এবার যুক্তরাষ্ট্রে কৃত্রিম মাংস বিক্রির অনুমতি
প্রকাশিত: ২৪ জুন ২০২৩
আজকাল রিপোর্ট -
যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো দুটি কোম্পানিকে পরীক্ষাগারে উৎপাদিত মুরগির মাংস বিক্রির অনুমতি দিয়েছে। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে কৃত্রিমভাবে তৈরি করা মাংস ভোক্তাপর্যায়ে বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র। এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে সিঙ্গাপুরে কৃত্রিমভাবে তৈরি মাংস বিক্রির অনুমোদন দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)-এর এক মুখপাত্র গতকাল বুধবার বলেন, সংস্থাটি আপসাইড ফুডস এবং গুড মিট নামের দুটি কোম্পানির বিভিন্ন শাখার খাদ্যনিরাপত্তা ব্যবস্থা অনুমোদন করেছে। খুব শিগগির নির্দিষ্ট কিছু রেস্তোরাঁয় এ দুই কোম্পানির তৈরি করা মাংস বিক্রি হবে।
এর আগে গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) আপসাইড ফুডস এবং গুড মিট কোম্পানিকে কৃত্রিমভাবে মাংস তৈরির অনুমতি দেয়। নিরাপত্তার বিষয়টি পরীক্ষা করে কোম্পানিগুলোকে ছাড়পত্র দেওয়া হয়েছিল। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগও এ কৃত্রিম মাংসগুলো বিপজ্জনক কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখে এবং নিরাপদ হিসেবে ছাড়পত্র দেয়।
আপসাইড ফুডসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা উমা ভালেতি এক বিবৃতিতে বলেন, এ অনুমোদনের মধ্য দিয়ে আরও টেকসই ভবিষ্যতের পথে বড় একটি ধাপ এগোনো গেল।
গুড মিটের প্রধান নির্বাহী কর্মকর্তা জোশ টেটরিক বলেন, বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির এ দেশটিও এখন ভোক্তাদের কাছে কৃত্রিমভাবে তৈরি করা এ মাংস বিক্রির অনুমতি দিয়েছে।
বিক্রির অনুমোদন পাওয়ার পর আপসাইড ফুডসের কাছে মাংস চেয়েছে সান ফ্রান্সিসকোর বার ক্রেন রেস্তোরাঁ।
গুড মিটও ইতিমধ্যে বিক্রির জন্য মাংস তৈরির কাজ শুরু করে দিয়েছে। তারকা রন্ধনশিল্পী হোসে আন্দ্রেসের কাছে প্রথম ধাপে তৈরি করা মাংসগুলো বিক্রি করা হবে। আন্দ্রেস ওয়াশিংটনের একটি রেস্তোরাঁয় মাংসগুলো বিক্রি করবেন। তবে রেস্তোরাঁটির নাম এখনো প্রকাশ করা হয়নি।
পরীক্ষাগারে মাংস উৎপাদনের জন্য বিভিন্ন সময়েই বিভিন্ন কোম্পানিকে উদ্যোগ নিতে দেখা গেছে। তাদের দাবি, কৃত্রিমভাবে মাংস তৈরি করা হলে তাতে পরিবেশের ওপর খামারের প্রভাব কমানো যাবে এবং পশুদের দুর্ভোগও কম হবে। ২০২০ সালে সিঙ্গাপুরে সর্বপ্রথম ইট জাস্ট কোম্পানিকে কৃত্রিম মাংস তৈরির অনুমতি দেওয়া হয়।
কৃত্রিম মাংসগুলো সয় বার্গারের মতো মাংসের স্বাদ ও সুগন্ধযুক্ত সবজিভিত্তিক খাদ্যদ্রব্য থেকে আলাদা। সয় বার্গারে মাংসের স্বাদ থাকলেও এতে পশুজাত প্রোটিন থাকে না।
পরীক্ষাগারে কৃত্রিম উপায়ে মাংস তৈরির জন্য প্রথমে জীবন্ত প্রাণী কিংবা নিষিক্ত ডিম থেকে কোষ সংগ্রহ করতে হয়। এরপর এগুলোকে ইস্পাতের ট্যাংকের ভেতর রেখে এগুলোকে খাওয়ার উপযোগী হিসেবে গড়ে তোলা হয়। প্রাণীদের যে ধরনের পুষ্টিকর খাবারের প্রয়োজন পড়ে, এগুলোকেও সে ধরনের পুষ্টি সরবরাহ করা হয়। এরপর ট্যাংকে মাংসগুলো তৈরি হয়ে যায়। এরপর এগুলোকে মুরগির মাংসের ফিলেট (হাড়বিহীন মাংস) বা সাতায়-এর মতো বিভিন্ন ধরনের আকৃতি দেওয়া হয়।
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প
- প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
