এসপির উদ্যোগে এবার চাষাঢ়ার মোড়ের স্ট্যান্ড সরলো মিশনপাড়ায়
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০১৯
নারায়ণগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া এলাকার ফুটপাত অবমুক্ত করা এবং অবৈধ স্ট্যান্ডগুলো সরিয়ে নেয়ার দাবি ছিল দীর্ঘদিনের। অবশেষে নারায়ণগঞ্জ নগরবাসীর সেই প্রাণের দাবিতে বাস্তবে রূপ দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ। পুলিশ সুপারের উদ্যোগের ফলে চাষাঢ়া মোড়ের পৌর সুপার মার্কেটের সামনে থাকা স্ট্যান্ডগুলো সরানো হয়েছে শহরের মিশনপাড়া এলাকায়।
৪ ফেব্রুয়ারী সোমবার সকাল ৯টায় শহরের মিশনপাড়া মোড়ে গিয়ে দেখা যায় ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মোঃ শরফুদ্দিনের নেতৃত্বে মিশনপাড়া মোড় এলাকায় শীতলক্ষ্যা, দুরন্ত, লেগুনা, টেম্পু ও সিএনজি চালিত বেবীট্যাক্সিগুলোকে একটা শৃঙ্খলায় আনার কাজ করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এসময় পরিবহন মালিক সমিতির নেতা দিদারসহ অন্যরা উপস্থিত ছিলেন। এসময় টিআই শরফুদ্দিন কোন পরিবহন কোথায় অবস্থান করবে সেটার দিক নির্দেশনা দেন। এছাড়া শিমরাইল মোড়ে গমনকারী শীতলক্ষ্যা ও দুরন্ত পরিবহনের বাস ও লেগুনাগুলো যাতে চাষাঢ়া গোলচত্বরের দিকে না যায় সে বিষয়েও দিকনির্দেশনা দেন।
জানা গেছে, জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ নারায়ণগঞ্জে যোগদানের পর থেকেই ধীরে ধীরে কঠোর হতে শুরু করছেন সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে। ইতোমধ্যে গার্মেন্টস সেক্টরে শ্রমিক নেতাদের দৌরাত্ম্য কমে এসেছে এবং মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধেও বিভিন্ন অভিযান পরিচালিত হচ্ছে। পূর্বের তুলনায় সন্ত্রাস ও মাদক ব্যবসা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। পাশাপাশি জেলা পুলিশ সুপার চাষাঢ়া এলাকায় যানজট দূর করা ও ফুটপাতকে হকারমুক্ত করার জন্য কাজ করে যাচ্ছেন।
গত ১০ জানুয়ারি চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রেস ব্রিফিং করে মাদক, ভূমিদস্যু ও হকার উচ্ছেদের ঘোষণা দেন জেলা পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদ। এসময় তিনি শহীদ মিনারের পবিত্রতা রক্ষায় কলেজের শিক্ষার্থীদের অযথা আড্ডা দিতে নিষেধ করেন। একই সাথে ভবিষ্যতে যেন ক্লাস চলাকালিন সময়ে আড্ডা দেয়া না হয় সে বিষয়ে সতর্ক করে দেন এবং শিক্ষার্থীদের পড়াশোনা করার পরামর্শ দেন। এর ৩ দিন পর গত ১৩ জানুয়ারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার ও তাছলিমুন নেছার নেতৃত্বে অভিযান চালিয়ে কয়েক জন শিক্ষার্থীকে ধূমপানের অপরাধে জরিমানা করেন। এরপর থেকেই ক্লাস চলাকালীন সময়ে শহীদ মিনারে তেমন একটা ছাত্র ও ছাত্রীদের উপস্থিতি থাকে না।
পুলিশ সুপারের ১০ জানুয়ারীর ওই ঘোষণার চাষাঢ়া এলাকার ফুটপাথ থেকে হকাররাও বসতে সাহস করেন না। তারা এখন রুটিন মোতাবেক সন্ধার পর বসে তবে চাষাঢ়া গোল চত্বরের পাশে বসতে পারে না।
পুলিশ সুপারে নির্দেশনায় অভিযানের ফলে শহরের বঙ্গবন্ধু সড়কে দীর্ঘদিন ধরে দখল করে থাকা সিএনজি স্ট্যান্ডও সড়ে যায়। যদিও মাঝে মাঝে তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে রাস্তার উপর দাঁড়িয়ে থাকেন। তবে সিএনজি স্ট্যান্ড সড়ে গেলেও চাষাঢ়া গোল চত্ত্বরের পাশে অবৈধভাবে গড়ে উঠা লেগুনা ও দূরন্ত স্ট্যান্ড উচ্ছেদ হচ্ছিল না। এবার সেই অবৈধ স্ট্যান্ডও উচ্ছেদ হয়েছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদের কঠোর নির্দেশনায় শেষ পর্যন্ত তারা টিকে থাকতে পারেনি।
৩ ফেব্রুয়ারী রোববার পুলিশ সুপারের নির্দেশনায় জেলা পুলিশ চাষাঢ়া গোল চত্ত্বরের পাশে অবৈধ গড়ে উঠা লেগুনা ও দূরন্ত বাসস্ট্যান্ড উচ্ছেদ করা হয়। ওই স্ট্যান্ডের গাড়িগুলো এখন মিশনপাড়া থেকে চলাচল করছে। ফলে গত দুইদিন চাষাঢ়া এলাকায় অন্যদিনের তুলনায় যানজটও কম ছিল। রাস্তা দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষের কিছুটা ভোগান্তির লাঘব হয়েছে।
এদিকে সচেতন নারায়ণগঞ্জবাসী মনে করছেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ যে ধরনের পদক্ষেপ নিয়েছেন সেগুলো বহাল থাকলে শহরের যানজট থাকবেনা বললেই চলে। কারণ ইতিমধ্যে নগরীতে যানজটের যে প্রকোপ ছিল তা নেই বললেই চলে। পুলিশ সুপারের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে সচেতন মহল।
- ‘আমি এনগেজড তবে বিয়ে হয়নি’
- যুক্তরাষ্ট্রে ভোটের নিয়ম কঠোর করার পক্ষে ট্রাম্প
- হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড উল্লেখ করে মানচিত্র প্রকাশ
- ইরান সংকটে পড়া ট্রাম্প কেন কিমের দিকে ঝুঁকছেন
- মৃত স্বামীকে শেষ দেখা দেখতে পারবেন কি দীপু মনি?
- ৫০ প্লট ৩৬ দখলদার
- নেপালের সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান
- তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত `রূঢ় ও অহংকারী`: বীণা সিক্রি
- আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
