিলাম। সেখানে সবাই স্বতঃপ্রণোদিত হয়ে এসেছিলেন। এখন আবার তারা নিজেদের মতো করে চলে যাচ্ছেন। রাজনীতিতে এটা অস্বাভাবিক কোনো ঘটনা নয়। তাছাড়া কেউ চলে গেলে তো জোর করে রাখাও যাবে না।’
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এটা ঠিক যে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ার অব্যহত চেষ্টার মধ্যেই দুয়েকটি রাজনৈতিক দল যদি জোট ছেড়ে যায়, সেটা কিছুটা হলেও বিরূপ প্রভাব ফেলবে।
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রভাব বাড়ছে
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
