এমবিবিএসের প্রশ্ন ও উত্তরপত্র হবে সেলাইবিহীন এক পাতায়
নিউজ ডেস্ক:
প্রকাশিত: ৭ অক্টোবর ২০১৯
সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের আসন্ন এমবিবিএস প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্রে কোনো সেলাই থাকবে না। বিগত বেশ কয়েক বছর যাবত ভর্তি পরীক্ষায় মোট ৮ পৃষ্ঠার সেলাই করা প্রশ্ন ও উত্তরপত্র থাকতো। তবে স্বাস্থ্য অধিদফতর প্রথমবারের মতো এবার এক পাতার (দুই পৃষ্ঠার) মধ্যে প্রশ্ন ও উত্তরপত্র ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে।
এবার এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর প্রত্যেকের জন্য এক সেট করে প্রশ্ন প্রণয়ন করা হবে। এছাড়া প্রত্যেক পরীক্ষার্থীর প্রশ্ন হবে ভিন্ন। ১০০টি প্রশ্ন থাকলেও কোন প্রশ্ন কোথায় বা কত নম্বরে থাকবে তা কোনো পরীক্ষার্থী বুঝতে পারবেন না।
শুধু তাই নয়, মাত্র এক পাতার প্রশ্ন ও উত্তরপত্র কোনো প্রেসে ছাপানো হবে না। অত্যন্ত কঠোর গোপনীয়তা রক্ষা করে অধিদফতরের নিজস্ব উদ্যোগে এ দুই পৃষ্ঠার প্রশ্ন ও উত্তরপত্র ছাপানো হবে।
আগে সেলাই করে ৮ পৃষ্ঠার প্রশ্ন ও উত্তরপত্র করায় সময় বেশি লাগতো, কাগজের জন্য খরচও বেশি হতো। তবে এবার এক পাতার প্রশ্ন ও উত্তরপত্রে খরচও কমবে, দ্রুত ছাপানো যাবে। এছাড়া সেলাই খুলে পৃষ্ঠা হারানোর কোনো ঝুঁকিও থাকবে না।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এসব তথ্য জানান। তিনি জানান, ১১ অক্টোবর (শুক্রবার) রাজধানীসহ দেশের ১৯টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিতব্য এ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন করার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি প্রায় সম্পন্ন। আগামীকাল (সোমবার) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক আসন্ন এমবিবিএস ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি নিয়ে মন্ত্রণালয়ে সাংবাদিকদের অবহিত করবেন।
চলতি বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় মোট আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ৭২ হাজার ৯২৮। ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় পদার্থ বিদ্যায় ২০, রসায়নে ২৫, জীব বিজ্ঞানে ৩০, ইংরেজিতে ১৫ এবং বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞানে ১০ নম্বর থাকবে।
অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব স্বাক্ষরিত বিশেষ বার্তায় বলা হয়, শতভাগ স্বচ্ছতা, নিশ্ছিদ্র নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করে ২০১৯-২০ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা গ্রহণের প্রস্তুতি কার্যক্রম প্রায় সম্পন্ন হয়েছে।
এদিকে ভর্তি পরীক্ষা উপলক্ষে গত ১ সেপ্টেম্বর থেকে সব কোচিং সেন্টার বন্ধ রয়েছে। পরীক্ষার দিন অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে প্রবেশপত্র, এইচএসসি/সমমানের পরীক্ষার প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড এবং রিফিল দেখা যায় এমন কালো বলপেনসহ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে।
সকাল সাড়ে ৯টার পর কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না এবং ঘড়ি ও মোবাইলসহ কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।
- মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার পুলিশ সুপার
- বরেণ্য অভিনেতা আতাউর রহমান আর নেই
- ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা `সাজানো` মনে করেন অনেক মার্কিন নাগরিক
- সড়কে অটোরিকশার নৈরাজ্য
- বাংলাদেশ কখনোই ভারতের জন্য হুমকি ছিল না
- আইআরজিসির অর্থের উৎস জানতে কোটি ডলারের পুরস্কার ঘোষণা
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ : ট্রাম্প
- ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত
- হামে কেন এত মৃত্যু
- বিদেশি হামলায় কিম ‘নিহত হলেই’ পারমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া
- প্রতিবেশী দেশের বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের গোলাবর্ষণ
- আবু ত্বহা-সাবিকুন নাহারের বিচ্ছেদ, গুরুতর ৪ অভিযোগ
- পয়ঃবর্জ্য নেই, ঝিলের পানি শোধন করেই চলছে দাশেরকান্দি এসটিপি
- পুলিশ কোনো দলের নয় চলবে আইন অনুযায়ী
- পাকিস্তানের মধ্যস্থতায় মার্কিন প্রস্তাবের জবাব দিল ইরান
- বিজয়সহ যেসব তারকা ভারতের মুখ্যমন্ত্রী হয়েছেন
- হলিউড মাতাবেন দিশা পাটানি
- কাতার ও কুয়েতে হামলা, ‘সরাসরি হুমকি’ বলছে আরব পার্লামেন্ট
- ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন, জোট বাঁধতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান
- হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু
- আন্তর্জাতিক বাংলা বইমেলা ২২ মে উদ্বোধন
- সাংবাদিকদের মুক্তির দাবিতে র্যালি
- বিউটিফুল লেডিস ইউএসএ’র বর্ষবরণ
- সভাপতি সোলাইমান ও সম্পাদক বদিউল
- আয় ব্যয়ের হিসেব প্রকাশের প্রতিশ্রুতি
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বর্ষবরণে ঐক্যের বার্তা
- মশিউর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও অনিক যুগ্ম সম্পাদক
- তারেক কূটনীতির উত্তাপে বরফ গলেনি মোদিদের
- ঢাকায় সংবাদ সম্মেলন
টরোন্টোতে ৪০তম ফোবানার ব্যাপক প্রস্তুতি - বাংলাদেশ সোসাইটির যৌথ সভা অনুষ্ঠিত
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- পঞ্চম-অষ্টমের সমাপনীর ফল ২৪ ডিসেম্বর
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ঢাবিতে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি
- আন্তর্জাতিক ফোরামে সিকৃবির শিক্ষার্থী
- এক যুগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
- আজকের সংখ্যা ৮৪৪
- তারুণ্যের বিজয় ভাবনা
- কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
- নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
- বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা
- জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা
- ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আটক
- এক ছাতার নিচে আসছে মাধ্যমিকের উপবৃত্তি
- কুবির বাংলা বিভাগে পিঠা পার্বণের আয়োজন
- দেশে আয় পাঠাতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
