এভারেস্টে মাত্রাতিরিক্ত পর্বতারোহীর ধাক্কাধাক্কি, নিহত ২
প্রকাশিত: ২৫ মে ২০১৯
বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠতে যাওয়া মাত্রাতিরিক্ত পর্বতারোহীর ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন।
ভারতীয় আরোহী অঞ্জলি কুলকার্নি বিশ্বের সর্বোচ্চ পর্বতটির চূড়ায় উঠতে গিয়ে ফিরে আসার পথে মারা যান বলে তার ছেলে শান্তনু কুলকার্নি গণমাধ্যম সিএনএনকে জানিয়েছেন। অন্যদিকে, আমেরিকান পর্বতারোহী ডোনাল্ড লিন ক্যাশ বুধবার চূড়াটি থেকে নামতে গিয়ে জ্ঞান হারিয়ে পড়ে নিহত হয়েছেন বলে জানিয়েছে নেপালি অভিযান কোম্পানি পাইওনিয়ার অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেড।
শুক্রবার এক প্রতিবেদন গণমাধ্যমটি জানায়, ৫৫ বছর বয়সী অঞ্জলি কুলকার্নি চূড়ায় ওঠার একেবারে শেষধাপ ক্যাম্প ফোরে ধাক্কাধাক্কির শিকার হন। প্রায় আট হাজার মিটার উঁচুতে অবস্থিত এই ক্যাম্প ফোর। আর যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের ৫৫ বছরের ক্যাশ আট হাজার ৭৭০ মিটার উঁচুতে পৌঁছানোর পর পড়ে যান বলে জানিয়েছে পাইওনিয়ার অ্যাডভেঞ্চার।
কোম্পানিটি জানায়, আমাদের পক্ষ থেকে তাকে বাঁচানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হয়। সবচেয়ে ভালো নির্দেশনা, পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ এবং চিকিৎসা সহায়তার পরও তাকে বাঁচানো যায়নি।
এদিকে, পর্বতারোহী নির্মল পুরজা বুধবার ইনস্টাগ্রামে এই পর্বতে মানুষের ভিড়ের একটি ছবি পোস্ট করেন। এই ছবিতে দেখা যায় চূড়ায় ওঠার পথে পর্বতারোহীরা গাদাগাদি করে এগিয়ে যাচ্ছেন।
তিনি লেখেন, ‘ডেথ জোন’ হিসেবে পরিচিত পর্বতটির শীর্ষস্থানের এই সারিতে ৩২০ জন কোনোরকমে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে।
তবে পর্বতারোহীর সংখ্যা বেশি হওয়ায় এসব মৃত্যুর ঘটনা ঘটছে বলে মানতে নারাজ নেপালের ট্যুরিজম ডিপার্টমেন্টের ডিরেক্টর জেনারেল ডান্ডুরাজ ঘিমিরে। তিনি এই ধরনের দাবি ভিত্তিহীন বলে মনে করেন।
ঘিমিরে বলেন, এখন সার্বিক পরিস্থিতি সবসময় সুবিধাজনক থাকছে না। তাই যখনই পরিস্থিতি অনুকূলে থাকছে, তখনই রওনা হচ্ছেন পর্বতারোহীরা। তিনি আরও বলেন, কয়েকদিনের খারাপ আবহাওয়ার পর গত ২২ মে সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকায় দুই শতাধিক পর্বতারোহী এভারেস্টের চূড়ায় আরোহণের উদ্দেশে রওনা হন।
এই মৌসুমে এভারেস্টে পর্বতারোহীদের মৃত্যুর প্রধান কারণ অধিক উচ্চতায় তাদের অসুস্থ হয়ে যাওয়া বলে উল্লেখ করেন নেপালের ট্যুরিজম ডিপার্টমেন্টের ডিরেক্টর জেনারেল।
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- যেসব কারণে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা
- মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পকে নিয়ে কমেডিয়ানদের ‘ব্যঙ্গ’
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-মার্কিনের জয়
- সিনেটে ৫৪ ও প্রতিনিধি পরিষদে ২২৫—উভয় কক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যা
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
