এবিপিসি’র সেমিনার অনুষ্ঠিত
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫
নিউইয়র্কঃ আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব ‘অবৈধ অভিবাসীদের বর্তমান পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে আয়োজন করেছিল ৫ এপ্রিল সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে। সেমিনারে প্রতিপাদ্য বিষয়ের উপর প্রবন্ধ লিখেন মিডিয়া কর্মী ও অভিনেতা শামীম শাহেদ এবং প্রবন্ধটি পাঠ করেন সাংবাদিক দর্পণ কবীর। আলোচ্য বিষয়ের ওপর প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন ইমিগ্রেশন বিষয়ক অ্যািটর্নি অশোক কর্মকার। সেমিনারে বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিবিদ গিয়াস আহমেদ, প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাঈদ, মানবাধিকার কর্মী রাসেল আহমেদ, ট্রাভেলস ব্যবসায়ী নজরুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি মনজুরুল হক মন্জু প্রমুখ। সেমিনারটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আবু বকর সিদ্দিক।
সেমিনারের প্রবন্ধে বলা হয়, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন যাবত অভিবাসন দ্বারা গঠিত এক জাতি। এরপরও এর নির্বাসন ও সীমান্ত নিয়ন্ত্রণ সম্পর্কিত নীতিগুলো গভীরভাবে বিতর্কিত। যেখানে এখন অবধি ৩০ লক্ষাধিক মামলা বিচারাধীন রয়েছে, সেখানে নতুন করে গ্রেফতার অভিযান পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলছে। যুক্তরাষ্ট্রে অভিবাসন ব্যবস্থা বিভিন্ন সময়ে হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়েছে।
প্রবন্ধের বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে ইমিগ্রেশন বিষয়ক এটর্নী অশোক কর্মকার বলেছেন, এ সংক্রান্ত নতুন কোন আইন হয়নি। প্রচলিত আইনেই আইস (ইমগ্রেশন এন্ড কাষ্টমস এনফোর্নম্যান্ট) গ্রেফতার করছে। তবে আইনের প্রয়োগ জোরালো এবং কঠোরভাবে করা হচ্ছে। তিনি বলেন, আনডকুমেন্টেড যারা রয়েছেন, এখন তাদের সতর্ক ও নিরাপদে থাকতে হবে। আইস-এর আগ্রাসী গ্রেফতার অভিযান একটা সময় স্থিমিত হয়ে আসবে বলে মনে করি। তবে অভিবাসীদের সতর্ক ও সচেতন থাকতে হবে তারা যেন ছোট বা বড় কোন ধরনের অপরাধ কাজে লিপ্ত না হন। এটর্নী অশোক কর্মকার আরো বলেন, যারা স্থায়ীভাবে বাসবাসের জন্য গ্রীনকার্ড পেয়েছেন, তারা যুক্তরাষ্ট্রে অল্পদিন থেকে নিজের দেশে অধিকাংশ দিন থাকাটা শর্ত ভঙ্গের শামিল। এসব বিষয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ আগে উপেক্ষা করতো, এখন কঠোর ভূমিকার অবতীর্ণ হয়। তিনি বলেন, যে কোন বন্দর দিয়ে প্রবেশ করার সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ অভিবাসীদের সব বিষয় দেখতে পান। অপরাধ করে থাকলে এখন ঐ বিষয়ে প্রশ্নের সম্মুখিন হচ্ছেন তারা। এটর্নী অশোক কর্মকার অভিবাসীদের যে কোন পরিস্থিতিতে ভুল তথ্য না দেয়ার প্রতি অনুরোধ করেন। এ ছাড়া (রাজনৈতিক আশ্রয়) মামলা করার আগে বিষয়টি যথাপোযুক্ত কিনা এবং এটর্নীর ওপর ভরসা রেখে উদাসীন না থাকার কথাও বলেন তিনি। অভিবাসীদের অফিশিয়াল কাজে এক ঠিকানা ব্যবহার করে অন্য ঠিকানায় বাস করার বিষয়টি এড়িয়ে চলার কথাও তিনি বলেন।
মার্কিন মূলধারার রাজনীতিবিদ গিয়াস আহমেদ বলেন, আজকের পরিস্থিতির জন্য ডেমক্রেটরা দায়ী। একটা সময় যুক্তরাষ্ট্রের সীমান্ত খুলে রাখা হতো। অবাধে লক্ষ লক্ষ অভিবাসী প্রবেশ করেছে। এটা মার্কিনীরা পছন্দ করে না। ফলে ট্রাম্প প্রশাসন কঠোর ভুমিকায় অবতীর্ণ হয়েছে। তিনি আরো বলেন, সকলকে সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ হয়ে এখানে বাস করতে হবে। আর মিথ্যা তথ্য দেয়া চলবে না। বিপদগ্রস্থরা কমিউনিটির নেতা ও সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
ট্রাভেলস ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, ভয়-ভীতি ছড়ানো হচ্ছে। যা ঘটছে, এরচেয়ে বেশি প্রচারণা করা হচ্ছে। এতে আমাদের ট্রাভেলস ব্যবসায় মন্দা শুরু হয়েছে। আপনারা সঠিক তথ্য পরিবেশন করুন। গ্রীনকার্ড নিয়ে দেশে গিয়ে অনেকে ফিরতে ভয় পাচ্ছেন। আমরাও বিপাকে পড়েছি।
সভাপতির ভাষণে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি শওকত ওসমান রচি বলেন, এক ধরনের দায়বদ্ধতা থেকে প্রেসক্লাব এই সেমিনারের আয়োজন করেছে। অভিবাসীদের কাছে সঠিক তথ্য ও আইনী পরামর্শ পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য। আমরা বিভিন্ন সময় এ ধরনের সেমিনারের আয়োজন করব।
সেমিনারের শেষ পর্বে ছিল প্রশ্ন-উত্তর। উপস্থিত সমবেতদের একাধিকজন প্রশ্ন করেন। এক প্রশ্নের জবাবে এটর্নী অশোক কর্মকার বলেন, স্টুডেন্ট ভিসায় আসতে ভয় ও বাধা নেই। তবে এই ভিসা প্রদানের আগে তাদের ব্যাকগ্রাউন্ড চেক হতে পারে। এ বিষয়টি ছাত্রছাত্রীদের লক্ষ্য রাখতে হবে। এ প্রসঙ্গে মানবাধিকার কর্মী রাসেল আহমেদ বলেন, যুক্তরাষ্ট্রে বসবারত স্টুডেন্টরা কোন আন্দোলনে জড়িত হলে তাদের বিরুদ্ধে আইস বা অন্য কোন সংস্থার জেরার মুখে পড়তে পারেন। ইতিমধ্যে কিছু ছাত্রছাত্রী এই হেনেস্থার শিকার হয়েছে বলে তিনি জানান।(প্রেস বিজ্ঞপ্তি)
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
